প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 12 Aug 2026, 8:44 AM
ব্রাহ্মণপাড়ায় এসএসসির ফলে ওশান হাই স্কুলের সাফল্যের ঝলক, জিপিএ-৫ পেল ২৯ জন
মো. আনোয়ারুল ইসলাম।।
এসএসসি-২০২৬ পরীক্ষার ফলাফলে সাফল্যের ধারাবাহিকতা ধরে রেখেছে কুমিল্লার ব্রাহ্মণপাড়া ওশান হাই স্কুল। এবার বিদ্যালয়টির ১৮৮ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়ে উত্তীর্ণ হয়েছে ১৬৬ জন। পাসের হার ৮৮ দশমিক ৩০ শতাংশ। এর মধ্যে জিপিএ-৫ পেয়েছে ২৯ জন।
ফল প্রকাশের পর বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে আনন্দ-উচ্ছ্বাস দেখা গেছে। বিদ্যালয় কর্তৃপক্ষের দাবি, শিক্ষক-শিক্ষার্থীদের পরিশ্রম, নিয়মিত পাঠদান ও অধ্যয়ন এবং অভিভাবকদের সহযোগিতা ও তদারকির সমন্বিত ফল হিসেবে এ সাফল্য এসেছে।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. হুমায়ুন কবির বলেন, ভালো ফলাফলের জন্য পরিশ্রমের কোনো বিকল্প নেই। শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে সমন্বয়, জবাবদিহিতা, নিয়মিত তদারকি ও সময়ানুবর্তিতা নিশ্চিত করা জরুরি।
তিনি বলেন, গত তিন বছর ধরে বিদ্যালয়টি ধারাবাহিকভাবে ভালো ফলাফল করছে। ২০২৩ ও ২০২৪ সালে পাসের হারে উপজেলায় প্রথম এবং ২০২৫ সালে দ্বিতীয় হয়েছিল ব্রাহ্মণপাড়া ওশান হাই স্কুল।
প্রধান শিক্ষক বলেন, ‘প্রতিষ্ঠানটি যেভাবে চলছে, সেভাবেই চলুক—এমন চিন্তা করলে ভালো ফলাফল ধরে রাখা কঠিন। শিক্ষার্থীদের ভালো ফলাফলের জন্য প্রতিষ্ঠানপ্রধান, শিক্ষক ও সংশ্লিষ্ট সবাইকে নিয়মিত পরিশ্রম করতে হবে।’
তিনি জানান, ভবিষ্যতে আরও ভালো ফলাফলের জন্য নিয়মিত পাঠদান, দুর্বল শিক্ষার্থীদের প্রতি বিশেষ নজর, শিক্ষার্থীদের তদারকি এবং অভিভাবকদের সঙ্গে সমন্বয় আরও জোরদার করা হবে।
ব্রাহ্মণপাড়া উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. শহীদুল করিম বলেন, ‘বিদ্যালয়টির ভালো ফলাফলের জন্য শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের আন্তরিক অভিনন্দন জানাই। শিক্ষকদের পরিশ্রম, শিক্ষার্থীদের নিয়মিত অধ্যয়ন ও শৃঙ্খলার পাশাপাশি বিদ্যালয়ের সার্বিক তদারকির কারণেই এ সাফল্য অর্জন সম্ভব হয়েছে।’
তিনি আরও বলেন, ভালো ফলাফলের এই ধারাবাহিকতা আগামী দিনেও অব্যাহত থাকবে বলে তিনি আশাবাদী। শিক্ষার মানোন্নয়নে নিয়মিত তদারকি, শৃঙ্খলা ও পরিশ্রম অব্যাহত রাখার ওপরও গুরুত্ব দেন তিনি।
বিদ্যালয় সংশ্লিষ্টরা বলছেন, এবারের ফলাফল ভবিষ্যতে আরও ভালো করার অনুপ্রেরণা হিসেবে কাজ করবে। শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের সমন্বিত প্রচেষ্টায় সাফল্যের এ ধারা আরও এগিয়ে নেওয়ার প্রত্যাশা তাঁদের।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
কৃষিজমি কেন ফসল উৎপাদনের অনুপযোগী হচ্ছে, সরেজমিনে তদন্ত করে...
আয়েশা আক্তারকুমিল্লা ইপিজেডের বর্জ্য পরিশোধন কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে পরিশোধনাগার...
বাঞ্ছারামপুরে মিথ্যা সংবাদ প্রচার করায় প্রধান শিক্ষকের সংবাদ...
উজানচর কংশ নারায়ণ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক তপন চন্দ্র সূত্রধর এর বিরুদ্ধে মিথ্যা বানোয়াট নিউজ...
কুমিল্লায় ব্র্যাকের কর্মশালায় জেলা প্রশাসক
কুমিল্লা জেলা সংবাদদাতা, ১৭ নভেম্বর : বিদেশফেরত অভিবাসীদের দ্রুত ও সহজে সেবা নিশ্চিত করতে সরকারি-বেস...
তিতাসে গ্রামীণ সড়ক উন্নয়ন বিষয়ক কর্মশালা
তিতাস প্রতিনিধিকুমিল্লার তিতাসের গ্রামীণ সড়ক মাস্টারপ্ল্যান প্রণয়ন, অগ্রাধিকার ও তথ্য যাচাই বিষয়ক কর...
বুড়িচংয়ে মাদক কারবারিদের প্রতিরোধ করতে গিয়ে হামলার শিকার, বা...
কাজী খোরশেদ আলমকুমিল্লার বুড়িচংয়ে মাদক কারবারিদের প্রতিহত করতে গিয়ে অতর্কিত হামলার শিকার হয়েছেন খারে...
ব্রাহ্মণপাড়ায় মাদক কারবারিসহ গ্রেপ্তার ৮, ভারতীয় বিয়ার ও হুই...
মো. আনোয়ারুল ইসলাম, ব্রাহ্মণপাড়া (কুমিল্লা), প্রতিনিধি।।কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় পৃথক অভিযান চালিয়ে ভ...