২০৩০ বিশ্বকাপ পর্যন্ত যুক্তরাষ্ট্রের প্রধান কোচ হিসেবে মরিসিও পচেত্তিনোর সাথেই নতুন চুক্তি সই করেছে ইউএস সকার ফেডারেশন। চার বছরের চুক্তিতে ৫৪ বছর বয়সী আর্জেন্টাইন এই কোচের ওপর ভরসা রাখল দেশটি। সোমবার চুক্তি নবায়নের বিষয়টি নিশ্চিত করেছে দেশটির ফেডারেশন। খবর গার্ডিয়ান
প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: খেলা | প্রকাশ: 4 Aug 2026, 7:59 AM
মরিসিও পচেত্তিনোতে ভরসা রাখল যুক্তরাষ্ট্র
২০২৬ বিশ্বকাপে যুক্তরাষ্ট্রকে শেষ ষেলোতে নিয়ে যাওয়ার পর ইউএস সকার তার ওপর এই দীর্ঘমেয়াদি আস্থা প্রকাশ করে। টুর্নামেন্টে বেলজিয়ামের কাছে ৪-১ ব্যবধানে হেরে বিদায় নিলেও গ্রুপ পর্বে দলের লড়াকু পারফরম্যান্স ফেডারেশনকে মুগ্ধ করেছিল।
তাই ফেডারেশন শুরু থেকেই পচেত্তিনোকে রেখে দেওয়ার ব্যাপারে স্পষ্ট ইচ্ছা প্রকাশ করেছিল।
চুক্তি নবায়নের পর পচেত্তিনো বলেন, ‘আমাদের কাছে এটি স্পষ্ট যুক্তরাষ্ট্রকে আরো শক্তিশালী করার বিপুল সম্ভাবনা রয়েছে। বিশ্বকাপজুড়ে ভক্তদের কাছ থেকে আমরা যে উন্মাদনা দেখেছি, তা এখানে কী করা সম্ভব সেই বিশ্বাসকে আরো দৃঢ় করেছে।’
ফেডারেশনজুড়ে খেলোয়াড়, কোচ এবং দলগুলোর পথকে শক্তিশালী করতে সাহায্য করার পাশাপাশি ইউএস সকারের আরো অনেক ক্ষেত্রে আমাদের অভিজ্ঞতা ও জ্ঞানকে কাজে লাগানোর বিশাল সুযোগ পেয়ে আমরা রোমাঞ্চিত বলে যোগ করেন তিনি।
এদিকে চুক্তির আর্থিক বিবরণী প্রকাশ করা না হলেও, এই আর্জেন্টাইন তার আগের চুক্তির বার্ষিক ৬ মিলিয়ন ডলার বেতনের চেয়ে আরো বেশি পাবেন বলে আশা করা হচ্ছে। এটি ইতিমধ্যে মার্কিন যুক্তরাষ্ট্রের যেকোনো কোচের জন্য সর্বোচ্চ পারিশ্রমিক।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
কুমিল্লায় ডেঙ্গু আক্রান্ত ৩১৩৩, হাসপাতালে ভর্তি ৭৩ জন
কুমিল্লায় ডেঙ্গুর প্রকোপ অব্যাহত রয়েছে। জেলার ১৭টি উপজেলার মধ্যে দাউদকান্দিতে ডেঙ্গু রোগী শনাক্তের হ...
দাউদকান্দিতে থানায় ঢুকে ভাংচুর করে ১৭ জনকে ছাড়িয়ে নেয় কিশোর...
অপ্রতিম হত্যাকাণ্ডের পর কুমিল্লায় কিশোর গ্যাংয়ের দৌরাত্ম্যের ভয়াবহ চিত্র সামনে এসেছে। জেলার ১৮ থানায়...
আটক ৬২৪ জন , মুচলেকায় ছাড়া ৪৫১ কিশোর
মাহফুজ নান্টু, কুমিল্লাঅপ্রতিম হত্যাকাণ্ডের পর কুমিল্লায় কিশোর গ্যাংয়ের দৌরাত্ম্যের ভয়াবহ চিত্র সামন...
হোমনায় ট্রলার ডুবিতে একই পরিবারের চারজন নিখোঁজ, নানি-নাতির...
হোমনা (কুমিল্লা) প্রতিনিধি: মেঘনা নদীতে ঝড়ের কবলে পড়ে যাত্রীবাহী ট্রলার ডুবে কুমিল্লার হো...
মেলায় নারীকে উত্ত্যক্ত, দুই উপজেলার বাসিন্দাদের সংঘর্ষ; চেয়া...
নিজস্ব প্রতিনিধি, মনোহরগঞ্জকুমিল্লার নাঙ্গলকোট ও মনোহরগঞ্জ উপজেলার দুই গ্রামের বাসিন্দাদের মধ্যে দফা...
কুমিল্লায় সমবায়ের মাধ্যমে উদ্যোক্তা সৃষ্টি ও কর্মসংস্থান বাড়...
আয়েশা আক্তারকুমিল্লায় সমবায়ের মাধ্যমে উদ্যোক্তা সৃষ্টি, দক্ষতা উন্নয়ন ও কর্মসংস্থান বাড়ানোর লক্ষ্যে...