প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 10 Aug 2026, 12:20 AM
নৃশংসভাবে বাড়ির মালিককে হত্যা দেবিদ্বারে আসামীদের দ্রুত গ্রেফতার করে বিচারের দাবিতে এলাকাবাসীর বিক্ষোভ মিছিল
নিজস্ব প্রতিবেদক, দেবিদ্বার
কুমিল্লার দেবিদ্বারে ফরিদা ইয়াসমিন (৫০) নামের বাড়ির মালিককে নৃশংসভাবে
কুপিয়ে হত্যা করে মরদেহ টুকরো টুকরো করার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ
করেছে এলাকাবাসী। রোববার বিকাল সাড়ে ৫টায় পৌর সদরে আসামীদের দ্রুত
গ্রেফতার ও বিচারের দাবিতে ওই মিছিল অনুষ্ঠিত হয়।
সমাবেশে বক্তারা বলেন, ঘাতক লাইলী সহ সকল আসামীরা মানুষ হত্যা করাই তাদের নেশা’।
২০২১ সালে আপত্তিকর অবস্থায় দেখে ফেলায় নিজের পাঁচ বছরের শিশু ফাহিমাকে
গলাকেটে হত্যা করে তার বাবা আমির হোসেন ও পরকীয়া প্রেমিকা লাইলী আক্তার। ওই
ঘটনার ৭ দিন পর ফাহিমার অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছিলো পুলিশ। ঘটনার পর
হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন করে র্যাব এবং অভিযানে চালিয়ে শিশু ফাহিমার বাবা আমির
হোসেন, পরকীয়া প্রেমিকা লাইলী আক্তার, রবিউল আউয়াল, রেজাউল ইসলাম ইমন, সোহেল
রানাকে গ্রেপ্তার করে। তারা শিশু ফাহিমাকে হত্যা কথা আদালতে স্বীকারোক্তিও দেন। ওই
ঘটনায় প্রায় সাড়ে চার বছর কারাভোগ শেষে কয়েকমাস আগে জেল থেকে জামিনে
ছাড়া পায় সব আসামী। এখনো ফাহিমার হত্যার বিচার শেষ না হলেও ফের হত্যাকাণ্ডে
জড়িয়ে পড়লো লাইলী আক্তারসহ সব আসামীরা। তারা ফরিদা ইয়াসমিনকে নৃশংসভাবে
হত্যার পর মরদেহের খন্ড খন্ড করে পলিথিনে মোড়িয়ে বাড়ির পেছনে ও ডোবায় ফেলে দেয়। শুধু
নাই নয়! চেহারা যাতে সনাক্ত না করতে পারে যে জন্য ঘাতকরা ফরিদা ইয়াসমিনের মাথা ও
মুখের চামড়া তুলে ফেলে। ঘাতক লাইলী গ্রেফতার হলেও বাকি আসামীরা পালিয়ে গেছে।
তাই সকল আসামীদের দ্রুত গ্রেফতার করে বিচার সম্পন করতে হবে।
বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা সিয়াম ইসলাম,
স্বেচ্ছাসেবকদল নেতা জহিরুল ইসলাম, যুবদলের পৌর সাংগঠনিক সম্পাদক মোশাররফ
হোসেন, জাতীয় ছাত্র শক্তির কুমিল্লা উত্তর জেলা যুগ্ম আহ্বায়ক কাজী
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
কৃষিজমি কেন ফসল উৎপাদনের অনুপযোগী হচ্ছে, সরেজমিনে তদন্ত করে...
আয়েশা আক্তারকুমিল্লা ইপিজেডের বর্জ্য পরিশোধন কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে পরিশোধনাগার...
বাঞ্ছারামপুরে মিথ্যা সংবাদ প্রচার করায় প্রধান শিক্ষকের সংবাদ...
উজানচর কংশ নারায়ণ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক তপন চন্দ্র সূত্রধর এর বিরুদ্ধে মিথ্যা বানোয়াট নিউজ...
কুমিল্লায় ব্র্যাকের কর্মশালায় জেলা প্রশাসক
কুমিল্লা জেলা সংবাদদাতা, ১৭ নভেম্বর : বিদেশফেরত অভিবাসীদের দ্রুত ও সহজে সেবা নিশ্চিত করতে সরকারি-বেস...
তিতাসে গ্রামীণ সড়ক উন্নয়ন বিষয়ক কর্মশালা
তিতাস প্রতিনিধিকুমিল্লার তিতাসের গ্রামীণ সড়ক মাস্টারপ্ল্যান প্রণয়ন, অগ্রাধিকার ও তথ্য যাচাই বিষয়ক কর...
বুড়িচংয়ে মাদক কারবারিদের প্রতিরোধ করতে গিয়ে হামলার শিকার, বা...
কাজী খোরশেদ আলমকুমিল্লার বুড়িচংয়ে মাদক কারবারিদের প্রতিহত করতে গিয়ে অতর্কিত হামলার শিকার হয়েছেন খারে...
ব্রাহ্মণপাড়ায় মাদক কারবারিসহ গ্রেপ্তার ৮, ভারতীয় বিয়ার ও হুই...
মো. আনোয়ারুল ইসলাম, ব্রাহ্মণপাড়া (কুমিল্লা), প্রতিনিধি।।কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় পৃথক অভিযান চালিয়ে ভ...