প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 4 Aug 2026, 8:15 AM
লালমাইয়ে ন্যায় বিচার চেয়ে সংবাদ সম্মেলন
নিজেস্ব প্রতিবেদক
কুমিল্লার লালমাইয়ে বাঁশ দিয়ে বেড়া বানিয়ে চলাচলের রাস্তা বন্ধ করে হয়রানির প্রতিবাদে ন্যায়বিচার ও প্রশাসনের হস্তক্ষেপ চেয়ে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগী এক পরিবার। রবিবার (২ আগস্ট) বিকেলে উপজেলার পেরুল উত্তর ইউনিয়নের চৌকনন্দী গ্রামে ভুক্তভোগীর নিজ বাড়িতে এ সংবাদ সম্মেলন হয়৷
সংবাদ সম্মেলনে ওই গ্রামের মরহুম আবদুল গফুরের ছেলে সাখাওয়াত হোসেন (৪০) বলেন, "আমার আপন বড় ভাই নুরুল আমিন (৫৫) এবং তার দুই ছেলে নূরে আলম বাবু (৩৬), নাহিদ ইসলাম (২৬) মিলে আমাদের উঠানে চলাচলের রাস্তায় বাঁশের বেড়া দিয়ে পথ বন্ধ করে ফেলেছে। এখন আমি এবং আমার পরিবার বাড়ির মেইন গেইট দিয়ে বের হতে পারি না৷ আমার ভাতিজা নূরে আলম পুলিশের এসআই হওয়ার পর থেকে কমপক্ষে ৫০ বার আমাদের বাড়িতে পুলিশ এসেছে। তাদের ঘরে পুলিশের ব্যবহৃত একটা রোল আছে, কিছু হলেই তারা ঘর থেকে এটা নিয়ে বের হয়। আমার ভাতিজা হাজীগঞ্জ থানার বর্তমান এসআই নূরে আলম বাড়িতে আসার পর লালমাই থানার ভেতর দাঁড়িয়ে বলে থানা আমার, পুলিশ আমার, প্রশাসন আমার, আপনারা কিভাবে এই বাড়িতে থাকেন আমি দেখে নিবো। আমি যা বলি পুলিশ তাই শুনবে। এসআই নূরে আলম গত বৃহস্পতিবার সন্ধ্যায় বাড়িতে এসে নিজেই উঠানে বেড়া দিয়েছে। আমাদের নিকট এই ধরণের ভিডিও ফুটেজও আছে। সে একজন পুলিশের লোক হয়ে কিভাবে এই কাজ করে? এই সমস্যা সমাধানে গ্রামের সর্দার অপারগ, তারা সর্দারের কথাও শুনে না। আমি এই বিষয়টা নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর নিকট নালিশ করতে চাই। সে পুলিশ হয়ে যা শুরু করেছে এই বাড়িতে থাকা আমার জন্য কঠিন হয়ে যাচ্ছে। আমার একটা পিক-আপ গাড়ি আছে কিন্তু তারা মেইন গেইটে তালা দেওয়ায় গাড়ি নিয়ে আমি বাড়িতে আসতে পারি না৷ এখন আমি বিষয়টি সমাধান করে দেওয়ার জন্য আমাদের এমপি মোবাশ্বের আলম ভূঁইয়া, প্রশাসন ও স্থানীয় নেতৃবৃন্দের হস্তক্ষেপ কামনা করছি।"
সংবাদ সম্মেলনে মরহুম আবদুল গফুরের বড় ছেলে মো. তোফাজ্জল হোসেন বলেন, "আমরা চার ভাই এই বাড়িতে থাকলেও বর্তমানে দুই ভাই নুরুল আমিন ও সাখাওয়াত হোসেন আছে। আমার ভাতিজা একটা এসআই আছে সে বাড়িতে শুধু শুধু গেঞ্জাম লাগিয়ে রাখে। আমি দীর্ঘদিন সামরিক বাহিনীতে চাকরি করেছি কিন্তু আমাদের বাড়িতে কোনোদিন পুলিশ আসে নাই। ভাতিজা নূরে আলম এসআই হওয়ার পর থেকে পাঁচ-সাত বছরে সামান্য কিছু হলেই পুলিশ নিয়ে আসে। এগুলো আমাদের জন্য লজ্জাজনক। আমি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি যেন সকলের কাগজপত্রগুলো দেখে বিষয়টা মীমাংসা করে দেয়। ছোট ভাই সাখাওয়াতের ঘরের সামনে দিয়ে বেড়া দিয়ে ফেলছে৷ যার কারণে তার পরিবার মেইন গেইট দিয়ে বের হতে পারছে না। আমার বাবার রেখে যাওয়া ১০ শতক জমির মধ্যে আমরা ৫ শতকই চাই। অতিরিক্ত জমি আমরা চাই না।"
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
গাজী টায়ারস: বাজার বেহাত, কারখানা খুলবে?
নারায়ণগঞ্জের রূপগঞ্জের রূপসী এলাকার গাজী টায়ারস লিমিটেড কারখানায় আট বছর চাকরি করেছেন শেরপুরের মো. ইপ...
ইরানের আশপাশে ৩ রণতরী, ২ উভচর সেনাদল পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র
চলতি বছর নভেম্বরের শেষ নাগাদ ইরানের আশপাশে তিনটি বিমানবাহী রণতরী এবং উপকূল আক্রমণকারী দুটি উভচর সেনা...
প্রধানমন্ত্রী তারেক রহমানকে বরণে কুমিল্লার মহাসড়কজুড়ে উৎসবমু...
আয়েশা আক্তারপ্রধানমন্ত্রী তারেক রহমানের ফেনী সফরকে কেন্দ্র করে কুমিল্লায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের দাউ...
কুমিল্লায় প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে মহাসড়কের দুই পাশে হা...
মাহফুজ নান্টু কুমিল্লাপ্রধানমন্ত্রী তারেক রহমানের ফেনী সফরকে কেন্দ্র করে উৎসাহ-উদ্দীপনা দেখা দিয়েছে...
কুমিল্লার নিমসারে প্রধানমন্ত্রীকে সমাজসেবক গোলাম সারোয়ারের প...
সাদিক মামুনফেনী জেলা সফরের উদ্দেশ্যে ঢাকা থেকে রওনা হয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক পথে কুমিল্লা অতিক্রম ক...
মানুষের জীবনের মূল্য মাত্র ৫ লাখ টাকা হতে পারে না: এমপি মনির...
মাহফুজ নান্টু, কুমিল্লাসড়ক দুর্ঘটনায় নিহতদের পরিবহন মালিকদের পক্ষ থেকে ক্ষতিপূরণ দেওয়া উচিত বলে মন্ত...