প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: খেলা | প্রকাশ: 14 Aug 2026, 10:22 PM
যে কারণে আশিয়ান কাপ থেকে সরে দাঁড়াল ভারত
ইতিহাসে প্রথমবারের মতো ভারতের মাটিতে খেলতে আসছে পাঁচবারের বিশ^চ্যাম্পিয়ন ব্রাজিল| আগামী অক্টোবরে ¯^াগতিক দেশটির বিরুদ্ধে একটি প্রদর্শনী ম্যাচ খেলার কথা রয়েছে লাতিন পরাশক্তিদের| একই সময়ের মধ্যে পড়েছিল ফিফা আশিয়ান কাপ| দু’টি ম্যাচে একই দল নামানো অসম্ভব ছিল| তাই গুঞ্জন সত্যি করে আশিয়ান কাপ থেকে নাম তুলে নিলো ভারতীয় ফুটবল ফেডারেশন| গত বৃহস্পতিবার ফেডারেশনের সেক্রেটারি জেনারেল এম সত্যনারায়ণ সংবাদ সংস্থাকে বলেছেন, “আমরা আশিয়ান কাপ থেকে নাম তুলে নিয়েছি| ব্রাজিল ম্যাচ এবং আশিয়ান কাপ একইসঙ্গে খেলা সম্ভব নয়|” আশিয়ান গোষ্ঠীভুক্ত দেশগুলোকে নিয়ে ফিফা এবারই প্রথম এই প্রতিযোগিতা আয়োজন করছে| ভারত অংশগ্রহণের সুযোগ পেয়েছিল আশিয়ান-বহির্ভূত দেশ হিসাবে| কিন্তু ফিফার সেই আমন্ত্রণ ফিরিয়ে দিলো তারা| ভারতের গ্রুপে ছিল ইন্দোনেশিয়া, মালয়েশিয়া এবং সিঙ্গাপুর| ২১ সেপ্টে¤^র থেকে ৬ অক্টোবর পর্যন্ত চলবে এই প্রতিযোগিতা| প্রথমে ঠিক ছিল আশিয়ান কাপে দ্বিতীয় সারির দল নামানো হবে| শেষপর্যন্ত নামই তুলে নিয়েছে দেশটির ফেডারেশন| অতীতে ফেডারেশনের ˆবঠকে এই নিয়ে আলোচনা হয়েছিল| সে সময় ফেডারেশনের সিদ্ধান্তে তীব্র বিরোধিতা করেছিলেন ভারতের সাবেক ফুটবলার ভাইচুং ভুটিয়া| ভাইচুং ভুটিয়া বলছেন, ‘কর্মসমিতির সভায় আমি জোর দিয়েছি আশিয়ান কাপে খেলার জন্য| সাফ প্রতিযোগিতার থেকে এটা অনেক ভালো প্রতিযোগিতা| খেললে অংশগ্রহণের জন্য আলাদা টাকা পাওয়া যাবে| ভালো খেললে আকর্ষণীয় পুরস্কারমূল্যও রয়েছে| সবচেয়ে বড় কথা, দলের উন্নতির জন্য ওই প্রতিযোগিতা অনেক গুরুত্বপূর্ণ| একটা ম্যাচ খেলার চেয়ে তিন-চারটি প্রতিযোগিতামূলক ম্যাচ খেলা অনেক ভালো|’ তিনি আরও বলেন, ‘ব্রাজিল হলো ব্রাজিল| ওদের সঙ্গে খেলার অভিজ্ঞতাই আলাদা| কিন্তু খারাপ সময়ে ম্যাচটা হচ্ছে| মাত্র একটাই ম্যাচ খেলা হবে| জাতীয় দলের দীর্ঘমেয়াদী উন্নতির জন্য একটা ম্যাচ খেলে কী এমন লাভ হবে?’
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে চার দফায় আটক ১,৬৭২
আয়েশা আক্তারকিশোর গ্যাং ও উঠতি বয়সী বখাটেদের অপরাধমূলক কর্মকাণ্ড নিয়ন্ত্রণে কুমিল্লায় জেলা পুলিশ ও গ...
কুমিল্লা-নোয়াখালী মহাসড়কে টায়ার জ্বালিয়ে বিএনপির বিক্ষোভ, ২৪...
মাসুদ রানা, কুমিল্লা। কুমিল্লা-১০ আসনের লালমাই উপজেলার বাগমারা বাজারে কুমিল্লা-নোয়াখালী আঞ্চলি...
বুড়িচংয়ে দারুল এহসান ট্রাস্টের ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার-পরি...
কাজী খোরশেদ আলমবুড়িচং ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান ও মশকনিধন কার্যক্রম পরিচালনা করা...
ডেঙ্গু প্রতিরোধে কুমিল্লা জেলা পরিষদ কম্পাউন্ডে মশক নিধন অ...
নিজস্ব প্রতিবেদক ডেঙ্গু প্রতিরোধ ও জনসচেতনতা কার্যক্রমের অংশ হিসেবে কুমিল্লা জেলা পরিষদ কম্পাউন...
কুমিল্লায় আগের স্থানে ভোটকেন্দ্র পুনর্বহালের দাবিতে মানববন্ধ...
ফারুক আজমকুমিল্লা সদর উপজেলার আমড়াতলী ইউনিয়নের ভুবনঘর আবুল হাসেম আব্বাসিয়া উচ্চ বিদ্যালয়ে ...
বাঞ্ছারামপুরে সাপ্তাহিক হাটে ছিন্নমূল মানুষের পাতে মিলছে ভাত...
ফয়সল আহমেদ খান, বাঞ্ছারামপুর ( ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি মুখে তৃপ্তির হাসি নিয়ে ছিন্নমূল মানুষে...