প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 31 Jul 2025, 9:06 AM
লালমাইয়ের হরিশ্চরে সাউথইস্ট ব্যাংকের এজেন্ট ও এটিএম বুথ চালু
কাজী ইয়াকুব আলী নিমেল
আর্থিক অন্তর্ভুক্তিমূলক ব্যাংকিং ধারাকে অব্যাহত রাখতে প্রান্তিক কৃষক, ক্ষুদ্র উদ্যোক্তা সহ সকলের অর্থনৈতিক মুক্তি অর্জনে পাশে থাকার প্রত্যয়ে কুমিল্লার লালমাই উপজেলার দ্বিতীয় প্রধান বাণিজ্যিক এলাকা হরিশ্চর চৌরাস্তায় সাউথইস্ট ব্যাংকের এজেন্ট আউটলেট ও এটিএম বুথ উদ্বোধন করা হয়েছে।
বুধবার (৩০ জুলাই) সকালে সাউথইস্ট ব্যাংক পিএলসি. এর ব্যবস্থাপনা পরিচালক (চলতি দায়িত্ব), আবিদুর রহমান চৌধুরী ভার্চুয়ালি সংযুক্ত থেকে হরিশ্চর এজেন্ট ব্যাংকিং আউটলেটের আনুষ্ঠানিক উদ্বোধন করেন।
সাউথইস্ট ব্যাংক এজেন্ট ব্যাংকিং “স্বাগতম” থেকে তথ্য প্রযুক্তি সমৃদ্ধ প্রচলিত ব্যাংকিং সেবার পাশাপাশি ‘তিজারাহ’ ইসলামিক ব্যাংকিং এর সকল আধুনিক ও প্রযুক্তিভিত্তিক সেবা সমূহও প্রদান করা হবে।
এজেন্ট আউটলেটের ম্যানেজার মোহাম্মদ আমিনুল ইসলামের সভাপতিত্বে আউটলেট উদ্বোধনে প্রধান অতিথির বক্তব্য রাখেন ব্যাংকটির কুমিল্লা শাখার ম্যানেজার মোহাম্মদ মিজানুর রহমান।
সাউথইস্ট ব্যাংকের কোম্পানীগঞ্জ শাখার ক্যাশিয়ার সালাউদ্দিনের সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন ব্যাংকের কুমিল্লার টিম লিডার মোহাম্মদ নাসির উদ্দিন, কুমিল্লা শাখার অফিসার মোহাম্মদ আজম, কুমিল্লা দক্ষিণ জেলা যুবদলের যুগ্ম আহবায়ক ও আলীশ্বর আদর্শ উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মোঃ শাহ আলম, এডভোকেট আরিফুর রহমান শাহীন, লালমাই উপজেলা যুবদলের সদস্য মোবারক হোসেন ও মাহবুব আলম, ছাত্রদল নেতা বিল্লাল হোসেন। অনুষ্ঠানে হরিশ্চর বাজারের ব্যবসায়ীসহ স্থানীয় গণ্যমান্যরা উপস্থিত ছিলেন।
ব্যাংক সূত্রে জানা যায়, গ্রাহকগন সাউথইস্ট ব্যাংক এজেন্ট ব্যাংকিং সেবা “স্বাগতম” এর মাধ্যমে সঞ্চয়ী ও চলতি হিসাব খোলা, নগদ অর্থ জমা ও উত্তোলন, অর্থ স্থানান্তর, বি. ই. এফ. টি. এন, আর. টি. জি. এস এর মাধ্যমে যে কোনো ব্যাংকের হিসাবে অর্থ স্থানান্তর, বৈদেশিক রেমিটেন্স সেবা, ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড ও চেক বই প্রসেসিং, বি ও হিসাব খোলা এবং শেয়ার লেনদেনের সুবিধা, ক্ষুদ্র, মাঝারি ও কৃষি ঋণে জীবন বীমা সুবিধা, ইউটিলিটি বিল, সরকারী ভাতা, ভোক্তা ঋণ, ঋণের কিস্তি গ্রহণ এবং ইন্টারনেট ব্যাংকিং সেবা গ্রহণ করতে পারবেন। এছাড়াও গ্রাহকগণ এজেন্ট আউটলেটে স্থাপিত রিসাইক্লার এটিএম এর মাধ্যমে ২৪ ঘন্টা প্রয়োজনীয় ব্যাংকিং সুবিধা উপভোগ করতে পারবেন।
উল্লেখ্য হরিশ্চর এলাকার এজেন্ট গ্রাহকদের সুবিধার্থে আউটলেটের পাশেই এটিম বুথ স্থাপন করেছে সাউথইষ্ট ব্যাংক পিএলসি।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
নেপালে বন্যায় নিখোঁজদের খোঁজে মরিয়া তল্লাশি
নেপালের তিব্বত সীমান্তে হিমবাহ ধসে সৃষ্ট ভয়াবহ বন্যা ও ভূমিধসে মৃতের সংখ্যা ১৭০ ছাড়িয়েছে; ধ্বংসস্তূ...
তিন সাংবাদিকের ওপর হামলার প্রতিবাদে কুমিল্লা টেলিভিশন সাংব...
নিজস্ব প্রতিবেদক কুমিল্লার সদর দক্ষিণ উপজেলার শ্রীমন্তপুর এলাকায় দায়িত্ব পালনকালে যমুনা ট...
নোয়াখালী-ফেনীর আইনশৃঙ্খলা ও উন্নয়ন তদারকির দায়িত্ব পেলেন গণপ...
আয়েশা আক্তারনোয়াখালী ও ফেনী জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং উন্নয়ন কর্মকাণ্ড তদারকির দায়িত্ব পেয়েছেন...
নগরবাসীর সেবায় গতি আনতে কুসিকের মাসিক সভা
আয়েশা আক্তারনগরবাসীর নাগরিক সেবা আরও সহজ, দ্রুত ও কার্যকর করার লক্ষ্যে কুমিল্লা সিটি করপোরেশনের (কুস...
কুমিল্লায় নানা আয়োজনে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৫০তম মৃত্...
নানা কর্মসূচির মধ্য দিয়ে কুমিল্লায় যথাযোগ্য মর্যাদায় জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৫০তম মৃত্যুবার্ষিক...
কুমিল্লা জেলা আহলে সুুন্নাত ওয়াল জামাতের উদ্যোগে জশনে জুলুছে
ধর্মীয় ভাবগাম্বির্জের মধ্যদিয়ে কুমিল্লা জেলা আহলে সুুন্নাত ওয়াল জামাত-এর ১২ই রবিউল আউয়াল ঈদ-ই-...