...
শিরোনাম
কুমিল্লায় আবারও কিশোর গ্যাংবিরোধী সাঁড়াশি অভিযান ⁜ মেঘনা নদীতে ট্রলারডুবিতে নিহতদের পরিবারকে আর্থিক সহায়তা প্রদান! ⁜ বাঞ্ছারামপুরে নিখোঁজের ৬দিন পর তিতাস নদী থেকে উদ্ধার হাত-পা বাঁধা মরদেহ ⁜ ''দেশে তিন কোটি মানুষ খাদ্যজনিত রোগে ভুগছে'' ⁜ অধ্যক্ষকে ফাঁসাতে ভর্তি ফরমে আওয়ামী স্লোগান, কলেজ ইনচার্জকে অব্যাহতি ⁜ কুমিল্লায় ৪১ কার্যদিবসে ২ হাজার ৪৪০ জনকে আইনি পরামর্শ লিগ্যাল এইডের ⁜ কুমিল্লায় জেলা রাজস্ব সম্মেলন অনুষ্ঠিত ⁜ কুমিল্লায় ‘মেড ইন ইউএসএ’ লেখা পিস্তল উদ্ধার, ছয় রাউন্ড গুলি জব্দ ⁜ প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে শিক্ষকদের আরও দায়িত্বশীল হওয়ার আহ্বান ⁜ কুবিতে সিনিয়র-জুনিয়র দ্বন্দ্বে দুই পক্ষের মারামারি, আহত ১০ জন ⁜ কুবিতে তিন শিক্ষকের শাস্তি শিথিলের সিদ্ধান্ত বাতিলে মানববন্ধন ⁜ যৌন নিপীড়ন ও প্রশ্নফাঁস কাণ্ডে শাস্তিপ্রাপ্ত কুবির তিন শিক্ষকের বিষয়ে নতুন সিদ্ধান্ত ⁜ যে স্থাপনাগুলো একদিন গড়েছিলেন, সেগুলোর সামনে দাঁড়ালেন ওয়াদুদ ভূঁইয়া ⁜ ব্রাহ্মণপাড়া-বুড়িচং সীমান্তে ৩৫ লাখ টাকার ভারতীয় চোরাচালান পণ্য জব্দ ⁜ ঝলম সরকারী প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ ⁜ কুমিল্লায় বাংলা সংস্কৃতি বলয়ের ‘শরতের বৈঠকি আড্ডা’ ⁜ কুমিল্লার উত্তর দূর্গাপুরে ওয়ারিশ সনদ নিয়ে জালিয়াতির অভিযোগ, ⁜ বিশ্ব পর্যটন দিবস ⁜ মামলা তুলে নিতে বিভিন্ন ভাবে হুমকি ⁜ দিস ইজ নরমাল ইন বাংলাদেশ : সালমান মুক্তাদির ⁜
Author Photo

প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 10 Aug 2026, 12:26 AM

...
‘দেবিদ্বারের বাড়ির মালিকের মরদেহের আরো দুটি প্যাকেট, মাথা ও পা উদ্ধার News Image

মোঃ আক্তার হোসেন, দেবিদ্বার

২০২১ সালে বাবাকে আপত্তিকর অবস্থায় দেখে ফেলায় পাঁচ বছরের শিশু ফাহিমাকে গলাকেটে হত্যা করে একটি খালে পুঁতে রাখে তার বাবা আমির হোসেন ও পরকীয়া প্রেমিকা লাইলী আক্তার। ওই ঘটনার ৭ দিন পর একটি খাল থেকে ফাহিমার অর্ধগলিত মরদেহ

উদ্ধার করেছিলো পুলিশ। ওই সময়ে এই ঘটনা চাঞ্চল্যকর সৃষ্টি হয় পুরো দেশে। তবে ঘটনার তিন দিন পর হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন করে র‌্যাব। র‌্যাবের একটি দল অভিযানে চালিয়ে শিশু ফাহিমার বাবা আমির হোসেন, পরকীয়া প্রেমিকা লাইলী আক্তার, রবিউল আউয়াল, রেজাউল ইসলাম ইমন, সোহেল রানাকে গ্রেপ্তার করে। তারা শিশু ফাহিমাকে হত্যা কথা আদালতে

স্বীকারোক্তিও দেন। ওই ঘটনায় প্রায় সাড়ে চার বছর কারাভোগ শেষে কয়েকমাস আগে জেল থেকে জামিনে

ছাড়া পায় সব আসামী। ফাহিমার হত্যার বিচার এখনো শেষ হয়নি। ফের হত্যাকাণ্ডে জড়িয়ে পড়লো লাইলী আক্তারসহ সব আসামীরা। এবার বাড়ির মালিককে হত্যার পর তার মরদেহ খন্ড খন্ড করে কয়েকটি পলিথিন প্যাকেট মুড়িয়ে রাখে লাইলীসহ অন্য আসামীরা। পুলিশ অভিযুক্ত লাইলীকে গ্রেপ্তার করেছে। কিন্তু বাকি আসামীরা পালিয়ে গেছে।

শনিবার (৮ আগস্ট) কুমিল্লার দেবিদ্বার পৌরসভার ছোট আলমপুর পূর্বাশা আবাসিক এলাকার ‘ভূঁইয়া হাউজে’ এই ঘটনা ঘটে। এই হত্যাকাণ্ডের পর নিহত ফরিদা ইয়াসমিনের মরদেহের খন্ড খন্ড প্যাকেট সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে

এবং এই হত্যাকাণ্ডের বিচার দাবিতে বিক্ষোভ মিছিল করেন এলাকাবাসী। নিহত বাড়ির মালিক ফরিদা ইয়াসমিন (৫৫) দেবিদ্বার পৌরসভার ফতেহাবাদ গ্রামের মো. মফিজুল ইসলামের স্ত্রী। মফিজুল ইসলাম চট্টগ্রামের জাহাজে চাকরি করেন। পুলিশের

প্রাথমিক জিজ্ঞাসাবাদে এ হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে লাইলী আক্তার। তবে তার সঙ্গে আরও যে কয়েকজন জড়িত তাদের নামও প্রকাশ করেন তিনি। সরেজমিনে গিয়ে জানা যায়, ফরিদা ইয়াসমিন দীর্ঘ ৩০ বছর ধরে দেবিদ্বার পৌরসভার

ছোট আলমপুর পূর্বাশা আবাসিক এলাকার ‘ভূঁইয়া হাউজে’ নিজ বাসায় স্বামী ও সন্তানদের নিয়ে বসবাস করে আসছেন। স্বামী মফিজুল ইসলাম চট্টগ্রামের জাহাজে চাকরি করেন। দুই মেয়ের বিয়ে হলেও ছোট মেয়ে মরিয়ম আক্তার থাকতেন মায়ের সাথে এবং বড় মেয়ে স্বামীর বাড়িতেই থাকেন। ১০ বছর আগে একমাত্র ছেলে ইব্রাহীম খলিল সড়ক দুর্ঘটনায় মারা যায়। ছোট মেয়ে একদিনের জন্য স্বামীর বাড়িতে যাওয়ায় শুক্রবার (৭ আগষ্ট) ফরিদা ইয়াসমিন রাতে বাসায় একাই ছিলেন। ঘটনার মাত্র ১২ দিন আগে

ফরিদা ইয়াসমিনের একটি ঘর ভাড়া নেয় লাইলী আক্তার। এরপর বাড়ির মালিক ফরিদা ইয়াসমিনের সঙ্গে সখ্যতা গড়ে তোলেন তিনি এবং ঘরের কোথায় কোথায় স্বর্ণলংকার, টাকা পয়সা আছে তা কৌশলে সন্ধান করতে থাকেন। শুক্রবার রাতে সুযোগ বুঝে ভাড়াটিয়া লাইলী আক্তার, আমির হোসেন, রবিউল ও সোহেলকে ডেকে এনে ফরিদা ইয়াসমিনকে হত্যা করে তার মরদেহ খন্ড খন্ড করে কয়েকটি পলিথিন ব্যাগে মুড়িয়ে বাড়ির পিছনে ফেলে রাখেন। শনিবার সকাল থেকে ফরিদা ইয়াসমিনকে মোবাইল ফোনে না পেয়ে ছোট মেয়ে ও স্বজনরা এসে তাকে খোঁজাখুঁজি শুরু করেন। শনিবার বিকালে ফরিদা ইয়াসমিনের বোনের ছেলে মামুন এসে ভাড়াটিয়া লাইলীকে জিজ্ঞাসাবাদ করায় তার

কথাবার্তা সন্দেহজনক হলে তাকে আটকে রেখে বাড়ির আশে পাশে খোঁজাখুঁজি শুরু করেন। এক পর্যায়ে বাড়ির পেছনে পলিথিনে মোড়ানো ফরিদা ইয়াসমিনের খন্ড খন্ড মরদেহ দেখতে পায় মামুন ও স্বজনরা। ঘটনার পর পর স্থানীয় বিক্ষুব্ধ জনতা লাইলী আক্তারকে বিদ্যুতের খুঁটিতে হাত পা বেঁধে গণধোলাই দেয়। পরে শনিবার সন্ধ্যায় পুলিশ এসে তাকে উদ্ধার করে প্রথমে চিকিৎসার জন্য দেবিদ্বার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানেও বিক্ষুব্ধ জনতা তার ওপর হামলা চালানোর চেষ্টা করে। পরে বিপুল সংখ্যক পুলিশ এসে লাইলীকে থানায় যায় এবং রাত সাড়ে ৮টায় পলিথিনে মোড়ানো ফরিদা ইয়াসমিনের খন্ড খন্ড মরদেহ ৯টি প্যাকেট উদ্ধার করেন এবং রোববার দুপুরে মরদেহের আরো দুটি প্যাকেট উদ্ধার করা হয় এবং বিকাল চারটায় মরদেহের মাথা ও দুই পা বাড়ির পাশে কচুরিপানায় থেকে স্থানীয়রা উদ্ধার করেন। শনিবার রাতে নিহত ফরিদা ইয়াছমিনের স্বামী মফিজুল ইসলাম বাদী হয়ে লাইলী আক্তার(৩৫), আমির হোসেন(২৮), রবিউল ইসলাম(২৪) ও মোঃ সোহেল(৩৫) এর নাম উল্লেখ পূর্বক চারজনকে আসামী করে মামলা দায়ের করেন। ফরিদা ইয়াসমিনের ছোট মেয়ে মরিয়ম আক্তার বলেন, আমরা দুই বোনের বিয়ে হয়ে

গেছে, মার সাথে আমিও বাড়িতে থাকতাম। কিন্তু শুক্রবার আমি শশুর বাড়িতে যাওয়ায় রাতে মা বাসায় একাই ছিলেন। সকালে বাবা ফোন করে বলেন, তোর মায়ের ফোনে রিং হয় কিন্তু রিসিভ করেনা তুই বাড়িতে গিয়ে একটু খোঁজ নেয়। আমি মাকে খুঁজতে বাড়িতে

এসে প্রথমে বিভিন্ন আত্মীয়স্বজনদের বাড়িতে খোঁজ করি কোথাও না পেয়ে থানায় যাই। থানা থেকে বাড়ি এসে ভাড়াটে লাইলীকে জিজ্ঞাসাবাদ করি। জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে ঘরের বারান্দার ফ্লোরে ধোয়ামোছার দাগ স্যাতস্যাতে ভিজা। এতে আমার

সন্দেহ হলে আমি লাইলীকে আবার জিজ্ঞাসাবাদ করি এতে তার কথাবার্তায় অসঙ্গতি দেখে পাই। তারা মাকে হত্যার পর বাড়ির কাজ করার জন্য আনা ৭ লক্ষ টাকা ও প্রায় ১৫ ভরি স্বর্ণালংকার নিয়ে যায় ঘাতকরা।

স্থানীয় বাসিন্দা লুৎফুর রহমান ও প্রতিবেশী শিক্ষিকা নিলুফা আক্তার বলেন, দেবিদ্বারে শিশু ফাহিমাকে লাইলীসহ যে পাঁচজন গলাকেটে হত্যা করেছে ফরিদা ইয়াসমিনকেও একই আসামীরা হত্যা করেছে। লাইলী প্রকাশ্যে জবানবন্দীতে তাদের নাম বলেছে। তারা

ফাহিমা হত্যাকাণ্ডের জড়িত আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দীও দিয়েছে তবুও বিচারক তাদের বিচার শেষ না হতেই জামিন দেয়। যার কারণে ফরিদা ইয়াসমিন হত্যাকাণ্ডের শিকার হলো। এ বিষয়ে দেবিদ্বার-ব্রাহ্মণপাড়া (সার্কেল) সিনিয়র সহকারী পুলিশ সুপার মো. শাহীন বলেন, লাইলী আক্তার ২০২১ সালে শিশু ফাহিমা হত্যাকাণ্ডেও জড়িত ছিলেন। সে কয়েক মাস আগে কারাগার থেকে জামিনে ছাড়া পায়। এরপর বিভিন্ন জায়গা বাসা ভাড়া নিয়ে থাকতেন। প্রায় ১২ দিন আগে এই বাসায় ভাড়ায় উঠেন তিনি। ধারণা করা হচ্ছে, বাড়ির মালিকের স্বর্ণলংকারের লোভে তাকে হত্যা করা হয়ে থাকতে পারে। আমরা তাকে জিজ্ঞাসাবাদের আরও কয়েকজনের নাম পেয়েছি তাদেরকেও গ্রেপ্তারের চেষ্টা চলছে। 



ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা
ট্যাগ: বৃহত্তর কুমিল্লা জাতীয় আন্তর্জাতিক খেলাধুলা রাজনীতি বিনোদন

এই সংবাদটি শেয়ার করুন

লিংক কপি হয়েছে!

অন্যান্য খবর

কুমিল্লায় আবারও কিশোর গ্যাংবিরোধী সাঁড়াশি অভিযান
কুমিল্লায় আবারও কিশোর গ্যাংবিরোধী সাঁড়াশি অভিযান

আয়েশা আক্তারকুমিল্লায় আবারও কিশোর গ্যাং ও কিশোর অপরাধবিরোধী সাঁড়াশি অভিযান চালিয়েছে জেলা পুলিশ ও গোয়...

মেঘনা নদীতে ট্রলারডুবিতে নিহতদের পরিবারকে আর্থিক সহায়তা প্রদান!
মেঘনা নদীতে ট্রলারডুবিতে নিহতদের পরিবারকে আর্থিক সহায়তা প্রদ...

হোমনা (কুমিল্লা) প্রতিনিধিকুমিল্লার হোমনায় মেঘনা নদীতে মর্মান্তিক ট্রলারডুবির ঘটনায় নিহত পাঁচজনের পর...

বাঞ্ছারামপুরে নিখোঁজের ৬দিন পর তিতাস নদী থেকে উদ্ধার হাত-পা বাঁধা মরদেহ
বাঞ্ছারামপুরে নিখোঁজের ৬দিন পর তিতাস নদী থেকে উদ্ধার হাত-পা...

ফয়সল আহমেদ খান, বাঞ্ছারামপুর প্রতিনিধিব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে নিখোঁজের ৬ দিন পর তিতাস নদী থেকে...

''দেশে তিন কোটি মানুষ খাদ্যজনিত রোগে ভুগছে''
''দেশে তিন কোটি মানুষ খাদ্যজনিত রোগে ভুগছে''

কুমিল্লা প্রতিনিধি কুমিল্লায় আয়োজিত উত্তম কৃষি চর্চা বিষয়ক কৃষক প্রশিক্ষণে বক্তারা বলেন, দেশ...

অধ্যক্ষকে ফাঁসাতে ভর্তি ফরমে আওয়ামী স্লোগান, কলেজ ইনচার্জকে অব্যাহতি
অধ্যক্ষকে ফাঁসাতে ভর্তি ফরমে আওয়ামী স্লোগান, কলেজ ইনচার্জকে...

ব্রাহ্মণপাড়া (কুমিল্লা) প্রতিনিধি।।কুমিল্লার ব্রাহ্মণপাড়ার চান্দলা করিম বক্স হাই স্কুল অ্যান্ড কলেজ...

কুমিল্লায় ৪১ কার্যদিবসে ২ হাজার ৪৪০ জনকে আইনি পরামর্শ লিগ্যাল এইডের
কুমিল্লায় ৪১ কার্যদিবসে ২ হাজার ৪৪০ জনকে আইনি পরামর্শ লিগ্যা...

কুমিল্লা জেলা লিগ্যাল এইড কমিটির কার্যক্রমের আওতায় ৪১ কার্যদিবসে ২ হাজার ৪৪০ জনকে আইনি পরামর্শ দেওয়া...

আজকের তারিখ
ইংরেজি তারিখ বাংলা সন
প্রিন্ট নিউজ
...
ছবির গ্যালারি
আমাদের Facebook Page
সর্বশেষ
➤ কুমিল্লায় আবারও কিশোর গ্যাংবিরোধী সাঁড়াশি অভিযান
➤ মেঘনা নদীতে ট্রলারডুবিতে নিহতদের পরিবারকে আর্থিক সহায়তা প্রদান!
➤ বাঞ্ছারামপুরে নিখোঁজের ৬দিন পর তিতাস নদী থেকে উদ্ধার হাত-পা বাঁধা মরদেহ
➤ ''দেশে তিন কোটি মানুষ খাদ্যজনিত রোগে ভুগছে''
➤ অধ্যক্ষকে ফাঁসাতে ভর্তি ফরমে আওয়ামী স্লোগান, কলেজ ইনচার্জকে অব্যাহতি
➤ কুমিল্লায় ৪১ কার্যদিবসে ২ হাজার ৪৪০ জনকে আইনি পরামর্শ লিগ্যাল এইডের
➤ কুমিল্লায় জেলা রাজস্ব সম্মেলন অনুষ্ঠিত
➤ কুমিল্লায় ‘মেড ইন ইউএসএ’ লেখা পিস্তল উদ্ধার, ছয় রাউন্ড গুলি জব্দ
➤ প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে শিক্ষকদের আরও দায়িত্বশীল হওয়ার আহ্বান
➤ কুবিতে সিনিয়র-জুনিয়র দ্বন্দ্বে দুই পক্ষের মারামারি, আহত ১০ জন
➤ কুবিতে তিন শিক্ষকের শাস্তি শিথিলের সিদ্ধান্ত বাতিলে মানববন্ধন
➤ যৌন নিপীড়ন ও প্রশ্নফাঁস কাণ্ডে শাস্তিপ্রাপ্ত কুবির তিন শিক্ষকের বিষয়ে নতুন সিদ্ধান্ত
➤ যে স্থাপনাগুলো একদিন গড়েছিলেন, সেগুলোর সামনে দাঁড়ালেন ওয়াদুদ ভূঁইয়া
➤ ব্রাহ্মণপাড়া-বুড়িচং সীমান্তে ৩৫ লাখ টাকার ভারতীয় চোরাচালান পণ্য জব্দ
➤ ঝলম সরকারী প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ
➤ কুমিল্লায় বাংলা সংস্কৃতি বলয়ের ‘শরতের বৈঠকি আড্ডা’
➤ কুমিল্লার উত্তর দূর্গাপুরে ওয়ারিশ সনদ নিয়ে জালিয়াতির অভিযোগ,
➤ বিশ্ব পর্যটন দিবস
➤ মামলা তুলে নিতে বিভিন্ন ভাবে হুমকি
➤ দিস ইজ নরমাল ইন বাংলাদেশ : সালমান মুক্তাদির
গুরুত্বপূর্ণ লিঙ্কসমূহ
Logo

সম্পাদক, প্রকাশক ও মুদ্রাকর মুহম্মদ আসিফ তরুণাভ কর্তৃক ন্যাশনাল অফসেট প্রেস, আবদুর রশিদ সড়ক, বাগিচাগাঁও, কুমিল্লা থেকে প্রকাশিত। নির্বাহী সম্পাদক: আরিফ অরুণাভ,

ফোন: সম্পাদক: ০১৭১১-৩৩২৪৯৮, নির্বাহী সম্পাদক ০১৭১২-৭৬৭৮৬৬৬, ব্যবস্থাপক: ০১৭১১-৫৭০৬৯৪।

অফিসের ঠিকানা

২৪৬ রূপসী বাংলা ভবন

আব্দুর রশিদ সড়ক

বাগিচাগাঁও

কুমিল্লা।

যোগাযোগ

সম্পাদক: ০১৭১১-৩৩২৪৯৮, বার্তা বিভাগ: ০১৯৭১-৩৩২৪৯৮, নির্বাহী সম্পাদক: ০১৭১২-৭৬৭৮৬৬,  ব্যবস্থাপক: ০১৭১১-৫৭০৬৯৪

E-mail:rupashibangla42@gmail.com

website: www.dailyrupashibangla.com


আমাদের অনুসরন করুন :
© 2026 Daily Rupashi Bangla. All rights reserved.
Design & Developed by: alauddinsir