প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 11 Aug 2026, 9:07 AM
ব্রাহ্মণপাড়ায় ভালো-মন্দের মিশেলে ফলাফল, এসএসসিতে পাসের হার ৬০% ও দাখিলে ৫৯%
মো. আনোয়ারুল ইসলাম, ব্রাহ্মণপাড়া (কুমিল্লা) প্রতিনিধি।।
কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় ২০২৬ সালের এসএসসি ও দাখিল পরীক্ষার ফলাফলে মিশ্র চিত্র দেখা গেছে। এসএসসিতে উপজেলার ৩২টি শিক্ষাপ্রতিষ্ঠান থেকে ২ হাজার ৩৭০ জন পরীক্ষার্থী অংশ নিয়ে পাস করেছে ১ হাজার ৪২৪ জন। পাসের হার ৬০ দশমিক ০৮ শতাংশ। জিপিএ-৫ পেয়েছে ১০৬ জন।
অন্যদিকে, ২১টি মাদ্রাসা থেকে দাখিল পরীক্ষায় ৭৯১ জন পরীক্ষার্থী অংশ নিয়ে উত্তীর্ণ হয়েছে ৪৩৭ জন। পাসের হার ৫৯ দশমিক ১৯ শতাংশ। জিপিএ-৫ পেয়েছে ১৫ জন।
উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার কার্যালয় থেকে প্রকাশিত ফলাফল বিবরণী বিশ্লেষণ করে এসব তথ্য পাওয়া গেছে।
এসএসসিতে সবচেয়ে ভালো ফল করেছে শিদলাই আশরাফ মাধ্যমিক বিদ্যালয়। প্রতিষ্ঠানটির ১৩০ জন পরীক্ষার্থীর মধ্যে ১১৯ জন পাস করেছে। পাসের হার ৯১ দশমিক ৫৪ শতাংশ। জিপিএ-৫ পেয়েছে ১৪ জন।
ব্রাহ্মণপাড়া ওশান হাই স্কুলে ১৮৮ জনের মধ্যে ১৬৬ জন পাস করেছে। পাসের হার ৮৮ দশমিক ৩০ শতাংশ। এ প্রতিষ্ঠান থেকে সর্বোচ্চ ২৯ জন জিপিএ-৫ পেয়েছে। ভগবান সরকারি উচ্চ বিদ্যালয়ে ১১৫ জনের মধ্যে ৯৬ জন পাস করেছে। পাসের হার ৮৩ দশমিক ৪৮ শতাংশ এবং জিপিএ-৫ পেয়েছে ২৬ জন।
অন্যদিকে, এসএসসিতে সবচেয়ে কম পাসের হার প্রফেসর সেকান্দর আলী ভূঁইয়া বালিকা উচ্চ বিদ্যালয়ে। ৪১ জন পরীক্ষার্থীর মধ্যে পাস করেছে ১০ জন। পাসের হার ২৪ দশমিক ৩৯ শতাংশ। বেড়াখলা আবদুল মতিন খসরু বালিকা উচ্চ বিদ্যালয়ে পাসের হার ৩৩ দশমিক ৩৩ শতাংশ এবং সাহেবাবাদ লতিফা ইসমাইল উচ্চ বিদ্যালয়ে ৩৪ দশমিক ৫৫ শতাংশ।
দাখিলে এগিয়ে নাইঘর মাদ্রাসা
দাখিল পরীক্ষায় সবচেয়ে ভালো ফল করেছে নাইঘর ইসলামিয়া দাখিল মাদ্রাসা। ২৫ জন পরীক্ষার্থীর মধ্যে ২২ জন পাস করেছে। পাসের হার ৮৮ শতাংশ।
এ ছাড়া পূর্ব শোপাকরা ছি. ম. কা. দাখিল মাদ্রাসায় পাসের হার ৭৯ দশমিক ৩১ শতাংশ, শোপালনগর ইসলামিয়া দাখিল মাদ্রাসায় ৭৮ দশমিক ৭২ শতাংশ এবং শিদলাই দারুল ইসলাম ফাজিল মাদ্রাসায় ৭৮ দশমিক ৩৮ শতাংশ।
জিপিএ-৫ পাওয়ার দিক থেকে এগিয়ে রয়েছে বাগড়া দারুল উলুম ফাজিল মাদ্রাসা, আলমুড়া ইসলামিয়া আলিম মাদ্রাসা ও মহালক্ষ্মীপাড়া সিনিয়র আলিম মাদ্রাসা। প্রতিষ্ঠান তিনটির প্রতিটিতে ৫ জন করে জিপিএ-৫ পেয়েছে।
দাখিলে সবচেয়ে কম পাসের হার পূর্ব চন্ডিপুর ইসলামিয়া দাখিল মাদ্রাসায়। ২৯ জনের মধ্যে মাত্র ৭ জন পাস করেছে। পাসের হার ২৪ দশমিক ১৪ শতাংশ।
উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার কার্যালয়ের ফলাফল অনুযায়ী, ব্রাহ্মণপাড়ায় এসএসসিতে পাসের হার ৬০ দশমিক ০৮ শতাংশ এবং দাখিলে ৫৯ দশমিক ১৯ শতাংশ।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
কৃষিজমি কেন ফসল উৎপাদনের অনুপযোগী হচ্ছে, সরেজমিনে তদন্ত করে...
আয়েশা আক্তারকুমিল্লা ইপিজেডের বর্জ্য পরিশোধন কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে পরিশোধনাগার...
বাঞ্ছারামপুরে মিথ্যা সংবাদ প্রচার করায় প্রধান শিক্ষকের সংবাদ...
উজানচর কংশ নারায়ণ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক তপন চন্দ্র সূত্রধর এর বিরুদ্ধে মিথ্যা বানোয়াট নিউজ...
কুমিল্লায় ব্র্যাকের কর্মশালায় জেলা প্রশাসক
কুমিল্লা জেলা সংবাদদাতা, ১৭ নভেম্বর : বিদেশফেরত অভিবাসীদের দ্রুত ও সহজে সেবা নিশ্চিত করতে সরকারি-বেস...
তিতাসে গ্রামীণ সড়ক উন্নয়ন বিষয়ক কর্মশালা
তিতাস প্রতিনিধিকুমিল্লার তিতাসের গ্রামীণ সড়ক মাস্টারপ্ল্যান প্রণয়ন, অগ্রাধিকার ও তথ্য যাচাই বিষয়ক কর...
বুড়িচংয়ে মাদক কারবারিদের প্রতিরোধ করতে গিয়ে হামলার শিকার, বা...
কাজী খোরশেদ আলমকুমিল্লার বুড়িচংয়ে মাদক কারবারিদের প্রতিহত করতে গিয়ে অতর্কিত হামলার শিকার হয়েছেন খারে...
ব্রাহ্মণপাড়ায় মাদক কারবারিসহ গ্রেপ্তার ৮, ভারতীয় বিয়ার ও হুই...
মো. আনোয়ারুল ইসলাম, ব্রাহ্মণপাড়া (কুমিল্লা), প্রতিনিধি।।কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় পৃথক অভিযান চালিয়ে ভ...