প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 11 Aug 2026, 9:09 AM
মুরাদনগরে গাঁজাসহ বাবা-ছেলে গ্রেপ্তার
বেলাল উদ্দিন আহাম্মদ, মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধিঃ
কুমিল্লার মুরাদনগরে গাঁজা ও নগদ টাকাসহ বাবা-ছেলেকে গ্রেপ্তার করেছে পুলিশ।
সোমবার (১০ আগষ্ট) সকালে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন মুরাদনগর থানার ওসি মোহাম্মদ আনোয়ার হোসেন চৌধুরী। এর আগে রবিবার দিবাগত রাতে মুরাদনগর উপজেলা সদরের উত্তরপাড়া থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলো তারু মিয়া (৭১) ও তার ছেলে শুক্কুর আলী (১৯)।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে মুরাদনগর থানার এসআই মো. আবদুল্লাহ আল মাসুদ ও এএসআই কুসুম বড়ুয়াসহ সঙ্গীয় ফোর্স মুরাদনগর উত্তরপাড়া মাদক ব্যবসায়ী তারু মিয়ার বাড়িতে অভিযান চালায়। এ সময় মাদক বিক্রয়কালে হাতেনাতে তারু মিয়া ও তার ছেলে শুক্কুর আলীকে গ্রেফতার করা হয়। পরে তল্লাশি করে তাদের নিকট থেকে ১২৫ গ্রাম গাঁজা ও মাদক বিক্রির নগদ ৩২,১৫০ টাকা বিধি অনুযায়ী জব্দ করা হয়।
স্থানীয়দের অভিযোগ, বাবা ও ছেলের নেতৃত্বে একটি মাদক সিন্ডিকেট সক্রিয় ছিল। যা এলাকার যুবসমাজকে বিপথগামী করে তুলছিল। তাদের গ্রেপ্তারের ঘটনায় স্থানীয়দের মধ্যে স্বস্তি ফিরে এসেছে।
এ বিষয়ে মুরাদনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আনোয়ার হোসেন চৌধুরী জানান, গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে মাদকসহ দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। মুরাদনগর থানার এলাকাকে মাদকমুক্ত করতে পুলিশের অভিযান অব্যাহত থাকবে।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
কুমিল্লা বোর্ডে পাসের হার বেড়েছে, কমেছে জিপিএ-৫
কুমিল্লা জেলা সংবাদদাতা,১০ আগস্টঃএ বছরের এসএসসি পরীক্ষার ফলাফলে কুমিল্লা শিক্ষা বোর্ডে পাসের হার দাঁ...
কুমিল্লা শিক্ষাবোর্ডে মেয়েরা এগিয়ে, পাসের হার ও জিপিএ-৫ দুটি...
মাহফুজ নান্টু, কুমিল্লা।। চলতি বছরের এসএসসি পরীক্ষার ফলাফলে কুমিল্লা শিক্ষা বোর্ডে পাসের হার ও...
দেবিদ্বারে পরকীয়ার জেরে গৃহবধূকে পিটিয়ে হত্যার অভিযোগ,...
নিজস্ব প্রতিবেদক, দেবিদ্বারকুমিল্লার দেবিদ্বারে পরকীয়া ও পারিবারিক কলহের জেরে হাসি বেগম (৩৫) নামের...
লালমাইয়ে দাখিলে শীর্ষে আল ইসরা মাদরাসা
কাজী ইয়াকুব আলী নিমেলকুমিল্লার লালমাই উপজেলার বাগমারা উত্তর বাজারস্থ বেসরকারি দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠ...
মুরাদনগরে পারিবারিক কলহে স্ত্রীকে কুপিয়ে হত্যা, স্বামী পলাতক
বেলাল উদ্দিন আহাম্মদ, মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধিঃকুমিল্লার মুরাদনগরে পারিবারিক কলহের জেরে আর্জুনা...
শিশুদের দিয়ে নিষিদ্ধ আ.লীগের মিছিল, দেবিদ্বারে যুবলীগ নেতা স...
কুমিল্লা জেলা প্রতিনিধি।।কুমিল্লার দেবিদ্বারে প্রাথমিক বিদ্যালয়ের কোমলমতি শিক্ষার্থীদের দিয়ে কার্যক্...