...
শিরোনাম
লাইসেন্স জালিয়াতি-অনিয়মে কুমিল্লার ৫ হাসপাতাল-ডায়াগনস্টিকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা ⁜ কুমিল্লায় ডেঙ্গুর প্রকোপ বৃদ্ধি প্রতিদিনই বাড়ছে আক্রান্তের সংখ্যা ⁜ নিমসারে পিকআপচালক ইব্রাহীম হত্যা মামলার প্রধান আসামি দ্বিতীয় স্ত্রী সুনামগঞ্জ থেকে গ্রেপ্তার ⁜ কুমিল্লায় বিশেষ অভিযানে ১৭ বস্তা ফেনসিডিল উদ্ধার ⁜ দেবিদ্বারে জুলাই গেজেটে নাম ওঠেনি আহত ছাত্রদল নেতা ও সাংবাদিকসহ চারজনের ⁜ পূবালী ব্যাংক বুড়িচং উপ-শাখার উদ্যোগে ক্যাশলেস বাংলাদেশ বিষয়ক মতবিনিময় ⁜ কুসিক এর নতুন অর্জন: সলিড ওয়েস্ট ম্যানেজমেন্টে দেশসেরা ⁜ জেলা প্রশাসনের পরিচয় ব্যবহার করে প্রতারণা: কুমিল্লাবাসীকে সতর্ক থাকার আহ্বান ⁜ নিমসার জুনাব আলী ডিগ্রি কলেজ ছাত্রদলের কমিটি ঘোষণা করয় প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা জানিয়ে আনন্দ মিছিল ⁜ ব্রাহ্মণপাড়ায় সাংবাদিকদের সঙ্গে নবাগত ইউএনও মুন্নী ইসলামের মতবিনিময় ⁜ ব্রাহ্মণপাড়ায় পুলিশের অভিযানে ১৫ জন গ্রেপ্তার, শিশু উদ্ধার ⁜ রাজ্জাকীয়া ইসলামিয়া আলিম মাদ্রাসায় শিক্ষার্থীদের জন্য দোলনা ও ইনডোর গেমসের উদ্বোধন ⁜ চান্দিনায় স্বেচ্ছাসেবক লীগ নেতা আল-আমিন গ্রেফতার ⁜ লালমাইয়ে রাতের অন্ধকারে পাঁচ শতাধিক ফলজ গাছ কর্তন করেছে দুবৃত্তরা ⁜ লালমাইয়ে ন্যায় বিচার চেয়ে সংবাদ সম্মেলন ⁜ বাঞ্ছারামপুরে দলবেঁধে পুলিশের উপর হামলা। পুলিশসহ আহত ⁜ কুমিল্লায় জুলাই অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে সংগীতানুষ্ঠান, আলোচনা ও পুরস্কার বিতরণ ⁜ কুবির শিক্ষার্থী শহীদ কাইয়ুমের পরিবারকে আমন্ত্রণ জানাতে সাভারে কুবি প্রশাসন ⁜ কুমিল্লা কেটিসিসি এ লিমিটেড নির্বাচনে চেয়ারম্যান পদে লড়ছেন জাতীয় সমবায় পুরস্কারপ্রাপ্ত মো: শাহজাহান সিরাজ। ⁜ ১৩ জেলায় বৃষ্টির আভাস, নদীবন্দরে সতর্কতা ⁜
Author Photo

প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 4 Aug 2026, 8:33 AM

...
দেবিদ্বারে জুলাই গেজেটে নাম ওঠেনি আহত ছাত্রদল নেতা ও সাংবাদিকসহ চারজনের News Image

মোঃ আক্তার হোসেন, দেবিদ্বার (কুমিল্লা) থেকেঃ

জুলাইয়ের ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানে রাজপথে রক্ত ঢেলে দিয়েছিলেন কুমিল্লার দেবিদ্বারের আপামর জনতা।

বিগত ফ্যাসিবাদী সরকারের পতনের লক্ষ্যে চলা সেই রক্তক্ষয়ী আন্দোলনে অংশ নিয়ে শহীদ হন দেবিদ্বারের ১২

জন। এছাড়াও অনেকে শরীরে বুলেট ও স্ধিসঢ়;প্লন্টার বয়ে বেড়াচ্ছেন, অনেকে বরণ করেছেন পঙ্গুত্ব। অথচ

অভ্যুত্থানের দুই বছর পেরিয়ে গেলেও দেবিদ্বারের রাজপথে বুলেট ও নির্যাতনের শিকার চার লড়াকু যোদ্ধার

নাম এখনো ওঠেনি সরকারের চূড়ান্ত জুলাই আহত গেজেট তালিকায়। চিকিৎসা খরচ চালাতে গিয়ে

দিশেহারা এসব পরিবার এখন রাষ্ট্রের ন্যূনতম স্বীকৃতির অপেক্ষায় প্রহর গুনছে। বঞ্চিত এই চারজনের মধ্যে

রয়েছেন স্থানীয় ছাত্রদলের এক শীর্ষ নেতা, একজন গণমাধ্যমকর্মী এবং দুইজন সাধারণ শিক্ষার্থী। স্থানীয়

সচেতন মহল ও ভুক্তভোগীদের মতে, মাঠপর্যায়ে সঠিক তথ্য সংগ্রহের অভাব এবং প্রশাসনিক গাফিলতির

কারণেই আজও তারা সরকারি গেজেট ও সহায়তার আওতাভুক্ত হতে পারেননি।

জানা যায়, ২০২৪ সালের ৪ আগস্ট দেবিদ্বারে আন্দোলনকারী ছাত্র-জনতার ওপর তৎকালীন শাসকদল ও তার

অঙ্গসংগঠনের সশস্ত্র ক্যাডাররা একযোগে হামলা চালায়। সেদিনের সেই বর্বরোচিত হামলায়

দেবিদ্বারের রাজপথ রণক্ষেত্রে পরিণত হয় এবং শত শত মানুষ আহত হন। সেই রক্তক্ষয়ী সংগ্রামের অন্যতম

প্রত্যক্ষদর্শী ছিলেন দেবিদ্বার উপজেলা ছাত্রদলের সদস্য সচিব নাজমুল হাসান সরকার। আন্দোলন চলাকালে

তার মাথা ও বুকসহ পুরো শরীরে গুলির স্ধিসঢ়;প্লন্টার বিদ্ধ হয়। দীর্ঘ চিকিৎসাতেও শরীর থেকে সব

স্ধিসঢ়;প্লন্টার বের করা সম্ভব হয়নি। শরীরে মারাত্মক যন্ত্রণা নিয়ে দিন কাটালেও সরকারি তালিকায় ঠাঁই

হয়নি তার।

একই দিনে পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে ফ্যাসিবাদীদের নির্মম হিংস্রতার শিকার হন স্থানীয়

গণমাধ্যমকর্মী মেহেদী হাসান রিয়াদ। ৪ আগস্ট আন্দোলনের সংবাদ সংগ্রহকালে ছাত্রলীগের একদল

সন্ত্রাসীরা তার ওপর অতর্কিত হামলা চালায়। তাকে ধাতব গ্যাস পাইপ দিয়ে পিটিয়ে মাথা গুরুতর জখম

করা হয়, যার ফলে তার বাঁ কানের পর্দা ফেটে যায় এবং বাঁ পায়ের জয়েন্ট ভেঙে চিরতরে ক্ষতিগ্রস্ত হয়।

পঙ্গুত্বের মুখোমুখি দাঁড়িয়ে থাকা এই সাংবাদিকের নামটিও বাদ পড়েছে আহতদের গেজেট থেকে।

এছাড়া সেদিন রাজপথে আন্দোলনরত সাধারণ শিক্ষার্থীদের ওপর চালানো বর্বরোচিত হামলায় গুরুতর আহত

হন আরও দুই শিক্ষার্থী। তাদেরই একজন ১৬ বছর বয়সী শিক্ষার্থী কাজী ইয়াছিন, আন্দোলন চলাকালে যার

বাঁ হাতের বাহু ভেদ করে গুলি বেরিয়ে যায়। অন্যদিকে ১৮ বছর বয়সী সাধারণ শিক্ষার্থী মো. সোহাগের

ডান হাত গুলির স্ধিসঢ়;প্লন্টারে ঝাঁঝরা হয়ে যায়। পঙ্গুত্ব ও তীব্র যন্ত্রণাকে সঙ্গী করে বর্তমানে সোহাগ

অত্যন্ত কষ্টে জীবনযাপন করছেন। সংশ্লিষ্ট দপ্তরে তার তালিকা পাঠানো হলেও অজ্ঞাত কারনে গেজেট হয়নি

সোহাগের। অর্থাভাবে বর্তমানে তাদের সুচিকিৎসা ব্যাহত হচ্ছে।

বৈষম্যবিরোধী আন্দোলনের নেতা সিয়াম আহমেদ বলেন, কোনো ব্যক্তিগত, রাজনৈতিক সুবিধা বা

অনুদানের আশা নয়, রাজপথে রক্ত দেওয়ার এই ঐতিহাসিক ত্যাগের যেন রাষ্ট্রীয় মূল্যায়ন হয়। অনতিবিলম্বে

সরেজমিনে তদন্ত সাপেক্ষে নাজমুল হাসান সরকার, মেহেদী হাসান রিয়াদ ও শিক্ষার্থী ইয়াছিন এবং

সোহাগসহ বাদ পড়া এই চার আহতকে দ্রুত সরকারি জুলাই গেজেটে অন্তর্ভুক্ত করার জন্য মুক্তিযুদ্ধ

বিষয়ক মন্ত্রণালয় এবং স্বাস্থ্য মন্ত্রণালয়ের হস্তক্ষেপ কামনা করছি।

এদিকে ২০২৪ সালের ৪ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে কুমিল্লার দেবিদ্বারে এক বর্বরোচিত

হামলার ঘটনা ঘটে। ওই দিন দেবিদ্বার সরকারি কলেজ রোড ও আশেপাশের এলাকায় আন্দোলনকারীদের ওপর ছররা

গুলি ও দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালানো হলে রাজপথ রণক্ষেত্রে পরিণত হয়। সেদিনের সংঘাতের সময়


ঘটনাস্থলে পৌর সেচ্ছসেবকদলের আহবায়ক আবদুর রাজ্জাক রুবেল গুলিবিদ্ধ হয়ে নিহত হন। এছাড়া

গুলিবিদ্ধ হয়ে পরে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়, ছাত্রদল নেতা আমিনুল ইসলাম সাব্বির ও বিএনপি

নেতা আবদুস সামাদ। এছাড়াও ৪ আগস্টের ওই একই দিনে ছররা গুলি, পিটুনি এবং বিভিন্ন হামলায়

শিক্ষার্থী ও সাধারণ জনতাসহ বহু মানুষ গুরুতর আহত হন। সংঘাতের তীব্রতায় রক্তভেজা সেই ৪ আগস্ট

দেবিদ্বারের



ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা
ট্যাগ: বৃহত্তর কুমিল্লা আন্তর্জাতিক রাজনীতি

এই সংবাদটি শেয়ার করুন

লিংক কপি হয়েছে!

অন্যান্য খবর

লাইসেন্স জালিয়াতি-অনিয়মে কুমিল্লার ৫ হাসপাতাল-ডায়াগনস্টিকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা
লাইসেন্স জালিয়াতি-অনিয়মে কুমিল্লার ৫ হাসপাতাল-ডায়াগনস্টিকের...

মাহফুজ নান্টু কুমিল্লা।কুমিল্লা নগরীতে স্বাস্থ্য অধিদপ্তরের নীতিমালা লঙ্ঘন ও নানা অনিয়মের অভিযোগে পা...

কুমিল্লায় ডেঙ্গুর প্রকোপ বৃদ্ধি  প্রতিদিনই বাড়ছে আক্রান্তের সংখ্যা
কুমিল্লায় ডেঙ্গুর প্রকোপ বৃদ্ধি প্রতিদিনই বাড়ছে আক্রান্তের...

মাহফুজ নান্টু, কুমিল্লা।বর্ষার বৃষ্টিপাত বাড়ার সঙ্গে সঙ্গে কুমিল্লায় উদ্বেগজনক হারে বৃদ্ধি পাচ্ছে ডে...

নিমসারে পিকআপচালক ইব্রাহীম হত্যা মামলার প্রধান আসামি দ্বিতীয় স্ত্রী সুনামগঞ্জ থেকে গ্রেপ্তার
নিমসারে পিকআপচালক ইব্রাহীম হত্যা মামলার প্রধান আসামি দ্বিতীয়...

মো.জাকির হোসেন কুমিল্লার বুড়িচং উপজেলার মোকাম ইউনিয়ন এর নিমসার বাজার এলাকার একটি ভাড়া বাসায় পিক...

কুমিল্লায় বিশেষ অভিযানে ১৭ বস্তা ফেনসিডিল উদ্ধার
কুমিল্লায় বিশেষ অভিযানে ১৭ বস্তা ফেনসিডিল উদ্ধার

সুজন মজুমদারকুমিল্লার বরুড়া উপজেলায় বিশেষ অভিযান চালিয়ে ১৭ বস্তা ফেনসিডিল উদ্ধার করেছে পুলিশ। তবে এ...

পূবালী ব্যাংক বুড়িচং উপ-শাখার উদ্যোগে ক্যাশলেস বাংলাদেশ বিষয়ক মতবিনিময়
পূবালী ব্যাংক বুড়িচং উপ-শাখার উদ্যোগে ক্যাশলেস বাংলাদেশ বিষয়...

কাজী খোরশেদ আলমপূবালী পূবালী ব্যাংক বুড়িচং উপ-শাখার উদ্যোগে ক্যাশলেস বাংলাদেশ বিষয়ক মতবিনিময় সভ...

কুসিক এর নতুন অর্জন: সলিড ওয়েস্ট ম্যানেজমেন্টে দেশসেরা
কুসিক এর নতুন অর্জন: সলিড ওয়েস্ট ম্যানেজমেন্টে দেশসেরা

আয়েশা আক্তারকুমিল্লা সিটি কর্পোরেশন (কুসিক) আরও একটি গুরুত্বপূর্ণ সাফল্যের মুকুটে যুক্ত করল নতুন পাল...

আজকের তারিখ
ইংরেজি তারিখ বাংলা সন
প্রিন্ট নিউজ
...
ছবির গ্যালারি
আমাদের Facebook Page
সর্বশেষ
➤ লাইসেন্স জালিয়াতি-অনিয়মে কুমিল্লার ৫ হাসপাতাল-ডায়াগনস্টিকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা
➤ কুমিল্লায় ডেঙ্গুর প্রকোপ বৃদ্ধি প্রতিদিনই বাড়ছে আক্রান্তের সংখ্যা
➤ নিমসারে পিকআপচালক ইব্রাহীম হত্যা মামলার প্রধান আসামি দ্বিতীয় স্ত্রী সুনামগঞ্জ থেকে গ্রেপ্তার
➤ কুমিল্লায় বিশেষ অভিযানে ১৭ বস্তা ফেনসিডিল উদ্ধার
➤ দেবিদ্বারে জুলাই গেজেটে নাম ওঠেনি আহত ছাত্রদল নেতা ও সাংবাদিকসহ চারজনের
➤ পূবালী ব্যাংক বুড়িচং উপ-শাখার উদ্যোগে ক্যাশলেস বাংলাদেশ বিষয়ক মতবিনিময়
➤ কুসিক এর নতুন অর্জন: সলিড ওয়েস্ট ম্যানেজমেন্টে দেশসেরা
➤ জেলা প্রশাসনের পরিচয় ব্যবহার করে প্রতারণা: কুমিল্লাবাসীকে সতর্ক থাকার আহ্বান
➤ নিমসার জুনাব আলী ডিগ্রি কলেজ ছাত্রদলের কমিটি ঘোষণা করয় প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা জানিয়ে আনন্দ মিছিল
➤ ব্রাহ্মণপাড়ায় সাংবাদিকদের সঙ্গে নবাগত ইউএনও মুন্নী ইসলামের মতবিনিময়
➤ ব্রাহ্মণপাড়ায় পুলিশের অভিযানে ১৫ জন গ্রেপ্তার, শিশু উদ্ধার
➤ রাজ্জাকীয়া ইসলামিয়া আলিম মাদ্রাসায় শিক্ষার্থীদের জন্য দোলনা ও ইনডোর গেমসের উদ্বোধন
➤ চান্দিনায় স্বেচ্ছাসেবক লীগ নেতা আল-আমিন গ্রেফতার
➤ লালমাইয়ে রাতের অন্ধকারে পাঁচ শতাধিক ফলজ গাছ কর্তন করেছে দুবৃত্তরা
➤ লালমাইয়ে ন্যায় বিচার চেয়ে সংবাদ সম্মেলন
➤ বাঞ্ছারামপুরে দলবেঁধে পুলিশের উপর হামলা। পুলিশসহ আহত
➤ কুমিল্লায় জুলাই অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে সংগীতানুষ্ঠান, আলোচনা ও পুরস্কার বিতরণ
➤ কুবির শিক্ষার্থী শহীদ কাইয়ুমের পরিবারকে আমন্ত্রণ জানাতে সাভারে কুবি প্রশাসন
➤ কুমিল্লা কেটিসিসি এ লিমিটেড নির্বাচনে চেয়ারম্যান পদে লড়ছেন জাতীয় সমবায় পুরস্কারপ্রাপ্ত মো: শাহজাহান সিরাজ।
➤ ১৩ জেলায় বৃষ্টির আভাস, নদীবন্দরে সতর্কতা
গুরুত্বপূর্ণ লিঙ্কসমূহ
Logo

সম্পাদক, প্রকাশক ও মুদ্রাকর মুহম্মদ আসিফ তরুণাভ কর্তৃক ন্যাশনাল অফসেট প্রেস, আবদুর রশিদ সড়ক, বাগিচাগাঁও, কুমিল্লা থেকে প্রকাশিত। নির্বাহী সম্পাদক: আরিফ অরুণাভ,

ফোন: সম্পাদক: ০১৭১১-৩৩২৪৯৮, নির্বাহী সম্পাদক ০১৭১২-৭৬৭৮৬৬৬, ব্যবস্থাপক: ০১৭১১-৫৭০৬৯৪।

অফিসের ঠিকানা

২৪৬ রূপসী বাংলা ভবন

আব্দুর রশিদ সড়ক

বাগিচাগাঁও

কুমিল্লা।

যোগাযোগ

সম্পাদক: ০১৭১১-৩৩২৪৯৮, বার্তা বিভাগ: ০১৯৭১-৩৩২৪৯৮, নির্বাহী সম্পাদক: ০১৭১২-৭৬৭৮৬৬,  ব্যবস্থাপক: ০১৭১১-৫৭০৬৯৪

E-mail:rupashibangla42@gmail.com

website: www.dailyrupashibangla.com


আমাদের অনুসরন করুন :
© 2026 Daily Rupashi Bangla. All rights reserved.
Design & Developed by: alauddinsir