প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 7 Aug 2026, 12:27 AM
ব্রাহ্মণপাড়ায় পুলিশের পৃথক অভিযানে ৪ জন গ্রেপ্তার, এক তরুণী উদ্ধার
মো. আনোয়ারুল ইসলাম।।
কুমিল্লার ব্রাহ্মণপাড়া থানা পুলিশের পৃথক অভিযানে একটি পরোয়ানাভুক্ত আসামিসহ চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। একই সঙ্গে সার্চ ওয়ারেন্টের ভিত্তিতে এক তরুণীকে উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (৪ আগস্ট) দিবাগত রাতে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার ও উদ্ধার করা হয়।
ব্রাহ্মণপাড়া থানা পুলিশ জানায়, থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) মো. নাছির উদ্দিনের নেতৃত্বে পরিচালিত অভিযানে সিআর মামলার পরোয়ানাভুক্ত আসামি মো. মাইন উদ্দিনকে গ্রেপ্তার করা হয়।
এ ছাড়া উপপরিদর্শক (এসআই) মো. আল-আমিন, এসআই সুজন কুমার আচার্য্য ও এএসআই মো. নাছির উদ্দিনের সমন্বয়ে পরিচালিত ভ্রাম্যমাণ আদালতের অভিযানে নাদিম মিয়া (২২), মো. ইকবাল হোসেন (২৯) ও মো. বাচ্চু মিয়া (৪৫) নামে তিনজনকে আটক করা হয়।
পরে ভ্রাম্যমাণ আদালত নাদিম মিয়া ও ইকবাল হোসেনকে মাদক সেবনের দায়ে ১০ দিন করে বিনাশ্রম কারাদণ্ড এবং ১০০ টাকা করে জরিমানা করেন। একই অপরাধে বাচ্চু মিয়াকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা জরিমানা করা হয়।
অন্যদিকে, এসআই সুজন কুমার আচার্য্যের নেতৃত্বে পৃথক অভিযানে সার্চ ওয়ারেন্টের ভিত্তিতে উপজেলার ছোটধুশিয়া এলাকার বাসিন্দা জোনাকি আক্তার (২০) নামে এক তরুণীকে উদ্ধার করা হয়।
গ্রেপ্তার আসামিদের এবং উদ্ধার হওয়া তরুণীকে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে আদালতে পাঠানো হয়েছে বলে জানিয়েছে ব্রাহ্মণপাড়া থানা পুলিশ।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
কুমিল্লায় আবারও কিশোর গ্যাংবিরোধী সাঁড়াশি অভিযান
আয়েশা আক্তারকুমিল্লায় আবারও কিশোর গ্যাং ও কিশোর অপরাধবিরোধী সাঁড়াশি অভিযান চালিয়েছে জেলা পুলিশ ও গোয়...
মেঘনা নদীতে ট্রলারডুবিতে নিহতদের পরিবারকে আর্থিক সহায়তা প্রদ...
হোমনা (কুমিল্লা) প্রতিনিধিকুমিল্লার হোমনায় মেঘনা নদীতে মর্মান্তিক ট্রলারডুবির ঘটনায় নিহত পাঁচজনের পর...
বাঞ্ছারামপুরে নিখোঁজের ৬দিন পর তিতাস নদী থেকে উদ্ধার হাত-পা...
ফয়সল আহমেদ খান, বাঞ্ছারামপুর প্রতিনিধিব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে নিখোঁজের ৬ দিন পর তিতাস নদী থেকে...
''দেশে তিন কোটি মানুষ খাদ্যজনিত রোগে ভুগছে''
কুমিল্লা প্রতিনিধি কুমিল্লায় আয়োজিত উত্তম কৃষি চর্চা বিষয়ক কৃষক প্রশিক্ষণে বক্তারা বলেন, দেশ...
অধ্যক্ষকে ফাঁসাতে ভর্তি ফরমে আওয়ামী স্লোগান, কলেজ ইনচার্জকে...
ব্রাহ্মণপাড়া (কুমিল্লা) প্রতিনিধি।।কুমিল্লার ব্রাহ্মণপাড়ার চান্দলা করিম বক্স হাই স্কুল অ্যান্ড কলেজ...
কুমিল্লায় ৪১ কার্যদিবসে ২ হাজার ৪৪০ জনকে আইনি পরামর্শ লিগ্যা...
কুমিল্লা জেলা লিগ্যাল এইড কমিটির কার্যক্রমের আওতায় ৪১ কার্যদিবসে ২ হাজার ৪৪০ জনকে আইনি পরামর্শ দেওয়া...