প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 31 Jul 2025, 9:07 AM
নাঙ্গলকোটের শ্রীফলিয়া উচ্চ বিদ্যালয়ে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ও অভিভাবক সমাবেশ
নাঙ্গলকোট প্রতিনিধি
কুমিল্লার নাঙ্গলকোটের শ্রীফলিয়া উচ্চ বিদ্যালয়ের আয়োজনে মাদক, ইভটিজিং, বাল্য বিবাহ রোধ, শিক্ষার গুণগতমান বৃদ্ধি, কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ও অভিভাবক সমাবেশ বুধবার সকালে বিদ্যালয় মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছ। শ্রীফলিয়া উচ্চ বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি মোহাম্মদ তৌহিদ উল্লাহ মজুমদার রায়হানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন নাঙ্গলকোট উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আল আমিন সরকার। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন শ্রীফলিয়া উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষক গোপাল চন্দ্র দাস। অনুষ্ঠান শুরুতে অতিথি বৃন্দকে ফুলেল শুভেচ্ছা জানান বিদ্যালয় শিক্ষক-শিক্ষিকা বৃন্দ।
শ্রীফলিয়া উচ্চ বিদ্যালয় সহকারী শিক্ষক মাস্টার ওমর ফারুক সোহরাব ও মাস্টার বেলাল হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ ইউনুছ, নাঙ্গলকোট থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা এ.কে ফজলুল হক, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন সাবেক যুগ্ম মহাসচিব ও পেরিয়া ইউনিয়ন পরিষদ সাবেক চেয়ারম্যান সাংবাদিক সহিদ উল্লাহ মিয়াজী, সাবেক চেয়ারম্যান এ.বি.এম আবুল কাশেম, অভিভাবক সদস্য আব্দুল হক।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন সমাজ সেবক ইস্রাফিল খান, শ্রীফলিয়া বাজার কমিটি সভাপতি খান মোবারক, সমাজ সেবক আবুল বাশার, শ্রীফলিয়া দাখিল মাদ্রাসা ম্যানেজিং কমিটি সভাপতি মাঈন উদ্দিন ভূঁইয়া, দৌলতপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় সাবেক প্রধান শিক্ষক মাস্টার আবুল বাশার, সমাজ সেবক ইয়াছিন মজুমদার, হাজী মাহবুব, আব্দুল করিম, মাওলানা ফজলুল হক মিয়াজী, দৌলতপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক মাস্টার শহিদুল ইসলাম। অনুষ্ঠান শেষে কৃতি শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
নেপালে বন্যায় নিখোঁজদের খোঁজে মরিয়া তল্লাশি
নেপালের তিব্বত সীমান্তে হিমবাহ ধসে সৃষ্ট ভয়াবহ বন্যা ও ভূমিধসে মৃতের সংখ্যা ১৭০ ছাড়িয়েছে; ধ্বংসস্তূ...
তিন সাংবাদিকের ওপর হামলার প্রতিবাদে কুমিল্লা টেলিভিশন সাংব...
নিজস্ব প্রতিবেদক কুমিল্লার সদর দক্ষিণ উপজেলার শ্রীমন্তপুর এলাকায় দায়িত্ব পালনকালে যমুনা ট...
নোয়াখালী-ফেনীর আইনশৃঙ্খলা ও উন্নয়ন তদারকির দায়িত্ব পেলেন গণপ...
আয়েশা আক্তারনোয়াখালী ও ফেনী জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং উন্নয়ন কর্মকাণ্ড তদারকির দায়িত্ব পেয়েছেন...
নগরবাসীর সেবায় গতি আনতে কুসিকের মাসিক সভা
আয়েশা আক্তারনগরবাসীর নাগরিক সেবা আরও সহজ, দ্রুত ও কার্যকর করার লক্ষ্যে কুমিল্লা সিটি করপোরেশনের (কুস...
কুমিল্লায় নানা আয়োজনে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৫০তম মৃত্...
নানা কর্মসূচির মধ্য দিয়ে কুমিল্লায় যথাযোগ্য মর্যাদায় জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৫০তম মৃত্যুবার্ষিক...
কুমিল্লা জেলা আহলে সুুন্নাত ওয়াল জামাতের উদ্যোগে জশনে জুলুছে
ধর্মীয় ভাবগাম্বির্জের মধ্যদিয়ে কুমিল্লা জেলা আহলে সুুন্নাত ওয়াল জামাত-এর ১২ই রবিউল আউয়াল ঈদ-ই-...