প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: আন্তর্জাতিক | প্রকাশ: 14 Aug 2026, 10:12 PM
হরমুজ প্রণালিতে ট্যাংকারে ড্রোন হামলা
এফএনএস বিদেশ:
হরমুজ প্রণালি দিয়ে বেরিয়ে যাওয়ার সময় একটি ট্যাংকারে ড্রোন হামলার ঘটনা ঘটেছে| বৃহস্পতিবারের এ ঘটনায় জাহাজটি সামান্য ক্ষতিগ্রস্ত হলেও সব নাবিক নিরাপদে রয়েছেন বলে জানিয়েছে যুক্তরাজ্যের মেরিটাইম ট্রেড অপারেশনস| গতকাল শুক্রবার আলজাজিরার প্রতিবেদনে এ তথ্য জানানো হয়| প্রতিবেদনে যুক্তরাজ্যের মেরিটাইম ট্রেড অপারেশনসের দাবি উল্লেখ করা হয়| তাতে বলা হয়েছে, হরমুজ প্রণালি দিয়ে বহির্মুখী যাত্রার সময় একটি মানববিহীন আকাশযান ট্যাংকারটিতে আঘাত হানে| এতে জাহাজটির সামান্য ক্ষয়ক্ষতি হয়েছে| ঘটনায় জাহাজের সব ক্রু নিরাপদে আছেন এবং তাদের হিসাবও নিশ্চিত করা হয়েছে| পাশাপাশি হামলার কারণে পরিবেশের কোনো ক্ষতি বা তেল ছড়িয়ে পড়ার মতো ঘটনা ঘটেনি বলে জানিয়েছে সংস্থাটি| হরমুজ প্রণালি বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহনপথ| সেখানে সাম্প্রতিক উত্তেজনার মধ্যে একটি বাণিজ্যিক ট্যাংকারে ড্রোন হামলার এ ঘটনা সামুদ্রিক নিরাপত্তা নিয়ে নতুন করে উদ্বেগ ˆতরি করতে পারে| এদিকে ইয়েমেনের ওপর আরোপিত স্থল ও সমুদ্র অবরোধ সম্পূর্ণভাবে তুলে নেওয়ার আহ্বান জানিয়েছে রাশিয়া| একই সঙ্গে দেশটিতে খাদ্য, ওষুধ ও অন্যান্য জরুরি পণ্য সরবরাহের ওপর থাকা সব ধরনের বিধিনিষেধ প্রত্যাহারের করতে বলেছে দেশটি| জাতিসংঘ নিরাপত্তা পরিষদের এক ˆবঠকে রাশিয়ার প্রতিনিধি ইউলিয়া ঝদানভা এ আহ্বান জানান| ইয়েমেনে চলমান সহিংসতা বৃদ্ধির জন্য তিনি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে দায়ী করেন| ঝদানভা বলেন, আমরা ইয়েমেনের ওপর স্থল ও সমুদ্র অবরোধ সম্পূর্ণভাবে তুলে নেওয়ার এবং দেশটিতে খাদ্য, ওষুধ ও প্রয়োজনীয় পণ্য সরবরাহের ওপর থাকা সব বিধিনিষেধ প্রত্যাহারের স্পষ্ট দাবি জানাচ্ছি|
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
কৃষিজমি কেন ফসল উৎপাদনের অনুপযোগী হচ্ছে, সরেজমিনে তদন্ত করে...
আয়েশা আক্তারকুমিল্লা ইপিজেডের বর্জ্য পরিশোধন কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে পরিশোধনাগার...
বাঞ্ছারামপুরে মিথ্যা সংবাদ প্রচার করায় প্রধান শিক্ষকের সংবাদ...
উজানচর কংশ নারায়ণ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক তপন চন্দ্র সূত্রধর এর বিরুদ্ধে মিথ্যা বানোয়াট নিউজ...
কুমিল্লায় ব্র্যাকের কর্মশালায় জেলা প্রশাসক
কুমিল্লা জেলা সংবাদদাতা, ১৭ নভেম্বর : বিদেশফেরত অভিবাসীদের দ্রুত ও সহজে সেবা নিশ্চিত করতে সরকারি-বেস...
তিতাসে গ্রামীণ সড়ক উন্নয়ন বিষয়ক কর্মশালা
তিতাস প্রতিনিধিকুমিল্লার তিতাসের গ্রামীণ সড়ক মাস্টারপ্ল্যান প্রণয়ন, অগ্রাধিকার ও তথ্য যাচাই বিষয়ক কর...
বুড়িচংয়ে মাদক কারবারিদের প্রতিরোধ করতে গিয়ে হামলার শিকার, বা...
কাজী খোরশেদ আলমকুমিল্লার বুড়িচংয়ে মাদক কারবারিদের প্রতিহত করতে গিয়ে অতর্কিত হামলার শিকার হয়েছেন খারে...
ব্রাহ্মণপাড়ায় মাদক কারবারিসহ গ্রেপ্তার ৮, ভারতীয় বিয়ার ও হুই...
মো. আনোয়ারুল ইসলাম, ব্রাহ্মণপাড়া (কুমিল্লা), প্রতিনিধি।।কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় পৃথক অভিযান চালিয়ে ভ...