...
শিরোনাম
এবার গবেষক হিসেবে যোগ দিলেন মিথিলা ⁜ ‘মহব্বত’ নিয়ে আসছেন শাকিব খান ⁜ গাজী টায়ারস: বাজার বেহাত, কারখানা খুলবে? ⁜ ইরানের আশপাশে ৩ রণতরী, ২ উভচর সেনাদল পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র ⁜ প্রধানমন্ত্রী তারেক রহমানকে বরণে কুমিল্লার মহাসড়কজুড়ে উৎসবমুখর পরিবেশ ⁜ কুমিল্লায় প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে মহাসড়কের দুই পাশে হাজারো নেতাকর্মী ⁜ কুমিল্লার নিমসারে প্রধানমন্ত্রীকে সমাজসেবক গোলাম সারোয়ারের পক্ষে সহস্রাধিক জনতার বর্ণাঢ্য অভিবাদন ⁜ মানুষের জীবনের মূল্য মাত্র ৫ লাখ টাকা হতে পারে না: এমপি মনির চৌধুরী ⁜ নিমসারে হাজারো নেতাকর্মীর ঢল ⁜ কুমিল্লা পদুয়ার বাজারে নেতাকর্মীদের শুভেচ্ছায় সিক্ত প্রধানমন্ত্রী তারেক রহমান ⁜ বাঞ্ছারামপুরে জনপ্রতিনিধি না হয়েও নিজ অর্থায়নে আজমুল হুদার ছুটে চলা ⁜ অপ্রতিম হত্যাকাণ্ডকে পুঁজি করে নিরপরাধদের ফাঁসানোর অভিযোগ ⁜ কুবিতে একাডেমিক শৃঙ্খলা ফেরাতে ১৫ দিনের মধ্যে সব বিভাগের পরীক্ষা শুরু করার উদ্যোগ ⁜ প্রধানমন্ত্রী তারেক রহমানের ভার্চুয়াল উপস্থিতিতে বুড়িচংয়ে ১,৭৭৮ কৃষক পেলেন প্রণোদনা ⁜ আবদুস সামাদ ফাউন্ডেশন বালুতুপা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষা সামগ্রী বিতরন ⁜ প্রধান মত্রীর সফর উপলক্ষে মোকাম ইউনিয়ন নেতৃবৃন্দের মত বিনিময় সভা ⁜ লালমাইয়ে ২০ বছরের চলাচলের রাস্তায় বাঁশের বেড়া; অবরুদ্ধ সেনা সদস্য পরিবার। ⁜ সন্ত্রাস বিরোধী আইনে চৌদ্দগ্রামে সাবেক মেয়র মিজানকে প্রধান আসামী মামলা ⁜ বাঙ্গরা স্বাস্থ্য কেন্দ্রে ডাক্তার না পেয়ে ফিরছেন রোগী, ব্যাহত প্রায় ৫০ হাজার মানুষের চিকিৎসাসেবা ⁜ কুমিল্লায় আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ⁜
Author Photo

প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: খেলা | প্রকাশ: 15 Aug 2026, 8:20 PM

...
বার্সার খেলোয়াড় কেনায় পিএসজির রেকর্ড News Image

এফএনএস স্পোর্টস:

একসময় ছিল দুই ক্লাবের ¯^াভাবিক লেনদেন| এখন সেটি একমুখী লেনদেনে পরিণত হয়েছে| গত এক দশকে বার্সেলোনা ও পিএসজির সম্পর্ক বদলে গেছে বেশ নাটকীয়ভাবে| কাতালান ক্লাবের খেলোয়াড়দের জন্য প্যারিসের ক্লাবটি অন্যতম পছন্দের গন্তব্যে পরিণত হয়েছে| বিপরীতে পিএসজির অর্থে সবচেয়ে বেশি লাভবান হওয়া ক্লাবগুলোর একটি হয়ে উঠেছে বার্সেলোনা| ২০১৭ সালের গ্রীষ্মে নেইমারকে ২২২ মিলিয়ন ইউরোর রিলিজ ক্লজ দিয়ে নিয়ে যাওয়ার সেই ঐতিহাসিক ঘটনার পর থেকে শুরু করে সর্বশেষ ১৩ আগস্ট ২০২৬-এ ফেরান তোরেসকে ৫০ মিলিয়ন ইউরোতে নেওয়ার চুক্তি- এই সময়ের মধ্যে বার্সেলোনার খেলোয়াড় কিনতে পিএসজি খরচ করেছে মোট ৩৩৩.৬৫ মিলিয়ন ইউরো| স্পেনের মুন্দো দিপোর্তিভোর হিসাব অনুযায়ী, গত এক দশকে বার্সেলোনার খেলোয়াড়দের পেছনে সবচেয়ে বেশি অর্থ ঢালা ক্লাব নিঃসন্দেহে পিএসজি| অবশ্য দুই ক্লাবের মধ্যে এর আগেও খেলোয়াড় লেনদেন হয়েছে| সবচেয়ে উল্লেখযোগ্য ছিল ২০০৩ সালে প্যারিস থেকে ২৭ মিলিয়ন ইউরোর বিনিময়ে বার্সেলোনায় ব্রাজিলিয়ান জাদুকর রোনালদিনহোর আগমন| কিন্তু আসল টার্নিং পয়েন্ট ছিল নেইমারের দলবদলে| সেই চুক্তিই যেন দুই ক্লাবের লেনদেনের গতিপথ পুরোপুরি উল্টে দিয়েছে| এরপর থেকে যাত্রাটা বেশির ভাগ সময় হয়েছে ন্যু ক্যাম্প থেকে পার্ক দে প্রিন্সেসে| উল্টো পথে আর নয়| নেইমারের দলবদল শুধু বার্সেলোনা-পিএসজি সম্পর্ক-ই নয়, পুরো ফুটবল ট্রান্সফার মার্কেট কাঁপিয়ে দিয়েছিল| ২২২ মিলিয়ন ইউরো দিয়ে ব্রাজিলিয়ান তারকাকে নেওয়ার সেই চুক্তি আজও ফুটবল ইতিহাসের সর্বোচ্চ ট্রান্সফার ফি| বার্সেলোনার ইতিহাসে অবশ্য এমন ঘটনা নতুন নয়| ক্লাবের সবচেয়ে দামি তারকারা অনেক সময়ই তাদের ইচ্ছার বিরুদ্ধে অন্য ক্লাবে চলে গেছেন| ১৯৬১ সালে লুইস সুয়ারেজ মিরামোন্তেস গিয়েছিলেন ইন্টার মিলানে| ১৯৮৪ সালে ডিয়েগো ম্যারাডোনা নাপোলিতে, ১৯৯৭ সালে রোনালদো নাজারিও ইন্টারে এবং ২০০০ সালে লুইস ফিগো পাড়ি দিয়েছিলেন রিয়াল মাদ্রিদে| অপরদিকে, পিএসজির এই আগ্রহ শুধু বার্সেলোনার মূল দলের তারকাদের মধ্যেই সীমাবদ্ধ থাকেনি| নজর পড়েছে ক্লাবের বিখ্যাত যুব অ্যাকাডেমি লা মাসিয়ার ওপরও| ২০১৯ সালে মাত্র ১৬ বছর বয়সে মিডফিল্ড প্রতিভা জাভি সিমন্সকে নিয়ে যায় পিএসজি| ট্রান্সফার ফি ছিল মাত্র ১ লাখ ৫০ হাজার ইউরো| এরপর ২০২১ সালে রাফিনহা আলকান্তারা ৩.৫ মিলিয়ন ইউরোর বিনিময়ে যোগ দেন পিএসজিতে| তবে সবচেয়ে বড় ধাক্কাগুলোর একটি আসে তারও আগে লিওনেল মেসির বিদায়ে| বার্সেলোনা তার চুক্তি নবায়ন করতে ব্যর্থ হওয়ায় ক্লাবের সর্বকালের অন্যতম সেরা তারকা কোনও ট্রান্সফার ফি ছাড়াই পিএসজিতে চলে যান| এই প্রবাহ এরপরও থামেনি| ২০২৩ সালে বার্সেলোনা অ্যাতলেতিক গোলরক্ষক আরনাউ তেনাস ফ্রি ট্রান্সফারে পিএসজিতে যোগ দেন| তখন প্যারিসের কোচ ছিলেন বার্সেলোনার সাবেক কোচ লুইস এনরিকে| একই বছর সাবেক কোচের সঙ্গে পুনর্মিলন ঘটে উসমান দে¤ে^লের| মাত্র ৫০ মিলিয়ন ইউরোর রিলিজ ক্লজ সক্রিয় করে বার্সেলোনা ছাড়েন ফরাসি তারকা| ফেরান তোরেসের আগে প্যারিসে পাড়ি দেওয়া সর্বশেষ বার্সেলোনা প্রতিভা ছিলেন পেদ্রো ‘দ্রো’ ফের্নান্দেস| হান্সি ফ্লিকের অধীনে মূল দলের হয়ে খেলার সুযোগ পাওয়া এই তরুণের জন্য তার ৬ মিলিয়ন ইউরোর রিলিজ ক্লজের চেয়েও বেশি ৮ মিলিয়ন ইউরো খরচ করে পিএসজি| সব মিলিয়ে মাত্র ৯ বছরে ৩৩৩ মিলিয়ন ইউরোরও বেশি অর্থ বার্সেলোনার খেলোয়াড়দের পেছনে খরচ করেছে পিএসজি| 




ক্যাটেগরি: খেলা
ট্যাগ: জাতীয় আন্তর্জাতিক খেলাধুলা রাজনীতি

এই সংবাদটি শেয়ার করুন

লিংক কপি হয়েছে!

অন্যান্য খবর

পাকিস্তানের সাথে জয় পেলো অনূর্ধ্ব-১৯ নারী দল
পাকিস্তানের সাথে জয় পেলো অনূর্ধ্ব-১৯ নারী দল

ত্রিদেশীয় সিরিজের গ্রুপ পর্বে পাকিস্তানের বিপক্ষে তাদের মাটিতেই জয়োল্লাস করল বাংলাদেশের মেয়েরা। সিরি...

একাধিক নিয়মে পরিবর্তন আনলো আইসিসি
একাধিক নিয়মে পরিবর্তন আনলো আইসিসি

আন্তর্জাতিক ক্রিকেটের একাধিক নিয়মে পরিবর্তন এনেছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। সময় নষ্টের...

আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে পৌঁছেছে ৪ সদস্যের নতুন নভোচারী দল
আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে পৌঁছেছে ৪ সদস্যের নতুন নভোচারী দ...

এফএনএস বিদেশ: আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে (আইএসএস) পৌঁছেছে চার সদস্যের একটি নতুন দল। গত বৃহস্পতি তার...

সৌদির মদিনায় বিদ্যুৎকেন্দ্রে হুতিদের হামলার নিন্দা জানিয়েছে পাকিস্তান
সৌদির মদিনায় বিদ্যুৎকেন্দ্রে হুতিদের হামলার নিন্দা জানিয়েছে...

এফএনএস বিদেশ: সৌদি আরবের মদিনায় তাইবাহ বিদ্যুৎ বিতরণ কেন্দ্রে হুতিদের হামলার তীব্র নিন্দা জানিয়েছে প...

মক্কার গ্র্যান্ড মসজিদে আত্মঘাতী হামলাকারীর খবর নাকচ সৌদি আরবের
মক্কার গ্র্যান্ড মসজিদে আত্মঘাতী হামলাকারীর খবর নাকচ সৌদি আর...

এফএনএস বিদেশ: সৌদি আরবের মক্কার গ্র্যান্ড মসজিদে আত্মঘাতী হামলাকারী আটক হওয়ার খবর নাকচ করেছে দেশটির...

ফ্রান্সে প্রধান শিক্ষকের গায়ে পেট্রোল ঢেলে দিয়েছে বিক্ষোভকারীরা
ফ্রান্সে প্রধান শিক্ষকের গায়ে পেট্রোল ঢেলে দিয়েছে বিক্ষোভকার...

এফএনএস বিদেশ:  ফ্রান্সে এক প্রধান শিক্ষকের গায়ে পেট্রোল ঢেলে দিয়েছে সহিংস বিক্ষোভকারীরা। এছাড়া...

আজকের তারিখ
ইংরেজি তারিখ বাংলা সন
প্রিন্ট নিউজ
...
ছবির গ্যালারি
আমাদের Facebook Page
সর্বশেষ
➤ এবার গবেষক হিসেবে যোগ দিলেন মিথিলা
➤ ‘মহব্বত’ নিয়ে আসছেন শাকিব খান
➤ গাজী টায়ারস: বাজার বেহাত, কারখানা খুলবে?
➤ ইরানের আশপাশে ৩ রণতরী, ২ উভচর সেনাদল পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র
➤ প্রধানমন্ত্রী তারেক রহমানকে বরণে কুমিল্লার মহাসড়কজুড়ে উৎসবমুখর পরিবেশ
➤ কুমিল্লায় প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে মহাসড়কের দুই পাশে হাজারো নেতাকর্মী
➤ কুমিল্লার নিমসারে প্রধানমন্ত্রীকে সমাজসেবক গোলাম সারোয়ারের পক্ষে সহস্রাধিক জনতার বর্ণাঢ্য অভিবাদন
➤ মানুষের জীবনের মূল্য মাত্র ৫ লাখ টাকা হতে পারে না: এমপি মনির চৌধুরী
➤ নিমসারে হাজারো নেতাকর্মীর ঢল
➤ কুমিল্লা পদুয়ার বাজারে নেতাকর্মীদের শুভেচ্ছায় সিক্ত প্রধানমন্ত্রী তারেক রহমান
➤ বাঞ্ছারামপুরে জনপ্রতিনিধি না হয়েও নিজ অর্থায়নে আজমুল হুদার ছুটে চলা
➤ অপ্রতিম হত্যাকাণ্ডকে পুঁজি করে নিরপরাধদের ফাঁসানোর অভিযোগ
➤ কুবিতে একাডেমিক শৃঙ্খলা ফেরাতে ১৫ দিনের মধ্যে সব বিভাগের পরীক্ষা শুরু করার উদ্যোগ
➤ প্রধানমন্ত্রী তারেক রহমানের ভার্চুয়াল উপস্থিতিতে বুড়িচংয়ে ১,৭৭৮ কৃষক পেলেন প্রণোদনা
➤ আবদুস সামাদ ফাউন্ডেশন বালুতুপা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষা সামগ্রী বিতরন
➤ প্রধান মত্রীর সফর উপলক্ষে মোকাম ইউনিয়ন নেতৃবৃন্দের মত বিনিময় সভা
➤ লালমাইয়ে ২০ বছরের চলাচলের রাস্তায় বাঁশের বেড়া; অবরুদ্ধ সেনা সদস্য পরিবার।
➤ সন্ত্রাস বিরোধী আইনে চৌদ্দগ্রামে সাবেক মেয়র মিজানকে প্রধান আসামী মামলা
➤ বাঙ্গরা স্বাস্থ্য কেন্দ্রে ডাক্তার না পেয়ে ফিরছেন রোগী, ব্যাহত প্রায় ৫০ হাজার মানুষের চিকিৎসাসেবা
➤ কুমিল্লায় আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত
গুরুত্বপূর্ণ লিঙ্কসমূহ
Logo

সম্পাদক, প্রকাশক ও মুদ্রাকর মুহম্মদ আসিফ তরুণাভ কর্তৃক ন্যাশনাল অফসেট প্রেস, আবদুর রশিদ সড়ক, বাগিচাগাঁও, কুমিল্লা থেকে প্রকাশিত। নির্বাহী সম্পাদক: আরিফ অরুণাভ,

ফোন: সম্পাদক: ০১৭১১-৩৩২৪৯৮, নির্বাহী সম্পাদক ০১৭১২-৭৬৭৮৬৬৬, ব্যবস্থাপক: ০১৭১১-৫৭০৬৯৪।

অফিসের ঠিকানা

২৪৬ রূপসী বাংলা ভবন

আব্দুর রশিদ সড়ক

বাগিচাগাঁও

কুমিল্লা।

যোগাযোগ

সম্পাদক: ০১৭১১-৩৩২৪৯৮, বার্তা বিভাগ: ০১৯৭১-৩৩২৪৯৮, নির্বাহী সম্পাদক: ০১৭১২-৭৬৭৮৬৬,  ব্যবস্থাপক: ০১৭১১-৫৭০৬৯৪

E-mail:rupashibangla42@gmail.com

website: www.dailyrupashibangla.com


আমাদের অনুসরন করুন :
© 2026 Daily Rupashi Bangla. All rights reserved.
Design & Developed by: alauddinsir