প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 4 Aug 2026, 8:17 AM
ব্রাহ্মণপাড়ায় সাংবাদিকদের সঙ্গে নবাগত ইউএনও মুন্নী ইসলামের মতবিনিময়
মো. আনোয়ারুল ইসলাম।।
কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুন্নী ইসলাম স্থানীয় ও জাতীয় গণমাধ্যমে কর্মরত সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেছেন। প্রশাসন ও গণমাধ্যমের মধ্যে পারস্পরিক সহযোগিতা জোরদার করে জনস্বার্থে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন তিনি।
সোমবার (৩ আগস্ট) বিকেল ৩টায় উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
ইউএনও মুন্নী ইসলামের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন ব্রাহ্মণপাড়া প্রেসক্লাবের সভাপতি ও ব্রাহ্মণপাড়া-বুড়িচং সংবাদ-এর সম্পাদক ও প্রকাশক সৈয়দ আহাম্মদ লাভলু, প্রেসক্লাবের সিনিয়র সহসভাপতি মো. আবদুল কুদ্দুস, সহসভাপতি গোলাম মোস্তফা, সাধারণ সম্পাদক মো. ফারুক আহমেদ, যুগ্ম সাধারণ সম্পাদক মো. হারুন অর রশীদ ও মো. আনোয়ারুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক গাজী মো. রুবেল, সহসাংগঠনিক সম্পাদক মো. সাইফুল ইসলাম ভূঁইয়া, দপ্তর সম্পাদক মো. সজিব ভূঁইয়া, প্রচার ও প্রকাশনা সম্পাদক আতাউর রহমান, তথ্য ও প্রযুক্তিবিষয়ক সম্পাদক মো. ঈমান হোসেন এবং নির্বাহী সদস্য ওসমান ভূঁইয়া, মো. হাবিবুর রহমান সোহেল ও মো. সোহেল খান চৌধুরীসহ প্রেসক্লাবের সদস্যরা।
মতবিনিময় সভায় ইউএনও মুন্নী ইসলাম বলেন, উপজেলার সার্বিক উন্নয়ন, সুশাসন প্রতিষ্ঠা এবং জনসেবার মানোন্নয়নে গণমাধ্যম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তিনি প্রশাসন ও সাংবাদিকদের মধ্যে পারস্পরিক সহযোগিতা, সমন্বয় এবং তথ্যভিত্তিক দায়িত্বশীল সংবাদ প্রকাশের মাধ্যমে জনগণের কল্যাণে একসঙ্গে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।
এ সময় সাংবাদিকরা উপজেলার বিভিন্ন সমস্যা, সম্ভাবনা এবং জনস্বার্থসংশ্লিষ্ট নানা বিষয় ইউএনওর সামনে তুলে ধরেন। এসব বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেন তারা।
জবাবে ইউএনও মুন্নী ইসলাম সাংবাদিকদের উত্থাপিত বিষয়গুলো গুরুত্বের সঙ্গে বিবেচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন। তিনি বলেন, জনবান্ধব ও স্বচ্ছ প্রশাসন গড়ে তুলতে গণমাধ্যমের ইতিবাচক সহযোগিতা সবসময় প্রত্যাশিত।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
গাজী টায়ারস: বাজার বেহাত, কারখানা খুলবে?
নারায়ণগঞ্জের রূপগঞ্জের রূপসী এলাকার গাজী টায়ারস লিমিটেড কারখানায় আট বছর চাকরি করেছেন শেরপুরের মো. ইপ...
ইরানের আশপাশে ৩ রণতরী, ২ উভচর সেনাদল পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র
চলতি বছর নভেম্বরের শেষ নাগাদ ইরানের আশপাশে তিনটি বিমানবাহী রণতরী এবং উপকূল আক্রমণকারী দুটি উভচর সেনা...
প্রধানমন্ত্রী তারেক রহমানকে বরণে কুমিল্লার মহাসড়কজুড়ে উৎসবমু...
আয়েশা আক্তারপ্রধানমন্ত্রী তারেক রহমানের ফেনী সফরকে কেন্দ্র করে কুমিল্লায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের দাউ...
কুমিল্লায় প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে মহাসড়কের দুই পাশে হা...
মাহফুজ নান্টু কুমিল্লাপ্রধানমন্ত্রী তারেক রহমানের ফেনী সফরকে কেন্দ্র করে উৎসাহ-উদ্দীপনা দেখা দিয়েছে...
কুমিল্লার নিমসারে প্রধানমন্ত্রীকে সমাজসেবক গোলাম সারোয়ারের প...
সাদিক মামুনফেনী জেলা সফরের উদ্দেশ্যে ঢাকা থেকে রওনা হয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক পথে কুমিল্লা অতিক্রম ক...
মানুষের জীবনের মূল্য মাত্র ৫ লাখ টাকা হতে পারে না: এমপি মনির...
মাহফুজ নান্টু, কুমিল্লাসড়ক দুর্ঘটনায় নিহতদের পরিবহন মালিকদের পক্ষ থেকে ক্ষতিপূরণ দেওয়া উচিত বলে মন্ত...