প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 12 Aug 2026, 9:51 AM
দেবিদ্বারে প্রেমিককে বার্তা পাঠিয়ে প্রেমিকার আত্মহত্যা
মোঃ আক্তার হোসেন
“সানি আমি জানি আমাকে কখনও ক্ষমা করবা না, তাও বলি আমাকে ক্ষমা করে দিও।
আমি তোমাকে অনেক কষ্ট দিছি... আমি তোমাকে আমার মৃত্যুর শেষ মুহূর্ত
পর্যন্ত আল্লাহর কাছে চাইব... আর কখনও কথা হবে না, দেখা হবে না, অনেক
ভালোবাসি, অনেক ভালোবাসি পাখি। বাই। আল্লাহ হাফেজ।”
মোবাইলে প্রেমিককে পর পর ৯টি এমন আবেগঘন ক্ষুদে বার্তা পাঠিয়ে
আত্মহত্যা করেন আফরিন আক্তার (১৭) নামের এক কলেজছাত্রী। সোমবার (১০ আগস্ট)
দুপুর ১টা ৩০ মিনিটে কুমিল্লার দেবিদ্বার পৌরসভার মেল্লাবাড়ী মসজিদ
সংলগ্ন ‘খান মঞ্জিল’-এর চতুর্থ তলার একটি ভাড়া বাসায় এ হৃদয়বিদারক ঘটনা
ঘটে।
নিহত আফরিন আক্তার উপজেলার বিনাইপাড় গ্রামের মৃত আব্দুল আউয়ালের মেয়ে
এবং পারুয়ারা আব্দুল মতিন খসরু কলেজের উচ্চ মাধ্যমিক প্রথম বর্ষের ছাত্রী
ছিল। বাবার মৃত্যুর পর থেকে গত ১০ বছর ধরে মায়ের সঙ্গে দেবিদ্বার সদরে ভাড়া
বাসায় থাকত সে।
ঘটনার বিবরণ ও স্থানীয় সূত্রে জানা যায়, প্রতিবেশী ভাড়াটিয়া ও বড়শালঘর
গ্রামের জামসেদ মিয়ার ছেলে সাখাওয়াত হোসেন সানি (২৬)-এর সঙ্গে
আফরিনের প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। পেশায় ক্যামেরাম্যান সানির সঙ্গে
আফরিনের এই সম্পর্ক মেনে নিতে পারেননি তার মা মরিয়ম বেগম। সানি
ক্রমাগত আফরিনকে ডিস্টার্ব করত দাবি করে গত রোববার দুই পরিবার ও বাড়ির
মালিককে নিয়ে সালিশি বৈঠক হয়। এরপর ক্ষুব্ধ হয়ে মা মরিয়ম বেগম মেয়েকে একা
বাসায় রেখে বাবার বাড়ি চলে যান।
সোমবার সকালে সানি মেসেজের বিষয়টি সৌদি প্রবাসী আফরিনের ভাই
আজাদকে জানায় এবং বলে যে তার পরিবার এই বিয়ে মানবে না, ফলে তার বোন
আত্মহত্যা করতে পারে। পরবর্তীতে বিদেশের মাটি থেকে ভাই আজাদের ফোন পেয়ে
মা মরিয়ম বেগম দুপুরে বাসায় ফেরেন। কিন্তু ভেতর থেকে দরজা বন্ধ পেয়ে স্থানীয় ও
কারিগরদের সহায়তায় দরজা ভেঙে ভেতরে ঢুকে দেখতে পান সিলিং ফ্যানের সঙ্গে
আফরিনের নিথর দেহ ঝুলছে।
নিহতের মা মরিয়ম বেগম বলেন, “সানি আমার মেয়েকে নানাভাবে অতিষ্ঠ করে
তুলেছিল। আমার মেয়ের এই অকাল মৃত্যুর জন্য সানিই সম্পূর্ণ দায়ী, আমি তার
দৃষ্টান্তমূলক বিচার চাই।”
অন্যদিকে বাড়ির মালিক শাহ আলম খান জানান, ছেলে-মেয়ে উভয়ই বিয়েতে রাজি
থাকায় সোমবার দুই পক্ষের অভিভাবকদের নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার কথা ছিল,
কিন্তু তার আগেই এই ট্র্যাজেডি ঘটে গেল।
দেবিদ্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান জানান, কুমিল্লা
মেডিকেল কলেজ (কুমেক) হাসপাতালে লাশের ময়নাতদন্ত শেষে মঙ্গলবার দুপুরে তার
পরিবারের কাছে হস্তান্তর করা হয়। আপাতত একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হচ্ছে।
পরিবারের লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
প্রাথমিক তদন্তে পারিবারিক মনোমালিন্য এবং প্রেমের সম্পর্কের টানাপোড়েনে
আত্মহত্যায় প্ররোচনার বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।”
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী সাঁড়াশি অভিযান, তিন দফায় আটক ১,২...
মাহফুজ নান্টু কুমিল্লা। কুমিল্লায় কিশোর গ্যাং ও বখাটেদের বিরুদ্ধে ফের সাঁড়াশি অভিযান চালিয়েছে জ...
নাগরিক সেবা দোরগোড়ায় পৌঁছে দিতে ‘আমার কুমিল্লা’ অ্যাপ চালু
আয়েশা আক্তারকুমিল্লা নগরবাসীর নাগরিক সেবা আরও সহজ, দ্রুত ও জবাবদিহিমূলক করতে কুমিল্লা সিটি কর্পোরেশন...
বাঞ্ছারামপুরে দু’গ্রুপের সংঘর্ষে নিহত ১ ,আহত ২০। অস্ত্র, গুল...
বাঞ্ছারামপুর ( ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে আধিপত্য বিস্তার নিয়ে দুই...
ভিক্টোরিয়া কলেজে প্রবেশপত্র নিতে অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগ
সজিব মাহমুদঅনার্স দ্বিতীয় বর্ষের পরীক্ষায় অংশগ্রহণের জন্য প্রয়োজন প্রবেশপত্র। তবে সেই প্রবেশপত্র নিত...
বিশ্ব জলাতঙ্ক দিবসে কুমিল্লায় র্যালি ও আলোচনা সভা
কুমিল্লা প্রতিনিধি:‘Stronger Together’ প্রতিপাদ্যকে সামনে রেখে বিশ্ব জলাতঙ্ক দিবস ২০২৬ উপলক্ষে কুমিল...
পুরনো সেতু ভেঙে ফেলার দুই বছরেও সেতু নির্মাণ কাজ শুরু হয়নি
সাইফুল ইসলাম, নাঙ্গলকোটকুমিল্লার নাঙ্গলকোটের সাতবাড়িয়ায় উপজেলা এল জি ই ডি ও ঠিকাদারদের অবহেলায় ডাকাত...