প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: আন্তর্জাতিক | প্রকাশ: 14 Aug 2026, 10:10 PM
‘ফ্যালকন স্ট্রাইক’ নামে নতুন ফ্রন্ট খোলার ঘোষণা দিলো মার্কিন বাহিনী
এফএনএস বিদেশ:
ইরানের সঙ্গে উত্তেজনার মধ্যে সামরিক বাহিনীতে নতুন ফ্রন্ট খোলার ঘোষণা দিয়েছে মার্কিন সামরিক বাহিনীর সেন্ট্রাল কমান্ড (সেন্টকম)| প্রতিষ্ঠানটি জানিয়েছে, প্রথমবারের মতো বহুমুখী ও বহুজাতিক একমুখী আক্রমণকারী ড্রোন টাস্কফোর্স গঠন করা হয়েছে| এর নাম দেওয়া হয়েছে ফ্যালকন স্ট্রাইক টাস্কফোর্স| গতকাল শুক্রবার কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে| সেন্টকমের এক বিবৃতিতে বলা হয়েছে, এই ইউনিটটি সমুদ্রপথে, সমুদ্রের ওপর এবং সমুদ্রের নিচে একমুখী আক্রমণকারী ড্রোন মোতায়েন করবে| এতে যুক্তরাষ্ট্র এবং আঞ্চলিক অংশীদার দেশগুলোর সেনারা কাজ করবেন| এর আগে মধ্যপ্রাচ্যে মার্কিন সামরিক বাহিনী প্রথমবারের মতো বিশেষায়িত একমুখী আক্রমণকারী ড্রোন স্কোয়াড্রন গঠন করে| স্করপিয়ন স্ট্রাইক টাস্কফোর্স প্রতিষ্ঠার নয় মাস পর নতুন এই বাহিনী গঠন করা হয়েছে| সেন্টকমের কমান্ডার অ্যাডমিরাল ব্র্যাড কুপার বলেন, ‘আমাদের আঞ্চলিক মিত্র ও অংশীদারদের মধ্যে যে বিপুল উদ্ভাবন ঘটছে, তার পরিপ্রেক্ষিতে টাস্কফোর্স ফ্যালকন স্ট্রাইক স্করপিয়ন স্ট্রাইকের সাফল্যকে আরও প্রসারিত করবে|’ তিনি বলেন, ‘এটি আমাদের নতুন সক্ষমতাগুলোকে একত্রিত করে মোতায়েন করার সুযোগ ˆতরি করবে এবং বিভিন্ন প্রান্তে ছড়িয়ে থাকা নতুন সম্ভাবনার দ্বার উন্মুক্ত করবে|’ এর আগে ইরানের বিরুদ্ধে নজিরবিহীন পদক্ষেপ নেওয়ার হুঁশিয়ারি দিয়েছে যুক্তরাষ্ট্র| দেশটির অর্থমন্ত্রী স্কট বেসেন্ট বলেন, যুক্তরাষ্ট্র ইরানের বিরুদ্ধে এমন পদক্ষেপ নিতে যাচ্ছে, যা হবে ‘অভূতপূর্ব’| নিউজম্যাক্সকে দেওয়া এক সাক্ষাৎকারে বেসেন্ট বলেন, ‘আগামী সপ্তাহে আরও ঘোষণার জন্য অপেক্ষা করুন| কারণ আমরা কোনো দেশের ওপর অর্থনৈতিক বিচ্ছিন্নতার ইতিহাসে নজিরবিহীন পদক্ষেপ নিতে যাচ্ছি|’ তিনি বলেন, ‘এটি হবে এমন এক অর্থনৈতিক বিচ্ছিন্নতার সমš^য়, যা বিশ্ব আগে কখনো দেখেনি| হরমুজ প্রণালিতে অবরোধ অব্যাহত থাকবে| এর ফলে ইরানের বন্দরগুলো দিয়ে কোনো কিছু প্রবেশ বা বের হতে পারবে না|’
সূত্র : আল জাজিরা
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
কৃষিজমি কেন ফসল উৎপাদনের অনুপযোগী হচ্ছে, সরেজমিনে তদন্ত করে...
আয়েশা আক্তারকুমিল্লা ইপিজেডের বর্জ্য পরিশোধন কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে পরিশোধনাগার...
বাঞ্ছারামপুরে মিথ্যা সংবাদ প্রচার করায় প্রধান শিক্ষকের সংবাদ...
উজানচর কংশ নারায়ণ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক তপন চন্দ্র সূত্রধর এর বিরুদ্ধে মিথ্যা বানোয়াট নিউজ...
কুমিল্লায় ব্র্যাকের কর্মশালায় জেলা প্রশাসক
কুমিল্লা জেলা সংবাদদাতা, ১৭ নভেম্বর : বিদেশফেরত অভিবাসীদের দ্রুত ও সহজে সেবা নিশ্চিত করতে সরকারি-বেস...
তিতাসে গ্রামীণ সড়ক উন্নয়ন বিষয়ক কর্মশালা
তিতাস প্রতিনিধিকুমিল্লার তিতাসের গ্রামীণ সড়ক মাস্টারপ্ল্যান প্রণয়ন, অগ্রাধিকার ও তথ্য যাচাই বিষয়ক কর...
বুড়িচংয়ে মাদক কারবারিদের প্রতিরোধ করতে গিয়ে হামলার শিকার, বা...
কাজী খোরশেদ আলমকুমিল্লার বুড়িচংয়ে মাদক কারবারিদের প্রতিহত করতে গিয়ে অতর্কিত হামলার শিকার হয়েছেন খারে...
ব্রাহ্মণপাড়ায় মাদক কারবারিসহ গ্রেপ্তার ৮, ভারতীয় বিয়ার ও হুই...
মো. আনোয়ারুল ইসলাম, ব্রাহ্মণপাড়া (কুমিল্লা), প্রতিনিধি।।কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় পৃথক অভিযান চালিয়ে ভ...