প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 4 Aug 2026, 8:12 AM
কুমিল্লা কেটিসিসি এ লিমিটেড নির্বাচনে চেয়ারম্যান পদে লড়ছেন জাতীয় সমবায় পুরস্কারপ্রাপ্ত মো: শাহজাহান সিরাজ।
আগামী ১৮ তারিখ অনুষ্ঠিত হতে যাচ্ছে ঐতিহ্যবাহী সমবায় প্রতিষ্ঠান কেটিসিসি এ লিমিটেড-এর পরিচালনা পর্ষদের নির্বাচন। এই নির্বাচনে চেয়ারম্যান পদে লড়ছেন কুমিল্লা আদর্শ সদর উপজেলার চম্পকনগর গ্রামের কৃতি সন্তান ও প্রবীণ সমবায়ী ব্যক্তিত্ব মো: শাহজাহান সিরাজ।
দীর্ঘ চার দশকেরও বেশি সময় ধরে সমবায় আন্দোলনের সাথে জড়িত মো: শাহজাহান সিরাজ সমবায় ক্ষেত্রে বিশেষ অবদানের জন্য গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক ১৯৯৬ এবং ২০০৪ সালে দুইবার জাতীয় সমবায় পুরস্কারে ভূষিত হন।
তিনি ১৯৯৬ সনে কেটিসিসিএল লিমিটেডের নির্বাচিত সহ-সভাপতি ছিলেন এবং ৬ মাস ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব পালন করেন। এছাড়াও তিনি বাংলাদেশ জাতীয় সমবায় মার্কেটিং সোসাইটি লিমিটেড (১৯৯৬), রানীবাজার কো-অপারেটিভ কারখানা এবং কুমিল্লা ভূমি উন্নয়ন ব্যাংকের সরকার মনোনীত পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেছেন।
কর্মজীবনে তিনি ২০০৫ সালে কুমিল্লা জেলা সমবায় ইউনিয়নের নির্বাচিত সাধারণ সম্পাদক, ২০১৭ সালে কুমিল্লা কেন্দ্রীয় ব্যাংক লিমিটেডের নির্বাচিত সহ-সভাপতি ও ভারপ্রাপ্ত সভাপতি এবং ২০০৯ থেকে ২০১২ পর্যন্ত সিআইসিএস লিমিটেড (ধর্মপুর, কুমিল্লা)-এর সভাপতি হিসেবে সফলভাবে দায়িত্ব পালন করেছেন।
নির্বাচন প্রসঙ্গে মো: শাহজাহান সিরাজ বলেন, "সুদীর্ঘ অভিজ্ঞতার আলোকে কেটিসিসি এ লিমিটেড-কে একটি স্বচ্ছ, আধুনিক এবং লাভজনক সমবায় প্রতিষ্ঠানে রূপান্তর করাই আমার মূল লক্ষ্য। সাধারণ সদস্যদের অধিকার নিশ্চিত করতে এবং প্রতিষ্ঠানকে দুর্নীতিমুক্ত রাখতে আগামী ১৮ তারিখের নির্বাচনে চেয়ারম্যান পদে সকলের মূল্যবান ভোট ও সমর্থন প্রত্যাশা করছি।"
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
গাজী টায়ারস: বাজার বেহাত, কারখানা খুলবে?
নারায়ণগঞ্জের রূপগঞ্জের রূপসী এলাকার গাজী টায়ারস লিমিটেড কারখানায় আট বছর চাকরি করেছেন শেরপুরের মো. ইপ...
ইরানের আশপাশে ৩ রণতরী, ২ উভচর সেনাদল পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র
চলতি বছর নভেম্বরের শেষ নাগাদ ইরানের আশপাশে তিনটি বিমানবাহী রণতরী এবং উপকূল আক্রমণকারী দুটি উভচর সেনা...
প্রধানমন্ত্রী তারেক রহমানকে বরণে কুমিল্লার মহাসড়কজুড়ে উৎসবমু...
আয়েশা আক্তারপ্রধানমন্ত্রী তারেক রহমানের ফেনী সফরকে কেন্দ্র করে কুমিল্লায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের দাউ...
কুমিল্লায় প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে মহাসড়কের দুই পাশে হা...
মাহফুজ নান্টু কুমিল্লাপ্রধানমন্ত্রী তারেক রহমানের ফেনী সফরকে কেন্দ্র করে উৎসাহ-উদ্দীপনা দেখা দিয়েছে...
কুমিল্লার নিমসারে প্রধানমন্ত্রীকে সমাজসেবক গোলাম সারোয়ারের প...
সাদিক মামুনফেনী জেলা সফরের উদ্দেশ্যে ঢাকা থেকে রওনা হয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক পথে কুমিল্লা অতিক্রম ক...
মানুষের জীবনের মূল্য মাত্র ৫ লাখ টাকা হতে পারে না: এমপি মনির...
মাহফুজ নান্টু, কুমিল্লাসড়ক দুর্ঘটনায় নিহতদের পরিবহন মালিকদের পক্ষ থেকে ক্ষতিপূরণ দেওয়া উচিত বলে মন্ত...