প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 4 Aug 2026, 8:16 AM
রাজ্জাকীয়া ইসলামিয়া আলিম মাদ্রাসায় শিক্ষার্থীদের জন্য দোলনা ও ইনডোর গেমসের উদ্বোধন
মো. আনোয়ারুল ইসলাম।।
কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার নাগাইশ গ্রামে অবস্থিত ফয়েজীয়া রাজ্জাকীয়া ইসলামিয়া আলিম মাদ্রাসায় শিক্ষার্থীদের সুস্থ বিনোদন ও মানসিক বিকাশের লক্ষ্যে দোলনা, স্লাইড (স্লিপার) এবং বিভিন্ন ইনডোর গেমসের উদ্বোধন করা হয়েছে।
সম্প্রতি মাদ্রাসা প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে এসব বিনোদন ও ক্রীড়া উপকরণের উদ্বোধন করেন বিশিষ্ট ইসলামিক বক্তা ও মাদ্রাসার অধ্যক্ষ হযরত মাওলানা মোশতাক ফয়েজী পীর সাহেব।
এ সময় উপস্থিত ছিলেন মাদ্রাসার উপাধ্যক্ষ মাওলানা আবু ছালেক, সিনিয়র শিক্ষক মাওলানা ওয়াদুল্লাহ, সিনিয়র শিক্ষক মো. বাসির উদ্দিন (বিএসসি), শিক্ষক ফারুক আহাম্মদসহ অন্যান্য শিক্ষক-কর্মচারী, শিক্ষার্থী ও অভিভাবকরা।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে অধ্যক্ষ মাওলানা মোশতাক ফয়েজী পীর সাহেব বলেন, ইসলাম একটি পরিপূর্ণ জীবনব্যবস্থা। এখানে ইবাদতের পাশাপাশি মানুষের শারীরিক ও মানসিক সুস্থ বিকাশের প্রতিও সমান গুরুত্ব দেওয়া হয়েছে। একজন আদর্শ মানুষ হিসেবে গড়ে উঠতে লেখাপড়ার পাশাপাশি বৈধ বিনোদন, খেলাধুলা ও সৃজনশীল কর্মকাণ্ডেরও প্রয়োজন রয়েছে।
তিনি বলেন, “এই আয়োজনের মাধ্যমে শিক্ষার্থীরা যেমন আনন্দ উপভোগ করবে, তেমনি তাদের শারীরিক সক্ষমতা, মানসিক প্রশান্তি এবং পারস্পরিক সৌহার্দ্যও বৃদ্ধি পাবে। আমরা চাই, তারা দ্বীনি শিক্ষার পাশাপাশি নৈতিকতা, মানবিক মূল্যবোধ ও দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে দেশ, জাতি এবং উম্মাহর কল্যাণে নিবেদিত আদর্শ মানুষ হিসেবে গড়ে উঠুক।”
তিনি আরও বলেন, “আল্লাহ তাআলা আমাদের এই ক্ষুদ্র উদ্যোগ কবুল করুন এবং শিক্ষার্থীদের নেককার, যোগ্য ও দেশপ্রেমিক নাগরিক হিসেবে গড়ে ওঠার তাওফিক দান করুন।”
অনুষ্ঠিানে উপস্থিত অভিভাবক ও স্থানীয়রা শিক্ষার্থীদের জন্য এমন ব্যতিক্রমী উদ্যোগকে স্বাগত জানান। তারা বলেন, আধুনিক শিক্ষার পাশাপাশি শিক্ষার্থীদের মানসিক প্রশান্তি ও শারীরিক বিকাশ নিশ্চিত করতে এ ধরনের উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। মাদ্রাসা কর্তৃপক্ষও ভবিষ্যতে শিক্ষার্থীদের সার্বিক বিকাশে আরও যুগোপযোগী উদ্যোগ গ্রহণের আশাবাদ ব্যক্ত করেছে।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
চান্দিনায় ইউপি মেম্বারের বাড়ির সীমানা বেড়া ভেঙে দিলেন যুবদল...
চান্দিনা (কুমিল্লা) প্রতিনিধি।কুমিল্লার চান্দিনায় এক ইউনিয়ন পরিষদ মেম্বারের বাড়ির সীমানা বেড়া ভেঙে দ...
কুমিল্লায় কিশোর গ্যাং রতন গ্রুপের প্রধান রতন গ্রেপ্তার
নিজস্ব প্রতিবেদককুমিল্লা নগরীর মিশনারি স্কুলের সামনে ২০২২ সালে কিশোর গ্যাংয়ের দুই গ্রুপের আধিপত্য বি...
লালমাইয়ে শিশু শিক্ষার্থীকে ধর্ষণ ও ধর্ষণচেষ্টা: মাদ্রাসা পরি...
মাসুদ রানা, কুমিল্লা। কুমিল্লার লালমাইয়ে বুনিয়াল ইসলাম মহিলা মাদ্রাসার দুই শিশু শিক্ষার্থীকে ধর...
লালমাইয়ের ভূশ্চিতে আবারও বিএনপির কার্যালয় ভাঙচুর
নিজস্ব প্রতিবেদককুমিল্লার লালমাই উপজেলার ভূশ্চি বাজারে বিএনপি নেতা মনিরুল হক চৌধুরী সমর্থিত কার্যাল...
বই পড়া কর্মসূচি প্রতিযোগিতায় "গ" গ্রুপে প্রথম সরকারি টেকনিক্...
ফয়সল আহমেদ খান, বাঞ্ছারামপুর আলোকিত মানুষ গড়তে বই পড়ার বিকল্প নেই। এ অভ্যাস যদি স্কুল থেকেই গড়া...
অন্যায়-অসত্যের বিরুদ্ধে বিজয়ী হতে দক্ষ ও যোগ্য জনশক্তি গড়তে...
প্রেসবিজ্ঞপ্তি:বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেছেন, অন্...