প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 4 Aug 2026, 8:13 AM
কুমিল্লায় জুলাই অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে সংগীতানুষ্ঠান, আলোচনা ও পুরস্কার বিতরণ
কুমিল্লা জেলা সংবাদদাতা, ৩ আগস্টঃ জুলাই কেবল একটি মাসের নাম নয়; এটি আত্মমর্যাদার উচ্চারণ, সাহসের দীপ্ত প্রতীক এবং মানুষের অধিকার প্রতিষ্ঠার এক অবিনাশী স্মারক। জুলাই গণঅভ্যুত্থানের চেতনার প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন এবং এর বর্ষপূর্তি উদযাপন উপলক্ষে কুমিল্লা জেলা শিল্পকলা একাডেমিতে অনুষ্ঠিত হয়েছে সংগীতানুষ্ঠান, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান।
বাংলাদেশ শিল্পকলা একাডেমির সহায়তায় জেলা প্রশাসন ও জেলা শিল্পকলা একাডেমির যৌথ আয়োজনে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে ‘গানে গানে জুলাই’ শীর্ষক সংগীত পরিবেশনার পাশাপাশি আলোচনা সভা এবং বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ী শিশু-কিশোরদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।
সংগীতানুষ্ঠানে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের দেশাত্মবোধক গান পরিবেশন করেন জেলা শিল্পকলা একাডেমির বিশিষ্ট শিল্পীরা। এতে সংগীত পরিবেশন করেন একরামুল হক, বাবু কৃষ্ণ সাহা, মহসিন, ইশতিয়াক আহমেদ পল্লবসহ অন্যান্য শিল্পীবৃন্দ।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কুমিল্লার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. সাইফুল ইসলাম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা কালচারাল অফিসার এস. এম. কামরুল হাসান।
আলোচনা সভায় বক্তব্য রাখেন কুমিল্লা প্রেসক্লাবের সাবেক সভাপতি আবুল হাসানাত বাবুল, ছাত্রদল সভাপতি মো. জাহিদ রানা, এনসিপির যুগ্ম আহ্বায়ক কাজী জাহেদ, জাসাসের সহ-সভাপতি ইশতিয়াক আহমেদ পল্লব, সাধারণ সম্পাদক মো. শহিদুল হক সোহেল, জুলাই গণঅভ্যুত্থানের শহীদ মাসুমের পিতা মো. শাহিন মিয়া এবং জাতীয় কবি কাজী নজরুল ইসলাম ইনস্টিটিউট কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা মো. আল আমিন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মাহতাব সোহেল।
প্রধান অতিথির বক্তব্যে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. সাইফুল ইসলাম জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানান এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করেন। তিনি বলেন, জুলাইয়ের চেতনাকে ধারণ করে একটি বৈষম্যহীন, শান্তিপূর্ণ ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। তিনি আরও বলেন, জাতীয় কবি কাজী নজরুল ইসলামের দেশাত্মবোধক গান যুগে যুগে মানুষের মধ্যে দেশপ্রেম, সাহস ও অন্যায়ের বিরুদ্ধে সংগ্রামের প্রেরণা জুগিয়েছে।
অনুষ্ঠানে বীর মুক্তিযোদ্ধা মাহবুব চৌধুরী, সাংবাদিক, কবি, শিল্পী, জেলা শিল্পকলা একাডেমির প্রশিক্ষক, বিভিন্ন শ্রেণি-পেশার বিশিষ্ট ব্যক্তি এবং অভিভাবকরা উপস্থিত ছিলেন।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
চান্দিনায় ইউপি মেম্বারের বাড়ির সীমানা বেড়া ভেঙে দিলেন যুবদল...
চান্দিনা (কুমিল্লা) প্রতিনিধি।কুমিল্লার চান্দিনায় এক ইউনিয়ন পরিষদ মেম্বারের বাড়ির সীমানা বেড়া ভেঙে দ...
কুমিল্লায় কিশোর গ্যাং রতন গ্রুপের প্রধান রতন গ্রেপ্তার
নিজস্ব প্রতিবেদককুমিল্লা নগরীর মিশনারি স্কুলের সামনে ২০২২ সালে কিশোর গ্যাংয়ের দুই গ্রুপের আধিপত্য বি...
লালমাইয়ে শিশু শিক্ষার্থীকে ধর্ষণ ও ধর্ষণচেষ্টা: মাদ্রাসা পরি...
মাসুদ রানা, কুমিল্লা। কুমিল্লার লালমাইয়ে বুনিয়াল ইসলাম মহিলা মাদ্রাসার দুই শিশু শিক্ষার্থীকে ধর...
লালমাইয়ের ভূশ্চিতে আবারও বিএনপির কার্যালয় ভাঙচুর
নিজস্ব প্রতিবেদককুমিল্লার লালমাই উপজেলার ভূশ্চি বাজারে বিএনপি নেতা মনিরুল হক চৌধুরী সমর্থিত কার্যাল...
বই পড়া কর্মসূচি প্রতিযোগিতায় "গ" গ্রুপে প্রথম সরকারি টেকনিক্...
ফয়সল আহমেদ খান, বাঞ্ছারামপুর আলোকিত মানুষ গড়তে বই পড়ার বিকল্প নেই। এ অভ্যাস যদি স্কুল থেকেই গড়া...
অন্যায়-অসত্যের বিরুদ্ধে বিজয়ী হতে দক্ষ ও যোগ্য জনশক্তি গড়তে...
প্রেসবিজ্ঞপ্তি:বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেছেন, অন্...