প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বিনোদন | প্রকাশ: 14 Aug 2026, 9:51 PM
ভিন্ন লুকে ধরা দিলেন দীঘি
শিশুশিল্পী থেকে বর্তমানের চিত্রনায়িকা, সময়ের সঙ্গে নিজেকে রূপালি পর্দায় নতুনভাবে মেলে ধরেছেন প্রার্থনা ফারদিন দীঘি| সামাজিক মাধ্যমে নিয়মিত ছবি ও ভিডিও পোস্ট করে নেটিজেনদের নজরে থাকেন এই অভিনেত্রী| সম্প্রতি সামাজিক মাধ্যমে সম্পূর্ণ ভিন্ন আমেজের কিছু ছবি পোস্ট করে অনুরাগীদের তাক লাগিয়ে দিয়েছেন তিনি| যেখানে কাঁধখোলা আধুনিক পোশাকে এক অন্যরকম রূপের দীঘিকে দেখলেন নেটিজেনরা| ফেসবুকে প্রকাশ করা নতুন ছবিগুলোতে দীঘিকে দেখা গেছে খয়েরি রঙের ডটেড ডিজাইনের অফ-শোল্ডার পোশাকে| স্টুডিওতে তোলা আত্মবিশ^াসী ভঙ্গিতে ক্যামেরাবন্দি হয়েছেন তিনি| গাঢ় মেকআপ, কানে বড় দুল, গয়না এবং ওয়েভি হেয়ার স্টাইলে তার এই গ্ল্যামারাস লুক নজর কেড়েছে নেটিজেনদের| ছবিগুলোর ক্যাপশনে অভিনেত্রী লিখেছেন, ‘লুক অ্যাট হার নাও’ (তার দিকে এখন তাকাও)| ছবিগুলো পোস্ট করার পরপরই নেটিজেনদের কমেন্ট সেকশনে তোলপাড় শুরু হয়| দীঘির এই আধুনিক লুকের প্রশংসায় যেন পঞ্চমুখ তার অনুরাগীরা| অনেকে তার শিশুশিল্পী থেকে বড় হয়ে ওঠার স্মৃতি রোমান্থন করে মন্তব্য করেছেন, আমার দেখা দীঘি যখন ছোট ছিল কত সুন্দর অভিনয় করত, দেখতে দেখতে আজ অনেক বড় হয়ে গেছে| আবার অনেকের মতে, নিজের মেকওভার ও লুকে বেশ পরিবর্তন এনেছেন তিনি| ঢালিউডের বড় পর্দার নিয়মিত অভিনেত্রী প্রার্থনা ফারদিন দীঘি| মাঝে দীর্ঘ বিরতি থাকলেও পরবর্তীতে পূর্ণাঙ্গ নায়িকা হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করার পথচলা শুরু করেছেন বছর কয়েক ধরে| সাম্প্রতিক সময়ে নিজের ফিটনেস ও আধুনিক মেকওভারের মাধ্যমে প্রায়ই আলোচনায় চলে আসেন এই নায়িকা|
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে অভিযান চলছে, কিন্তু প্রশ্ন থেকেই যাচ...
মোঃ মাসুদ রানা , কুমিল্লা কলাম... দেয়ালে দেয়ালে গ্যাংয়ের নাম। পাড়া-মহল্লায় দলবদ্ধ কিশোরদের আনাগ...
নোটিশের পরও নির্মাণকাজ—আল-আমিন হাউজিংয়ের বিরুদ্ধে প্রশ্ন
আয়েশা আক্তারকুমিল্লা নগরীর নানুয়াদিঘির পাড়ে সিটি করপোরেশনের নকশা অনুমোদন ছাড়াই ৯ তলা ভবন নির্মাণের অ...
কুমিল্লা ওয়াসার কার্যক্রম ও নাগরিক সেবা উন্নয়ন নিয়ে সিটি প্র...
আয়েশা আক্তারকুমিল্লা নগরীর নাগরিক সেবার মানোন্নয়ন, জলাবদ্ধতা নিরসন ও উন্নয়ন কার্যক্রম আরও গতিশীল করা...
চার শতাব্দীর সাক্ষী খেরুয়া মসজিদ
মো: আজিজুল হক বগুড়া শহর থেকে প্রায় ২০ কিলোমিটার দক্ষিণে শেরপুর উপজেলা সদরের খোন্দকার টোলা মহল...
বিএনপির এমপির স্বাক্ষরে অনুমোদন পেল কুমিল্লার লাকসাম প্রেস ক...
কুমিল্লা ব্যুরো চিফ.কুমিল্লার লাকসাম প্রেস ক্লাবের কমিটির অনুমোদন দিয়েছেন বিএনপির কুমিল্লা-৯ আসনের স...
হাসপাতালের ছাদের পলেস্তারা খসে ৩ রোগী আহত
কাজী নজরুল ইসলাম হাসপাতালের ছাদের পলেস্তারা খসে পড়ে হাসপাতালের ভর্তিকৃত তিন জন রোগী...