প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 31 Jul 2025, 9:04 AM
লালমাইয়ের যুক্তিখোলায় অবৈধ গরু ছাগলের হাট, রাজস্ব হারাচ্ছে সরকার
নিজস্ব প্রতিবেদক
কুমিল্লা জেলার লালমাই উপজেলার বেলঘর দক্ষিণ ইউনিয়ন আজবপুর, নাঙ্গলকোট উপজেলার বাঙ্গড্ডা ইউনিয়নের নশরতপুর ও চৌদ্দগ্রাম উপজেলাধীন শুভ পুর ইউনিয়ন হালচোঁ মৌজার অবস্থিত যুক্তিখোলা বাজারস্থ চলন মহাবিদ্যালয় মাঠে সুদীর্ঘ ২৫বছর যাবৎ গরু ও ছাগলের হাট ২০২৪ পর্যন্ত চলমান ছিলো সপ্তাহে প্রতি সোমবার। চলন মহাবিদ্যালয়ে ছাত্র-ছাত্রী, শিক্ষক মন্ডলী, অভিভাবক, পরিচালনা পর্ষদ ও স্থানীয় সচেতন মহলের আপত্তিতে পড়ালেখার পরিবেশ বিঘ্ন ঘটায় উক্ত বাজার স্থায়ী ভাবে বন্ধের সিদ্ধান্ত মোতাবেক সংশ্লিষ্ট উপজেলা কর্তৃপক্ষ উক্ত গরু ছাগলের হাট বাজারটি উক্ত স্থানে বাতিল ঘোষনা করে বলে জানাযায়।
চলন মহাবিদ্যালয় মাঠে গরু ছাগলের হাট বন্ধ হওয়ার ফলে লালমাই উপজেলাধীন আজবপুর মৌজায় যুক্তিখোলা উত্তর বাজার, যুক্তিখোলা ফাজিল মাদরাসা সংলগ্নে একটি মহল প্রতি সপ্তাহে সোমবার গরু ছাগলের হাট সরকারী অনুমোদনহীন ভাবে পরিচালনা করে আসছে।
নাঙ্গলকোট উপজেলাধীন নশরতপুর মৌজায় ১০শতক যায়গায় আরেকটি পক্ষ সপ্তাহে একইদিন সোমবার গরু ছাগলের হাট চলমান আছে।সপ্তাহে একইদিনে বাজার হওয়ায় দুইটি পক্ষ বৈধ অবৈধ এবং পূর্বের বাজার এর মূল উত্তরাধিকার দাবি করে প্রায় রক্তক্ষয়ী সংঘর্ষ হয় বলে স্থানীয় সুত্র জানা যায়। এই নিয়ে উভয়পক্ষে দাওয়া পাল্টা দাওয়ায় গরু-ছাগল বিক্রেতা ও ব্যবসায়ী সহ গরু ছাগল নিয়ে টানাটানি এবং হাতাহাতি হয়।
এব্যাপারে লালমাই উপজেলা নির্বাহী অফিসার হিমাদ্রী খীসা বলেন ৮নং বেলঘর দঃ ইউনিয়ন যুক্তিখোলা উত্তর বাজার (আজবপুর) সংলগ্ন গরু-ছাগল হাট জেলা প্রশাসন কর্তৃক কোনো অনুমোদন দেওয়া হয় নাই।
অপরদিকে নাঙ্গলকোট উপজেলাধীন ১নং বাঙ্গড্ডা ইউনিয়নের নশরতপুর মৌজায় গরু-ছাগল হাট বাজার নাঙ্গলকোট উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আল আমিন সরকার এর সাক্ষরিত ১৪৩২ বাংলা সনের হাট-বাজার ইজারার টোল আদায়ের অনুমতি প্রদান করেন।যাহার স্মারক নাম্বার ২৫২/তাং ২৬-০২-২০২৫ইং
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
নেপালে বন্যায় নিখোঁজদের খোঁজে মরিয়া তল্লাশি
নেপালের তিব্বত সীমান্তে হিমবাহ ধসে সৃষ্ট ভয়াবহ বন্যা ও ভূমিধসে মৃতের সংখ্যা ১৭০ ছাড়িয়েছে; ধ্বংসস্তূ...
তিন সাংবাদিকের ওপর হামলার প্রতিবাদে কুমিল্লা টেলিভিশন সাংব...
নিজস্ব প্রতিবেদক কুমিল্লার সদর দক্ষিণ উপজেলার শ্রীমন্তপুর এলাকায় দায়িত্ব পালনকালে যমুনা ট...
নোয়াখালী-ফেনীর আইনশৃঙ্খলা ও উন্নয়ন তদারকির দায়িত্ব পেলেন গণপ...
আয়েশা আক্তারনোয়াখালী ও ফেনী জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং উন্নয়ন কর্মকাণ্ড তদারকির দায়িত্ব পেয়েছেন...
নগরবাসীর সেবায় গতি আনতে কুসিকের মাসিক সভা
আয়েশা আক্তারনগরবাসীর নাগরিক সেবা আরও সহজ, দ্রুত ও কার্যকর করার লক্ষ্যে কুমিল্লা সিটি করপোরেশনের (কুস...
কুমিল্লায় নানা আয়োজনে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৫০তম মৃত্...
নানা কর্মসূচির মধ্য দিয়ে কুমিল্লায় যথাযোগ্য মর্যাদায় জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৫০তম মৃত্যুবার্ষিক...
কুমিল্লা জেলা আহলে সুুন্নাত ওয়াল জামাতের উদ্যোগে জশনে জুলুছে
ধর্মীয় ভাবগাম্বির্জের মধ্যদিয়ে কুমিল্লা জেলা আহলে সুুন্নাত ওয়াল জামাত-এর ১২ই রবিউল আউয়াল ঈদ-ই-...