...
শিরোনাম
কৃষিজমি কেন ফসল উৎপাদনের অনুপযোগী হচ্ছে, সরেজমিনে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস পরিবেশ অধিদপ্তরের ⁜ বাঞ্ছারামপুরে মিথ্যা সংবাদ প্রচার করায় প্রধান শিক্ষকের সংবাদ সম্মেলন ⁜ কুমিল্লায় ব্র্যাকের কর্মশালায় জেলা প্রশাসক ⁜ তিতাসে গ্রামীণ সড়ক উন্নয়ন বিষয়ক কর্মশালা ⁜ বুড়িচংয়ে মাদক কারবারিদের প্রতিরোধ করতে গিয়ে হামলার শিকার, বাড়িঘর ভাঙচুর! ⁜ ব্রাহ্মণপাড়ায় মাদক কারবারিসহ গ্রেপ্তার ৮, ভারতীয় বিয়ার ও হুইস্কি উদ্ধার ⁜ ব্রাহ্মণপাড়ায় বিজিবি-পুলিশের যৌথ অভিযান, তালিকাভুক্ত ৫ মানব পাচারকারী আটক ⁜ হোমনায় দুই মাসের ব্যবধানে ব্যবসায়ী মজিবুর রহমানের দুটি গাড়ি পুড়ে ছাই! ⁜ কুবিতে ফার্মেসি সোসাইটির উদ্যোগে ফুসফুস ক্যান্সার সচেতনতামূলক সেমিনার ⁜ দাউদকান্দি উপজেলা কৃষকদের সভাপতির ওপর হামলার ঘটনায় ইউনিয়ন বিএনপির সভাপতিকে কারাগারে প্রেরণ ⁜ ন্যাশনাল ডক্টরস ফোরামের কেন্দ্রীয় সহ-সভাপতি হলেন কুমিল্লার ডা. মুজিবুর রহমান ⁜ চৌদ্দগ্রামে পরিত্যক্ত ফার্ম থেকে ব্যবসায়ীর মরদেহ উদ্ধার ⁜ চৌদ্দগ্রামে কাভার্ডভ্যানের ধাক্কায় সিএনজি চালকসহ নিহত ২ ⁜ ডিসেম্বরকে ঘিরে কুমিল্লায় নাশকতা ঠেকাতে আইনশৃঙ্খলা বাহিনীর কঠোর সতর্কতা ⁜ কুমিল্লা জেলা পরিষদের ৩৩ বছর পর ৫০ কোটি টাকার জমি উদ্ধার ⁜ কুমিল্লায় ১০০ কেজি গাঁজা উদ্ধার মামলায় দুই আসামির ১০ বছর করে কারাদণ্ড ⁜ নাঙ্গলকোটে নিষিদ্ধ সংগঠন আওয়ামীলীগ, যুবলীগ ও ছাত্র লীগের ৩ নেতাসহ ৭ জন গ্রেফতার ⁜ তিতাসে শিক্ষার গুণগত মানোন্নয়নে মতবিনিময় সভা করেছেন কুমিল্লা জেলা প্রশাসক মিজ রোজী আক্তার ⁜ মাদক ব্যবসা ছেড়ে স্বাভাবিক জীবনে ফেরার অঙ্গীকার করলেন বুড়িচংয়ের ইসহাক মিয়া ⁜ ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে ৮ লাখ ৬৩ হাজার টাকার ভারতীয় পণ্য জব্দ ⁜
Author Photo

প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 8 Aug 2026, 11:31 AM

...
জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকীতে লালমাইয়ে যুবদল নেতা মাহাফুজের নেতৃত্বে আনন্দ মিছিল News Image
​মাসুদ রানা, কুমিল্লা:

‘জুলাই চেতনায় গড়বো দেশ, সবার আগে বাংলাদেশ’—এই স্লোগানকে সামনে রেখে কুমিল্লায় জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী উদযাপিত হয়েছে। এ উপলক্ষে লালমাই উপজেলা যুবদলের সদস্য সচিব মো. মাহফুজুর রহমানের নেতৃত্বে এক বর্ণাঢ্য আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়।

​শুক্রবার (৭ আগস্ট) বিকেলে কুমিল্লা-নোয়াখালী আঞ্চলিক মহাসড়কের হরিশ্চর চৌরাস্তায় মিছিলটি অনুষ্ঠিত হয়। চৌরাস্তা থেকে শুরু হয়ে মিছিলটি মহাসড়কের গুরুত্বপূর্ণ স্থানগুলো প্রদক্ষিণ শেষে পুনরায় একই স্থানে গিয়ে শেষ হয়।

​মিছিলে কুমিল্লা দক্ষিণ ও লালমাই উপজেলা বিএনপি এবং অঙ্গ-সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। এর মধ্যে অংশ নেন লালমাই উপজেলা বিএনপির কারানির্যাতিত প্রবীণ নেতা মাওলানা জাকির হোসেন, উপজেলা বিএনপির সহ-সভাপতি শাহজাহান মজুমদার, পেরুল উত্তর ইউনিয়ন বিএনপির সভাপতি মোস্তফা কামাল খোকন, বাগমারা উত্তর ইউনিয়ন বিএনপির সভাপতি মনির হোসেন ডালিম, বেলঘর দক্ষিণ ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মাহবুব আলম, জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক এডভোকেট আরিফুর রহমান শাহিন, জেলা ওলামা দলের সদস্য সচিব হাফেজ নোমান, উপজেলা ওলামা দলের আহ্বায়ক আবুল কালাম ও মৌলভী শাহাদাত হোসেন।

​এছাড়া আরও অংশ নেন জেলা ছাত্রদল নেতা আরিয়ান মাহমুদ মিলন, বাকই উত্তর বিএনপির নেতা আব্দুর রহিম, সহ-সভাপতি মনির হোসেন, সাংগঠনিক সম্পাদক দেলোয়ার হোসেন, বিএনপি নেতা জাকির হোসেন, বেলঘর উত্তর বিএনপির সহ-সভাপতি ইকবাল হোসেন, বিএনপি নেতা মনু, পেরুল উত্তর ৪নং ওয়ার্ড বিএনপির সভাপতি জাফর মোল্লা, সহ-সভাপতি মহিন উদ্দিন, লালমাই উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক ইকবাল মজুমদার ও মো. রুবেল।

​যুবদল নেতাকর্মীদের মধ্যে উপস্থিত ছিলেন পেরুল উত্তর ইউনিয়ন যুবদল নেতা হাবিবুর রহমান, আব্দুল গণি, মাহমুদ কামাল সাগর, মো. জহির, মো. মামুন, সালাউদ্দিন, আমির হোসেন, মো. রাব্বি, কাউছার আহমেদ, শাহাদাত হোসেন, উসমান গণি, মো. ফারুক, মাহবুব; বাগমারা দক্ষিণ ইউনিয়ন যুবদল নেতা সাগর আহমেদ, আবুল কাশেম; বেলঘর উত্তর ইউনিয়ন যুবদল নেতা মনির হোসেন, সাইফুল ইসলাম, কাউছার আলম সুজন; বেলঘর দক্ষিণ যুবদল নেতা শিপন এবং বাকই উত্তর যুবদল নেতা মাইফুল, শাহ আলম ও মো. জাফর।

​মিছিলে আরও অংশ নেন পেরুল উত্তর কৃষকদলের সভাপতি স্বপন, সাধারণ সম্পাদক আব্দুল কাদের এবং জুলাই যোদ্ধা ও লালমাই উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক প্রার্থী পারভেজ মজুমদার ফয়সাল।

​মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা বলেন, “দীর্ঘ ১৭ বছর বিএনপির ওপর ১৭টি অন্ধকার জুলাই অতিবাহিত হলেও ২০২৪-এর জুলাই ছিল ছাত্র-জনতার বিপ্লবের মাস। জুলাই মানে অন্যায়ের বিরুদ্ধে গর্জে ওঠা, জুলাই মানে বৈষম্যের বিরুদ্ধে সংগ্রাম। সেই চেতনাকে বুকে ধারণ করেই বর্তমান বিএনপি সরকার দেশকে সমৃদ্ধির পথে এগিয়ে নিয়ে যাচ্ছে। স্বৈরাচার, গুপ্তচর ও এনসিপি চক্র যেখানেই দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করবে, সেখানেই তাদেরকে কঠোরভাবে প্রতিহত করা হবে।”

​বক্তারা আশা প্রকাশ করে বলেন, কুমিল্লা-১০ আসনের সংসদ সদস্য মোবাশ্বের ভূঁইয়ার দূরদর্শী নেতৃত্বে এই অঞ্চলের সার্বিক উন্নয়ন কর্মকাণ্ড আরও ত্বরান্বিত হবে। সমাবেশ থেকে জুলাই আন্দোলনে শহীদদের আত্মার মাগফিরাত ও আহতদের দ্রুত সুস্থতা কামনা করা হয় এবং রাষ্ট্র ও সমাজ থেকে সব ধরনের বৈষম্য দূর করার অঙ্গীকার ব্যক্ত করা হয়।


ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা
ট্যাগ: বৃহত্তর কুমিল্লা আন্তর্জাতিক রাজনীতি

এই সংবাদটি শেয়ার করুন

লিংক কপি হয়েছে!

অন্যান্য খবর

কৃষিজমি কেন ফসল উৎপাদনের অনুপযোগী হচ্ছে, সরেজমিনে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস পরিবেশ অধিদপ্তরের
কৃষিজমি কেন ফসল উৎপাদনের অনুপযোগী হচ্ছে, সরেজমিনে তদন্ত করে...

আয়েশা আক্তারকুমিল্লা ইপিজেডের বর্জ্য পরিশোধন কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে পরিশোধনাগার...

বাঞ্ছারামপুরে মিথ্যা সংবাদ প্রচার করায় প্রধান শিক্ষকের সংবাদ সম্মেলন
বাঞ্ছারামপুরে মিথ্যা সংবাদ প্রচার করায় প্রধান শিক্ষকের সংবাদ...

উজানচর কংশ নারায়ণ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক তপন চন্দ্র সূত্রধর এর বিরুদ্ধে মিথ্যা বানোয়াট নিউজ...

কুমিল্লায় ব্র্যাকের কর্মশালায় জেলা প্রশাসক
কুমিল্লায় ব্র্যাকের কর্মশালায় জেলা প্রশাসক

কুমিল্লা জেলা সংবাদদাতা, ১৭ নভেম্বর : বিদেশফেরত অভিবাসীদের দ্রুত ও সহজে সেবা নিশ্চিত করতে সরকারি-বেস...

তিতাসে গ্রামীণ সড়ক উন্নয়ন বিষয়ক কর্মশালা
তিতাসে গ্রামীণ সড়ক উন্নয়ন বিষয়ক কর্মশালা

তিতাস প্রতিনিধিকুমিল্লার তিতাসের গ্রামীণ সড়ক মাস্টারপ্ল্যান প্রণয়ন, অগ্রাধিকার ও তথ্য যাচাই বিষয়ক কর...

বুড়িচংয়ে মাদক কারবারিদের প্রতিরোধ করতে গিয়ে হামলার শিকার, বাড়িঘর ভাঙচুর!
বুড়িচংয়ে মাদক কারবারিদের প্রতিরোধ করতে গিয়ে হামলার শিকার, বা...

কাজী খোরশেদ আলমকুমিল্লার বুড়িচংয়ে মাদক কারবারিদের প্রতিহত করতে গিয়ে অতর্কিত হামলার শিকার হয়েছেন খারে...

ব্রাহ্মণপাড়ায় মাদক কারবারিসহ গ্রেপ্তার ৮, ভারতীয় বিয়ার ও হুইস্কি উদ্ধার
ব্রাহ্মণপাড়ায় মাদক কারবারিসহ গ্রেপ্তার ৮, ভারতীয় বিয়ার ও হুই...

মো. আনোয়ারুল ইসলাম, ব্রাহ্মণপাড়া (কুমিল্লা), প্রতিনিধি।।কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় পৃথক অভিযান চালিয়ে ভ...

আজকের তারিখ
ইংরেজি তারিখ বাংলা সন
প্রিন্ট নিউজ
...
ছবির গ্যালারি
আমাদের Facebook Page
সর্বশেষ
➤ কৃষিজমি কেন ফসল উৎপাদনের অনুপযোগী হচ্ছে, সরেজমিনে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস পরিবেশ অধিদপ্তরের
➤ বাঞ্ছারামপুরে মিথ্যা সংবাদ প্রচার করায় প্রধান শিক্ষকের সংবাদ সম্মেলন
➤ কুমিল্লায় ব্র্যাকের কর্মশালায় জেলা প্রশাসক
➤ তিতাসে গ্রামীণ সড়ক উন্নয়ন বিষয়ক কর্মশালা
➤ বুড়িচংয়ে মাদক কারবারিদের প্রতিরোধ করতে গিয়ে হামলার শিকার, বাড়িঘর ভাঙচুর!
➤ ব্রাহ্মণপাড়ায় মাদক কারবারিসহ গ্রেপ্তার ৮, ভারতীয় বিয়ার ও হুইস্কি উদ্ধার
➤ ব্রাহ্মণপাড়ায় বিজিবি-পুলিশের যৌথ অভিযান, তালিকাভুক্ত ৫ মানব পাচারকারী আটক
➤ হোমনায় দুই মাসের ব্যবধানে ব্যবসায়ী মজিবুর রহমানের দুটি গাড়ি পুড়ে ছাই!
➤ কুবিতে ফার্মেসি সোসাইটির উদ্যোগে ফুসফুস ক্যান্সার সচেতনতামূলক সেমিনার
➤ দাউদকান্দি উপজেলা কৃষকদের সভাপতির ওপর হামলার ঘটনায় ইউনিয়ন বিএনপির সভাপতিকে কারাগারে প্রেরণ
➤ ন্যাশনাল ডক্টরস ফোরামের কেন্দ্রীয় সহ-সভাপতি হলেন কুমিল্লার ডা. মুজিবুর রহমান
➤ চৌদ্দগ্রামে পরিত্যক্ত ফার্ম থেকে ব্যবসায়ীর মরদেহ উদ্ধার
➤ চৌদ্দগ্রামে কাভার্ডভ্যানের ধাক্কায় সিএনজি চালকসহ নিহত ২
➤ ডিসেম্বরকে ঘিরে কুমিল্লায় নাশকতা ঠেকাতে আইনশৃঙ্খলা বাহিনীর কঠোর সতর্কতা
➤ কুমিল্লা জেলা পরিষদের ৩৩ বছর পর ৫০ কোটি টাকার জমি উদ্ধার
➤ কুমিল্লায় ১০০ কেজি গাঁজা উদ্ধার মামলায় দুই আসামির ১০ বছর করে কারাদণ্ড
➤ নাঙ্গলকোটে নিষিদ্ধ সংগঠন আওয়ামীলীগ, যুবলীগ ও ছাত্র লীগের ৩ নেতাসহ ৭ জন গ্রেফতার
➤ তিতাসে শিক্ষার গুণগত মানোন্নয়নে মতবিনিময় সভা করেছেন কুমিল্লা জেলা প্রশাসক মিজ রোজী আক্তার
➤ মাদক ব্যবসা ছেড়ে স্বাভাবিক জীবনে ফেরার অঙ্গীকার করলেন বুড়িচংয়ের ইসহাক মিয়া
➤ ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে ৮ লাখ ৬৩ হাজার টাকার ভারতীয় পণ্য জব্দ
গুরুত্বপূর্ণ লিঙ্কসমূহ
Logo

সম্পাদক, প্রকাশক ও মুদ্রাকর মুহম্মদ আসিফ তরুণাভ কর্তৃক ন্যাশনাল অফসেট প্রেস, আবদুর রশিদ সড়ক, বাগিচাগাঁও, কুমিল্লা থেকে প্রকাশিত। নির্বাহী সম্পাদক: আরিফ অরুণাভ,

ফোন: সম্পাদক: ০১৭১১-৩৩২৪৯৮, নির্বাহী সম্পাদক ০১৭১২-৭৬৭৮৬৬৬, ব্যবস্থাপক: ০১৭১১-৫৭০৬৯৪।

অফিসের ঠিকানা

২৪৬ রূপসী বাংলা ভবন

আব্দুর রশিদ সড়ক

বাগিচাগাঁও

কুমিল্লা।

যোগাযোগ

সম্পাদক: ০১৭১১-৩৩২৪৯৮, বার্তা বিভাগ: ০১৯৭১-৩৩২৪৯৮, নির্বাহী সম্পাদক: ০১৭১২-৭৬৭৮৬৬,  ব্যবস্থাপক: ০১৭১১-৫৭০৬৯৪

E-mail:rupashibangla42@gmail.com

website: www.dailyrupashibangla.com


আমাদের অনুসরন করুন :
© 2026 Daily Rupashi Bangla. All rights reserved.
Design & Developed by: alauddinsir