প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 7 Aug 2026, 12:24 AM
কুমিল্লা মহানগর বিএনপির কমিটিতে আওয়ামী লীগের সাবেক নেতার অন্তর্ভুক্তির প্রতিবাদ,
নিজস্ব প্রতিবেদক
কুমিল্লা মহানগর বিএনপির ১৫১ সদস্য বিশিষ্ট নতুন কমিটিতে বিগত ফ্যাসিবাদী আওয়ামী লীগ সরকারের দোসর হিসেবে পরিচিত এক ব্যক্তিকে সদস্য পদ দেওয়ায় মহানগর বিএনপির ত্যাগী নেতাকর্মীদের মধ্যে তীব্র ক্ষোভ ও অসন্তোষ বিরাজ করছে।
অভিযোগ রয়েছে, কমিটির ১৩০ নম্বর সদস্য শাহাদাত হোসেন সাগর বিগত ১৭ বছর আওয়ামী লীগের রাজনীতির সাথে সক্রিয়ভাবে জড়িত ছিলেন। এমন একজনকে দলের গুরুত্বপূর্ণ কমিটিতে অন্তর্ভুক্ত করায় দলের নিবেদিত ও লাঞ্ছিত কর্মীরা হতাশ হয়ে পড়েছেন।
নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন ত্যাগী কর্মী বলেন, "১৭ বছর ধরে যারা রাজপথে আন্দোলন-সংগ্রাম করেছেন, মামলা-হামলার শিকার হয়েছেন, তাদের মূল্যায়ন না করে আওয়ামী লীগ থেকে আসা লোককে কমিটিতে জায়গা দেওয়া দলের জন্য আত্মঘাতী সিদ্ধান্ত।"
তারা অবিলম্বে কমিটির সদস্য নং ১৩০, শাহাদাত হোসেন সাগরকে বহিষ্কার করে ত্যাগী ও পরীক্ষিত নেতাকর্মীদের দিয়ে কমিটি পুনর্গঠনের জোর দাবি জানান।
এ ব্যাপারে তারা কুমিল্লা মহানগর বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদকের সদয় দৃষ্টি কামনা করে দ্রুত সাংগঠনিক ব্যবস্থা গ্রহণের আহ্বান জানিয়েছেন।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
কুমিল্লায় আবারও কিশোর গ্যাংবিরোধী সাঁড়াশি অভিযান
আয়েশা আক্তারকুমিল্লায় আবারও কিশোর গ্যাং ও কিশোর অপরাধবিরোধী সাঁড়াশি অভিযান চালিয়েছে জেলা পুলিশ ও গোয়...
মেঘনা নদীতে ট্রলারডুবিতে নিহতদের পরিবারকে আর্থিক সহায়তা প্রদ...
হোমনা (কুমিল্লা) প্রতিনিধিকুমিল্লার হোমনায় মেঘনা নদীতে মর্মান্তিক ট্রলারডুবির ঘটনায় নিহত পাঁচজনের পর...
বাঞ্ছারামপুরে নিখোঁজের ৬দিন পর তিতাস নদী থেকে উদ্ধার হাত-পা...
ফয়সল আহমেদ খান, বাঞ্ছারামপুর প্রতিনিধিব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে নিখোঁজের ৬ দিন পর তিতাস নদী থেকে...
''দেশে তিন কোটি মানুষ খাদ্যজনিত রোগে ভুগছে''
কুমিল্লা প্রতিনিধি কুমিল্লায় আয়োজিত উত্তম কৃষি চর্চা বিষয়ক কৃষক প্রশিক্ষণে বক্তারা বলেন, দেশ...
অধ্যক্ষকে ফাঁসাতে ভর্তি ফরমে আওয়ামী স্লোগান, কলেজ ইনচার্জকে...
ব্রাহ্মণপাড়া (কুমিল্লা) প্রতিনিধি।।কুমিল্লার ব্রাহ্মণপাড়ার চান্দলা করিম বক্স হাই স্কুল অ্যান্ড কলেজ...
কুমিল্লায় ৪১ কার্যদিবসে ২ হাজার ৪৪০ জনকে আইনি পরামর্শ লিগ্যা...
কুমিল্লা জেলা লিগ্যাল এইড কমিটির কার্যক্রমের আওতায় ৪১ কার্যদিবসে ২ হাজার ৪৪০ জনকে আইনি পরামর্শ দেওয়া...