প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 11 Aug 2026, 9:06 AM
এসএসসির ফলাফলে বুড়িচং উপজেলায় সেরা বুড়িচং মডেল স্কুল অ্যান্ড কলেজ
কাজী খোরশেদ আলম
কুমিল্লার বুড়িচং উপজেলার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান বুড়িচং মডেল স্কুল অ্যান্ড কলেজ সদ্য প্রকাশিত এসএসসি পরীক্ষার ফলাফলে বুড়িচং উপজেলা পর্যায়ে প্রথম স্থান অর্জন করেছে।
রোববার (১০ আগস্ট) সারাদেশে একযোগে এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়। কুমিল্লা শিক্ষা বোর্ডের অধীনে এ বছর বুড়িচং উপজেলার ৪১টি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করে। প্রকাশিত ফলাফলের ভিত্তিতে এসব প্রতিষ্ঠানের মধ্যে বুড়িচং মডেল স্কুল অ্যান্ড কলেজ সেরা ফলাফল অর্জন করে প্রথম স্থান লাভ করেছে।
প্রতিষ্ঠান সূত্রে জানা যায়, চলতি বছরের এসএসসি পরীক্ষায় বুড়িচং মডেল স্কুল অ্যান্ড কলেজ থেকে মোট ৫৫ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে। এর মধ্যে ৫২ জন শিক্ষার্থী কৃতকার্য এবং ৩ জন অকৃতকার্য হয়েছে। প্রতিষ্ঠানটির পাসের হার ৯৪.৫৫ শতাংশ।
ফলাফলে ৯ জন শিক্ষার্থী A+, ১৫ জন A, ১২ জন A-, ১৫ জন B এবং ১ জন শিক্ষার্থী C গ্রেড অর্জন করেছে।
এ বিষয়ে বুড়িচং মডেল স্কুল অ্যান্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ কবির হোসেন বলেন, “শিক্ষক, অভিভাবক, পরিচালনা কমিটি ও ছাত্রছাত্রীদের অক্লান্ত পরিশ্রমের ফসল আজকের এই সফলতা। সবার সম্মিলিত প্রচেষ্টায় এই অর্জন সম্ভব হয়েছে। ভবিষ্যতেও এই ধারাবাহিকতা অব্যাহত থাকবে।”
প্রতিষ্ঠানের ভালো ফলাফলে সন্তোষ প্রকাশ করে বুড়িচং মডেল স্কুল অ্যান্ড কলেজের পরিচালনা কমিটির সাবেক সভাপতি ইঞ্জিনিয়ার মোঃ ফরিদ উদ্দিন ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ কবির হোসেনসহ সকল শিক্ষক, অভিভাবক, পরিচালনা কমিটির সদস্য ও শিক্ষার্থীদের অভিনন্দন জানান।
তিনি বলেন, “প্রতিষ্ঠার পর থেকেই বুড়িচং মডেল স্কুল অ্যান্ড কলেজ বরাবরই ভালো ফলাফল অর্জন করে আসছে। ভবিষ্যতেও যেন এই সাফল্যের ধারাবাহিকতা অব্যাহত থাকে, সেই প্রত্যাশা করি।”
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
কুমিল্লায় আবারও কিশোর গ্যাংবিরোধী সাঁড়াশি অভিযান
আয়েশা আক্তারকুমিল্লায় আবারও কিশোর গ্যাং ও কিশোর অপরাধবিরোধী সাঁড়াশি অভিযান চালিয়েছে জেলা পুলিশ ও গোয়...
মেঘনা নদীতে ট্রলারডুবিতে নিহতদের পরিবারকে আর্থিক সহায়তা প্রদ...
হোমনা (কুমিল্লা) প্রতিনিধিকুমিল্লার হোমনায় মেঘনা নদীতে মর্মান্তিক ট্রলারডুবির ঘটনায় নিহত পাঁচজনের পর...
বাঞ্ছারামপুরে নিখোঁজের ৬দিন পর তিতাস নদী থেকে উদ্ধার হাত-পা...
ফয়সল আহমেদ খান, বাঞ্ছারামপুর প্রতিনিধিব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে নিখোঁজের ৬ দিন পর তিতাস নদী থেকে...
''দেশে তিন কোটি মানুষ খাদ্যজনিত রোগে ভুগছে''
কুমিল্লা প্রতিনিধি কুমিল্লায় আয়োজিত উত্তম কৃষি চর্চা বিষয়ক কৃষক প্রশিক্ষণে বক্তারা বলেন, দেশ...
অধ্যক্ষকে ফাঁসাতে ভর্তি ফরমে আওয়ামী স্লোগান, কলেজ ইনচার্জকে...
ব্রাহ্মণপাড়া (কুমিল্লা) প্রতিনিধি।।কুমিল্লার ব্রাহ্মণপাড়ার চান্দলা করিম বক্স হাই স্কুল অ্যান্ড কলেজ...
কুমিল্লায় ৪১ কার্যদিবসে ২ হাজার ৪৪০ জনকে আইনি পরামর্শ লিগ্যা...
কুমিল্লা জেলা লিগ্যাল এইড কমিটির কার্যক্রমের আওতায় ৪১ কার্যদিবসে ২ হাজার ৪৪০ জনকে আইনি পরামর্শ দেওয়া...