প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বিনোদন | প্রকাশ: 15 Aug 2026, 8:09 PM
গুঞ্জন উড়িয়ে ফিরছে গোপাল ভাঁড়, ছয় ঘণ্টার বিশেষ পর্ব প্রকাশ
এফএনএস বিনোদন:
সিরিজ শেষ হয়ে গেছে, এমন গুঞ্জনে গত এক মাস ধরে সরগরম ছিল সামাজিক যোগাযোগমাধ্যম| জনপ্রিয় বাংলা অ্যানিমেশন সিরিজ ‘গোপাল ভাঁড়’ নিয়ে ছড়ানো সেই খবরে ভক্তদের মধ্যে দেখা দিয়েছিল বিষণ্নতা, কিন্তু চ্যানেল কর্তৃপক্ষের কাছ থেকে মিলছিল না কোনো সদুত্তর| অবশেষে গত শুক্রবার নীরবতা ভাঙল সনি আট| এক ঘোষণায় চ্যানেলটি জানিয়ে দিল, বন্ধ হচ্ছে না গোপাল ভাঁড়, বরং গতকাল শনিবার সকাল ১১টা থেকে ভারতীয় ¯^াধীনতা দিবস উপলক্ষে টানা ছয় ঘণ্টার এক বিশেষ পর্ব নিয়ে হাজির হচ্ছে সিরিজটি| কৃষ্ণনগরের রাজদরবারের প্রেক্ষাপটে ˆতরি এই অ্যানিমেশন সিরিজ ২০১৫ সাল থেকে প্রচারিত হচ্ছে সনি আট চ্যানেলে| উপস্থিত বুদ্ধি দিয়ে রাজ্যের জটিল সমস্যার সমাধান কিংবা ক্ষমতালোভী মন্ত্রীর ষড়যন্ত্র নস্যাৎ করে দেওয়া, প্রতিটি পর্বেই এমন গল্প নিয়ে হাজির হয় গোপাল ভাঁড়| নিখাদ হাস্যরস আর শিক্ষণীয় বার্তার কারণে ছোট থেকে বড়, সব বয়সী দর্শকের কাছে সমান জনপ্রিয় এই সিরিজ| ভারতের পাশাপাশি বাংলাদেশেও রয়েছে এর বিপুল ভক্তকুল, ইউটিউবেও রয়েছে ব্যাপক জনপ্রিয়তা| গত জুলাইয়ে এক হাজার দুই শত আটষট্টিতম পর্ব প্রচারের পর হঠাৎই বন্ধ হয়ে যায় নতুন পর্ব প্রকাশ| টিভি চ্যানেল কিংবা ইউটিউব, কোথাও দেখা মিলছিল না নতুন কোনো পর্বের| ঠিক এমন সময়েই সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয় একটি দৃশ্য, যেখানে মৃত্যুশয্যায় শায়িত গোপাল ভাঁড়কে ঘিরে কাঁদছেন তাঁর স্ত্রী, নাতি-নাতনি, রাজা কৃষ্ণচন্দ্র ও রাজসভার সদস্যরা| যদিও দৃশ্যটি ছিল পুরোনো একটি পর্বের, তবু সেই ভাইরাল ক্লিপ ঘিরেই রটে যায় সিরিজ শেষ হয়ে যাওয়ার গুঞ্জন| চ্যানেল কর্তৃপক্ষের দীর্ঘ নীরবতা সেই গুঞ্জনকে আরও উসকে দেয়| শুক্রবার (১৪ আগস্ট) সামাজিক যোগাযোগমাধ্যমে একটি কৌশলী প্রোমোশনাল পোস্টের মাধ্যমে অবসান ঘটে এই জল্পনার| নতুন পোস্টার ও একাধিক ফটোকার্ড প্রকাশ করে সনি আট জানিয়ে দেয়, একেবারে নতুন ও আনকোরা পর্ব নিয়ে ফিরছে গোপাল ভাঁড়| চ্যানেলের অফিসিয়াল ক্যাপশনে লেখা হয়, ‘হাসি, বুদ্ধি আর দারুণ সব মশকরায় গোপাল ভাঁড়ের নতুন পর্ব প্রচারিত হতে যাচ্ছে ১৫ আগস্ট সকাল ১১টা থেকে, শুধুমাত্র সনি আট-এর পর্দায়|’ পোস্টার ও ফটোকার্ডজুড়ে চিরাচরিত হাসিখুশি ভঙ্গিতেই দেখা গেছে প্রিয় এই চরিত্রকে, প্রচারণার আবহেও রাখা হয়েছে ভারতের ¯^াধীনতা দিবসের বিশেষ থিম| এরপরই একটি প্রোমোশনাল ভিডিও প্রকাশ করে সনি আট, যেখানে বলা হয়, ‘¯^াধীনতা দিবসে ¯^দেশ প্রেমে মজবে গোপাল, বুদ্ধির প্যাঁচে শত্রুকে করবে নাকাল, হাসির জোয়ারে ফুরফুরে হবে শনিবার সকাল, টানা ৬ ঘণ্টা|’ চ্যানেলের এই আনুষ্ঠানিক ঘোষণায় ¯^স্তি ফিরেছে গোপাল ভাঁড়ের অগণিত ভক্তের মনে, যাঁরা এত দিন কোনো সদুত্তর ছাড়াই দুশ্চিন্তায় দিন কাটাচ্ছিলেন|
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
বার্সার খেলোয়াড় কেনায় পিএসজির রেকর্ড
এফএনএস স্পোর্টস: একসময় ছিল দুই ক্লাবের ¯^াভাবিক লেনদেন| এখন সেটি একমুখী লেনদেনে পরিণত হয়েছে| গত এক দ...
বার্সেলোনা ছেড়ে পিএসজিতে ফেরান তোরেস, চুক্তি ৫০ মিলিয়ন ইউরোত...
এফএনএস স্পোর্টস: ফেরান তোরেসকে দলে ভেড়ানোর চুক্তি সম্পন্ন করেছে প্যারিস সাঁ-জার্মেই (পিএসজি)| বার্সে...
ডারউইনে বাংলাদেশের ইতিহাস গড়ার হাতছানি
এফএনএস স্পোর্টস:অস্ট্রেলিয়ার মাটিতে ইতিহাস গড়ার হাতছানি এখন বাংলাদেশের সামনে| ডারউইন টেস্টের তৃতীয় দ...
ইজিজেটের কেবিন ক্রুদের ধর্মঘটে ফ্রান্সে ১০০ ফ্লাইট বাতিল
এফএনএস বিদেশ : কর্মীদের ডিউটি ও সময়সূচিতে বারবার পরিবর্তনের প্রতিবাদে কেবিন ক্রুদের ধর্মঘটের কারণে ব...
বেলজিয়ামের নির্মাণস্থলে ১ কোটি ডলার মূল্যের ¯^র্ণের সন্ধান প...
এফএনএস বিদেশ : বেলজিয়ামের একটি নির্মাণস্থলে সংস্কারকাজ করার সময় বিপুল পরিমাণ ¯^র্ণ পাওয়ার পর পুলিশ এ...
রাজনৈতিক সমঝোতায় ভেনেজুয়েলায় ১৩১ বন্দির মুক্তি
এফএনএস বিদেশ : ভেনেজুয়েলায় গত শুক্রবার রাজনৈতিক বন্দি হিসেবে বিবেচিত আরও ১৩১ জনকে মুক্তি দেওয়া হয়েছে...