প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 31 Jul 2025, 9:51 AM
নকলের দায়ে চৌদ্দগ্রাম সরকারি কলেজের এইচএসসি পরীক্ষার্থী বহিষ্কার
এমরান হোসেন বাপ্পি
চৌদ্দগ্রামে এইচএসসি পরীক্ষা-২০২৫ চলাকালে পরীক্ষা হলরুমে নকল করার দায়ে এক পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে। বহিষ্কৃত পরীক্ষার্থী চৌদ্দগ্রাম সরকারি কলেজের ছাত্রী বলে জানা গেছে। বুধবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেন চৌদ্দগ্রাম উপজেলা নির্বাহী অফিসার মো: জামাল হোসেন।
জানা গেছে, বুধবার (৩০ জুলাই) চৌদ্দগ্রাম উপজেলার মুন্সীরহাট প্রকৌশলী ওয়াহিদুর রহমান ডিগ্রি কলেজ এইচএসসি পরীক্ষা কেন্দ্র পরিদর্শনে যান উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো: জামাল হোসেন। এ সময় নকল করার দায়ে এক পরীক্ষার্থীকে পরীক্ষা কেন্দ্র থেকে বের করে দেওয়া হয়। এছাড়াও এবারের এইচএসসি পরীক্ষার অবশিষ্ট সকল বিষয়ের পরীক্ষা থেকে তাকে বহিষ্কার করা হয়েছে। বহিষ্কৃত পরীক্ষার্থী একজন ছাত্রী হওয়ায় মানবিক দিক বিবেচনায় অন্যদের জন্য সতর্কতাস্বরূপ জেল বা জরিমানা না করে তাকে শুধু বহিষ্কার করা হয়েছে।
উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো: জামাল হোসেন জানান, ‘পরীক্ষায় যেকোনো ধরণের অসদুপায় অবলম্বন বা পরীক্ষার সার্বিক শৃঙ্খলা ভঙ্গের বিষয়ে কোন ধরণের ছাড় দেওয়া হবে না। সামনের দিনে উপজেলা প্রশাসন বিষয়গুলো আরও কঠোরভাবে নিয়ন্ত্রণ করবে। প্রয়োজনে কারাদন্ড ও অর্থদন্ড প্রদান করা হবে। পরীক্ষার্থীদের সুন্দর ভবিষ্যতের কথা চিন্তা করে এ ব্যাপারে সংশ্লিষ্ট সকলকে চূড়ান্তভাবে সতর্ক করা হলো। নকলমুক্ত বাংলাদেশ গড়তে চৌদ্দগ্রাম উপজেলা প্রশাসন সবসময় বদ্ধপরিকর।’
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
নেপালে বন্যায় নিখোঁজদের খোঁজে মরিয়া তল্লাশি
নেপালের তিব্বত সীমান্তে হিমবাহ ধসে সৃষ্ট ভয়াবহ বন্যা ও ভূমিধসে মৃতের সংখ্যা ১৭০ ছাড়িয়েছে; ধ্বংসস্তূ...
তিন সাংবাদিকের ওপর হামলার প্রতিবাদে কুমিল্লা টেলিভিশন সাংব...
নিজস্ব প্রতিবেদক কুমিল্লার সদর দক্ষিণ উপজেলার শ্রীমন্তপুর এলাকায় দায়িত্ব পালনকালে যমুনা ট...
নোয়াখালী-ফেনীর আইনশৃঙ্খলা ও উন্নয়ন তদারকির দায়িত্ব পেলেন গণপ...
আয়েশা আক্তারনোয়াখালী ও ফেনী জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং উন্নয়ন কর্মকাণ্ড তদারকির দায়িত্ব পেয়েছেন...
নগরবাসীর সেবায় গতি আনতে কুসিকের মাসিক সভা
আয়েশা আক্তারনগরবাসীর নাগরিক সেবা আরও সহজ, দ্রুত ও কার্যকর করার লক্ষ্যে কুমিল্লা সিটি করপোরেশনের (কুস...
কুমিল্লায় নানা আয়োজনে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৫০তম মৃত্...
নানা কর্মসূচির মধ্য দিয়ে কুমিল্লায় যথাযোগ্য মর্যাদায় জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৫০তম মৃত্যুবার্ষিক...
কুমিল্লা জেলা আহলে সুুন্নাত ওয়াল জামাতের উদ্যোগে জশনে জুলুছে
ধর্মীয় ভাবগাম্বির্জের মধ্যদিয়ে কুমিল্লা জেলা আহলে সুুন্নাত ওয়াল জামাত-এর ১২ই রবিউল আউয়াল ঈদ-ই-...