প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 8 Aug 2026, 11:39 AM
যৌতুকের টাকা না পেয়ে স্ত্রীকে পিটিয়ে হাড় ভাঙার অভিযোগে স্বামী গ্রেপ্তার
মো. আনোয়ারুল ইসলাম।।
কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় যৌতুকের টাকা না পেয়ে স্ত্রীকে মারধর করে গুরুতর আহত করার অভিযোগে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। ভুক্তভোগীর অভিযোগ, মারধরের কারণে তার শরীরের বিভিন্ন স্থানে গুরুতর আঘাত লাগে এবং হাতের হাড় ভেঙে যায়।
শুক্রবার (৭ আগস্ট) পুলিশ অভিযান চালিয়ে উপজেলার শশীদল ইউনিয়নের নারায়ণপুর গ্রাম থেকে অভিযুক্ত স্বামী মো. নাজমুল হাসান সুজনকে (২৮) গ্রেপ্তার করে। গ্রেপ্তার মো. নাজমুল হাসান সুজন ওই গ্রামের বাচ্চু মিয়ার ছেলে।
এর আগে এ ঘটনায় ভুক্তভোগী স্ত্রী মোসা. তাহমিদা আক্তার জোহরা বাদী হয়ে ব্রাহ্মণপাড়া থানায় মামলা দায়ের করেন। মামলা দায়েরের পর অভিযান চালিয়ে অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা গেছে, গত ( ৫ আগস্ট ) বুধবার সকাল সাড়ে ৭টার দিকে নিজ বাড়িতে স্ত্রী মোসা. তাহমিদা আক্তার জোহরাকে বাবার বাড়ি থেকে যৌতুকের টাকা এনে দিতে চাপ দেন সুজন। তার স্ত্রী এতে অপারগতা প্রকাশ করলে তাদের মধ্যে কথা-কাটাকাটি হয়। এরপর তা বাকবিতণ্ডায় রূপ নেয়। একপর্যায়ে সুজন তাকে মারধর করেন। সুজনের মারধরে স্ত্রী জোহরা গুরুতর আহত হন এবং তার ডান হাতের হাড় ভেঙে যায়।
ব্রাহ্মণপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ( ওসি ) মো. ফারুক হোসেন বলেন, যৌতুকের দাবিতে স্ত্রীকে মারধরের অভিযোগে মামলা হওয়ার পর অভিযান চালিয়ে অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে। মামলার তদন্ত চলমান রয়েছে। আসামিকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। তদন্ত শেষে আদালতে অভিযোগপত্র দাখিল করা হবে।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
মহাসড়কে কুমিল্লা অংশে ভয়াবহ যানজট
মো.জাকির হোসেন।টানা বৃষ্টিতে সড়কের বিভিন্ন স্থানে বড় বড় গর্ত ও খালাখন্দ সৃষ্টি হওয়ায় ঢাকা-চট্টগ্রাম...
হোমনায় ৬ মাসেও উদঘাটিত হয়নি আলোচিত ট্রিপল মার্ডারের রহস্য
হোমনা (কুমিল্লা) প্রতিনিধি:কুমিল্লার হোমনা উপজেলার উত্তর মনিপুর গ্রামের আলোচিত ট্রিপল মার্ডারের ৬ মা...
বুড়িচংয়ে নিখোঁজের ৩ দিন পর ফিশারির পুকুরে রিকশাচালকের মরদেহ...
কাজী খোরশেদ আলমকুমিল্লার বুড়িচং উপজেলায় নিখোঁজ হওয়ার তিন দিন পর মো. দুধ মিয়া (৭০) নামে এক রিকশাচাল...
ব্রাহ্মণপাড়ায় আগুনে পুড়ল কৃষকের স্বপ্ন, ছেলেকে বিদেশে পাঠানো...
মো. আনোয়ারুল ইসলাম।।ছেলেকে বিদেশে পাঠিয়ে সংসারের ভাগ্য বদলানোর স্বপ্ন দেখছিলেন কৃষক মো. খোকন মিয়া। স...
গ্রিসে উদ্ধার ২০২ অভিবাসী, বেশির ভাগ বাংলাদেশি ও সুদানি
গ্রিসের দক্ষিণাঞ্চলীয় ক্রিট দ্বীপে অভিবাসীদের আসা অব্যাহত রয়েছে। বৃহস্পতিবার কয়েকটি নৌযানে করে অন্তত...
চিকিৎসক সমাবেশের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ড্যাব) ৩৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে চিকিৎসক সমাবেশের উদ্বোধন কর...