প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 31 Jul 2025, 9:58 AM
মুরাদনগরে উপদেষ্টা আসিফ মাহমুদের সমর্থকদের উপর বিএনপির হামলা, ধাওয়া-পাল্টা ধাওয়া, আহত ২০
বেলাল উদ্দিন আহাম্মদ
কুমিল্লার মুরাদনগরে স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদের বিরুদ্ধে ষড়যন্ত্রের প্রতিবাদে আয়োজিত বিক্ষোভ সমাবেশে বিএনপির কর্মীরা অতর্কিত হামলা চালায়। এ সময় উপদেষ্টা আসিফ মাহমুদের সমর্থকদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। এই ঘটনায় সাংবাদিকসহ ২০ জন আহত হয়েছে। বুধবার (৩০ জুলাই) বিকেলে মুরাদনগর উপজেলা সদরের আল্লাহু চত্বরে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানায়, বিকালে পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী মুরাদনগর সদরের ‘আল্লাহ চত্বর’ এলাকায় নাগরিক সমাজের ব্যানারে আসিফ মাহমুদের সমর্থকরা বিক্ষোভ মিছিল বের করেন। পরে আল্লাহু চত্বরে সমাবেশে জমায়েত হন। এ সময় সমাবেশ লক্ষ্য করে পার্শ্ববর্তী জেলা পরিষদের মার্কেট থেকে বেশ কয়েকটি ইট, পাটকেল ছোঁড়া হয়। এরপরই দুই পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া শুরু হয়। ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনায় আসিফ মাহমুদ ও বিএনপির উভয় সমর্থকদের ১৫ থেকে ২০ জন আহত হন। একই সঙ্গে তাদের সমাবেশও ভ-ুল হয়ে যায়। ধাওয়া পাল্টা ধাওয়া চলাকালে মুরাদনগর সদরে আতঙ্ক ছড়িয়ে পড়ে। স্থানীয় লোকজন দিগি¦দিক ছোটাছুটি শুরু করেন।
মিছিল নিয়ে আসা নাগরিক সমাজের আহবায়ক মিনাজুল হক জানান, তারা উদ্দেশ্য প্রণোদিতভাবে আমাদের উপর হামলা চালিয়েছে। মিছিল নিয়ে আসার পর পরই বিএনপির লোকজন শত শত ইট পাটকেল ছুড়ে আমাদেরকে ধাওয়া দিতে থাকে। এ সময় আমাদের বহু সমর্থক আহত হন।
এ বিষয়ে জানতে চাইলে মুরাদনগর উপজেলা বিএনপির আহবায়ক মহিউদ্দিন অঞ্জন বলেন, আজকে আমাদের পূর্ব ঘোষিত প্রোগ্রাম ছিল। আমাদের ছেলেরা দলীয় অফিসে বসা ছিল। তাদের মিছিল থেকে আমাদের ছেলেদের উপর ইটপাটকেল ছুড়ে মেরেছে। এ হামলায় আমাদের অনেক নেতাকর্মী আহত হয়েছেন।
কুমিল্লার মুরাদনগর থানার পরিদর্শক (তদন্ত) আমিন কাদের খাঁন বলেন, আজকে মুরাদনগরের সদরে আসিফ মাহমুদের সমর্থনে বিক্ষোভ মিছিল ও সমাবেশ চলছিল। এ সময় সমাবেশের উপর ইট পাটকেল নিক্ষেপ শুরু করলে দুই পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া শুরু হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ কাজ করে। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
নেপালে বন্যায় নিখোঁজদের খোঁজে মরিয়া তল্লাশি
নেপালের তিব্বত সীমান্তে হিমবাহ ধসে সৃষ্ট ভয়াবহ বন্যা ও ভূমিধসে মৃতের সংখ্যা ১৭০ ছাড়িয়েছে; ধ্বংসস্তূ...
তিন সাংবাদিকের ওপর হামলার প্রতিবাদে কুমিল্লা টেলিভিশন সাংব...
নিজস্ব প্রতিবেদক কুমিল্লার সদর দক্ষিণ উপজেলার শ্রীমন্তপুর এলাকায় দায়িত্ব পালনকালে যমুনা ট...
নোয়াখালী-ফেনীর আইনশৃঙ্খলা ও উন্নয়ন তদারকির দায়িত্ব পেলেন গণপ...
আয়েশা আক্তারনোয়াখালী ও ফেনী জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং উন্নয়ন কর্মকাণ্ড তদারকির দায়িত্ব পেয়েছেন...
নগরবাসীর সেবায় গতি আনতে কুসিকের মাসিক সভা
আয়েশা আক্তারনগরবাসীর নাগরিক সেবা আরও সহজ, দ্রুত ও কার্যকর করার লক্ষ্যে কুমিল্লা সিটি করপোরেশনের (কুস...
কুমিল্লায় নানা আয়োজনে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৫০তম মৃত্...
নানা কর্মসূচির মধ্য দিয়ে কুমিল্লায় যথাযোগ্য মর্যাদায় জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৫০তম মৃত্যুবার্ষিক...
কুমিল্লা জেলা আহলে সুুন্নাত ওয়াল জামাতের উদ্যোগে জশনে জুলুছে
ধর্মীয় ভাবগাম্বির্জের মধ্যদিয়ে কুমিল্লা জেলা আহলে সুুন্নাত ওয়াল জামাত-এর ১২ই রবিউল আউয়াল ঈদ-ই-...