...
শিরোনাম
ব্রাহ্মণপাড়ায় একাদশ শ্রেণির ভর্তি ফরমে শেখ হাসিনার স্লোগান, শিক্ষকসহ ৪ জনকে শোকজ ⁜ চৌদ্দগ্রাম আত্মহত্যা ও সড়ক দুর্ঘটনায় গৃহবধূসহ নিহত ২ ⁜ মিশু টিচিং হোমের তিন শতাধিক এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতী শিক্ষার্থীকে সংবর্ধনা ⁜ কুমিল্লায় কর্মরত সাংবাদিকদের জন্য হার্ট কেয়ার ফাউন্ডেশনের ফ্রি চিকিৎসাসেবা ⁜ বুড়িচং নানুয়ার বাজার খেয়াঘাট কিং বাজেহুরা উপর দিয়ে ব্রীজ নির্মাণের জোর দাবীতে আলোচনা সভা ⁜ কুমিল্লায় ডেঙ্গু আক্রান্ত ৩১৩৩, হাসপাতালে ভর্তি ৭৩ জন ⁜ দাউদকান্দিতে থানায় ঢুকে ভাংচুর করে ১৭ জনকে ছাড়িয়ে নেয় কিশোর গ্যাং সদস্যরা ⁜ আটক ৬২৪ জন , মুচলেকায় ছাড়া ৪৫১ কিশোর ⁜ হোমনায় ট্রলার ডুবিতে একই পরিবারের চারজন নিখোঁজ, নানি-নাতির লাশ উদ্ধার ⁜ মেলায় নারীকে উত্ত্যক্ত, দুই উপজেলার বাসিন্দাদের সংঘর্ষ; চেয়ারম্যানসহ আহত-৫০ ⁜ কুমিল্লায় সমবায়ের মাধ্যমে উদ্যোক্তা সৃষ্টি ও কর্মসংস্থান বাড়ানোর উদ্যোগ ⁜ কুবির ভর্তি পরীক্ষা ৫, ৬ ও ৭ ফেব্রুয়ারি, আবেদন শুরু ১৫ নভেম্বর ⁜ ব্রাহ্মণপাড়ায় পৃথক অভিযানে ১৬ গ্রেপ্তার, ১২ কেজি গাঁজা ও অটোরিকশা জব্দ ⁜ ব্রাহ্মণপাড়ায় বাড়ছে ডেঙ্গুর প্রকোপ, ২৩ দিনে আক্রান্ত ৩৯ ⁜ প্রান্তিক কৃষকদের সুবিধার্থে চৌদ্দগ্রামে সরকারি অর্থায়নে মিনি কোল্ড স্টোরেজের উদ্বোধন ⁜ তিতাসে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের চার গুণী শিক্ষক নির্বাচিত ⁜ বরুড়ায় আ.লীগ ও তরিকত ২ হাজার নেতাকর্মী বিএনপিতে যোগদান ⁜ বরুড়ায় শাহের বানু আইডিয়াল স্কুল এন্ড কলেজে নবীন বরণ অনুষ্ঠিত ⁜ বরুড়ায় তরিকত ফেডারেশনের সদস্য সচিব কালামের বিএনপি তে যোগদান ⁜ সামছুল হক কলেজে নবীন বরণ অনুষ্ঠিত ⁜
Author Photo

প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: আন্তর্জাতিক | প্রকাশ: 4 Aug 2026, 8:04 AM

...
শান্তির জন্য যাত্রা করেছিলেন তারা, রক্তে-মাংসে একাকার রাজপথ News Image

কারো হাতে ছিল সাদা পতাকা-ব্যানার, কারো মাথা বাঁধা ছিল চিকন করে কাটা সাদা কাপড়ের পট্টি, আবার কারো হাতে প্ল্যাকার্ড। এসবে ভিন্নতা থাকলেও, তাদের মুখে ছিল অভিন্ন স্লোগান- শান্তি চাই, আমাদের শান্তি ফিরিয়ে দাও। 

এমন আকুতি নিয়ে দীর্ঘদিনের সহিংসতা আর রক্তপাতের অবসান চেয়ে পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশের সোয়াত উপত্যকার কাবাল শহরে জড়ো হয়েছিলেন শত শত মানুষ। কিন্তু কয়েক মুহূর্তের মধ্যেই সেই শান্তির মিছিল পরিণত হয় মৃত্যু আর আর্তনাদের মিছিলে।

রবিবার (২ আগস্ট) শান্তি সমাবেশ চলাকালে এক আত্মঘাতী হামলাকারী ভিড়ের মধ্যে নিজেকে বিস্ফোরণ ঘটায়। মুহূর্তেই রক্তে ভিজে যায় রাজপথ।

নিহত হন অন্তত ১৪ জন, যাদের মধ্যে পাঁচজন পুলিশ সদস্য। আহত হন আরো দুই ডজনের বেশি মানুষ।

স্থানীয় সূত্র জানায়, 'সোয়াত আমান জিরগা' আয়োজিত এই সমাবেশে অংশ নেওয়া মানুষজন এলাকায় জঙ্গি তৎপরতা বন্ধ এবং স্থায়ী শান্তির দাবিতে স্লোগান দিচ্ছিলেন। পুলিশ স্টেশনের সামনে চলা সেই কর্মসূচিতেই হামলাটি ঘটে। 

বিস্ফোরণের পর চারদিকে ছড়িয়ে পড়ে ধোঁয়া, ধ্বংসস্তূপ আর মানুষের আর্তচিৎকার। আহতদের দ্রুত কাবাল হাসপাতাল ও সাইদু শরীফের সেন্ট্রাল হাসপাতালে নেওয়া হয়। হাসপাতাল কর্তৃপক্ষ একাধিক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে।

এ ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নাকভি। নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে আহতদের দ্রুত সুস্থতা কামনা করেছেন তিনি।



ক্যাটেগরি: আন্তর্জাতিক
ট্যাগ: জাতীয় আন্তর্জাতিক রাজনীতি বিনোদন

এই সংবাদটি শেয়ার করুন

লিংক কপি হয়েছে!

অন্যান্য খবর

ব্রাহ্মণপাড়ায় একাদশ শ্রেণির ভর্তি ফরমে শেখ হাসিনার স্লোগান, শিক্ষকসহ ৪ জনকে শোকজ
ব্রাহ্মণপাড়ায় একাদশ শ্রেণির ভর্তি ফরমে শেখ হাসিনার স্লোগান,...

মো. আনোয়ারুল ইসলাম, ব্রাহ্মণপাড়া (কুমিল্লা) প্রতিনিধি।।কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় একাদশ শ্রেণির ভর্তি ফ...

চৌদ্দগ্রাম আত্মহত্যা ও সড়ক দুর্ঘটনায় গৃহবধূসহ নিহত ২
চৌদ্দগ্রাম আত্মহত্যা ও সড়ক দুর্ঘটনায় গৃহবধূসহ নিহত ২

এমরান হোসেন বাপ্পিকুমিল্লার চৌদ্দগ্রামে আত্মহত্যা ও পৃথক সড়ক দুর্ঘটনায় এক নারী সহ দুইজন নিহতহয়েছে। ন...

মিশু টিচিং হোমের তিন শতাধিক এসএসসি পরীক্ষায় জিপিএ-৫  প্রাপ্ত কৃতী শিক্ষার্থীকে সংবর্ধনা
মিশু টিচিং হোমের তিন শতাধিক এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত...

নিজস্ব প্রতিবেদক,মিশু টিচিং হোম এর আয়োজনে ২০২৬ সালে এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতীশিক্ষার্থী স...

কুমিল্লায় কর্মরত সাংবাদিকদের জন্য হার্ট কেয়ার ফাউন্ডেশনের ফ্রি চিকিৎসাসেবা
কুমিল্লায় কর্মরত সাংবাদিকদের জন্য হার্ট কেয়ার ফাউন্ডেশনের...

সাদিক মামুন বিশ্ব হার্ট দিবসকে সামনে রেখে কুমিল্লার অন্যতম চিকিৎসাসেবাধর্মী স্বেচ্ছাসেবী ও মানব...

বুড়িচং নানুয়ার বাজার খেয়াঘাট কিং বাজেহুরা উপর দিয়ে ব্রীজ নির্মাণের জোর দাবীতে আলোচনা সভা
বুড়িচং নানুয়ার বাজার খেয়াঘাট কিং বাজেহুরা উপর দিয়ে ব্রীজ নি...

নিজস্ব প্রতিবেদককুমিল্লার বুড়িচং উপজেলার নানুয়ার বাজার খেয়াঘাট কিং বাজেহুরা উপর দিয়ে ব্রীজ নির্মাণে...

কুমিল্লায় ডেঙ্গু আক্রান্ত ৩১৩৩, হাসপাতালে ভর্তি ৭৩ জন
কুমিল্লায় ডেঙ্গু আক্রান্ত ৩১৩৩, হাসপাতালে ভর্তি ৭৩ জন

কুমিল্লায় ডেঙ্গুর প্রকোপ অব্যাহত রয়েছে। জেলার ১৭টি উপজেলার মধ্যে দাউদকান্দিতে ডেঙ্গু রোগী শনাক্তের হ...

আজকের তারিখ
ইংরেজি তারিখ বাংলা সন
প্রিন্ট নিউজ
...
ছবির গ্যালারি
আমাদের Facebook Page
সর্বশেষ
➤ ব্রাহ্মণপাড়ায় একাদশ শ্রেণির ভর্তি ফরমে শেখ হাসিনার স্লোগান, শিক্ষকসহ ৪ জনকে শোকজ
➤ চৌদ্দগ্রাম আত্মহত্যা ও সড়ক দুর্ঘটনায় গৃহবধূসহ নিহত ২
➤ মিশু টিচিং হোমের তিন শতাধিক এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতী শিক্ষার্থীকে সংবর্ধনা
➤ কুমিল্লায় কর্মরত সাংবাদিকদের জন্য হার্ট কেয়ার ফাউন্ডেশনের ফ্রি চিকিৎসাসেবা
➤ বুড়িচং নানুয়ার বাজার খেয়াঘাট কিং বাজেহুরা উপর দিয়ে ব্রীজ নির্মাণের জোর দাবীতে আলোচনা সভা
➤ কুমিল্লায় ডেঙ্গু আক্রান্ত ৩১৩৩, হাসপাতালে ভর্তি ৭৩ জন
➤ দাউদকান্দিতে থানায় ঢুকে ভাংচুর করে ১৭ জনকে ছাড়িয়ে নেয় কিশোর গ্যাং সদস্যরা
➤ আটক ৬২৪ জন , মুচলেকায় ছাড়া ৪৫১ কিশোর
➤ হোমনায় ট্রলার ডুবিতে একই পরিবারের চারজন নিখোঁজ, নানি-নাতির লাশ উদ্ধার
➤ মেলায় নারীকে উত্ত্যক্ত, দুই উপজেলার বাসিন্দাদের সংঘর্ষ; চেয়ারম্যানসহ আহত-৫০
➤ কুমিল্লায় সমবায়ের মাধ্যমে উদ্যোক্তা সৃষ্টি ও কর্মসংস্থান বাড়ানোর উদ্যোগ
➤ কুবির ভর্তি পরীক্ষা ৫, ৬ ও ৭ ফেব্রুয়ারি, আবেদন শুরু ১৫ নভেম্বর
➤ ব্রাহ্মণপাড়ায় পৃথক অভিযানে ১৬ গ্রেপ্তার, ১২ কেজি গাঁজা ও অটোরিকশা জব্দ
➤ ব্রাহ্মণপাড়ায় বাড়ছে ডেঙ্গুর প্রকোপ, ২৩ দিনে আক্রান্ত ৩৯
➤ প্রান্তিক কৃষকদের সুবিধার্থে চৌদ্দগ্রামে সরকারি অর্থায়নে মিনি কোল্ড স্টোরেজের উদ্বোধন
➤ তিতাসে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের চার গুণী শিক্ষক নির্বাচিত
➤ বরুড়ায় আ.লীগ ও তরিকত ২ হাজার নেতাকর্মী বিএনপিতে যোগদান
➤ বরুড়ায় শাহের বানু আইডিয়াল স্কুল এন্ড কলেজে নবীন বরণ অনুষ্ঠিত
➤ বরুড়ায় তরিকত ফেডারেশনের সদস্য সচিব কালামের বিএনপি তে যোগদান
➤ সামছুল হক কলেজে নবীন বরণ অনুষ্ঠিত
গুরুত্বপূর্ণ লিঙ্কসমূহ
Logo

সম্পাদক, প্রকাশক ও মুদ্রাকর মুহম্মদ আসিফ তরুণাভ কর্তৃক ন্যাশনাল অফসেট প্রেস, আবদুর রশিদ সড়ক, বাগিচাগাঁও, কুমিল্লা থেকে প্রকাশিত। নির্বাহী সম্পাদক: আরিফ অরুণাভ,

ফোন: সম্পাদক: ০১৭১১-৩৩২৪৯৮, নির্বাহী সম্পাদক ০১৭১২-৭৬৭৮৬৬৬, ব্যবস্থাপক: ০১৭১১-৫৭০৬৯৪।

অফিসের ঠিকানা

২৪৬ রূপসী বাংলা ভবন

আব্দুর রশিদ সড়ক

বাগিচাগাঁও

কুমিল্লা।

যোগাযোগ

সম্পাদক: ০১৭১১-৩৩২৪৯৮, বার্তা বিভাগ: ০১৯৭১-৩৩২৪৯৮, নির্বাহী সম্পাদক: ০১৭১২-৭৬৭৮৬৬,  ব্যবস্থাপক: ০১৭১১-৫৭০৬৯৪

E-mail:rupashibangla42@gmail.com

website: www.dailyrupashibangla.com


আমাদের অনুসরন করুন :
© 2026 Daily Rupashi Bangla. All rights reserved.
Design & Developed by: alauddinsir