করোনাভাইরাস মহামারির পর দেশের প্রাতিষ্ঠানিক শ্রমবাজারে প্রতি শূন্য পদের বিপরীতে চাকরিপ্রার্থীর প্রতিযোগিতা প্রায় ৬৬ শতাংশ বেড়েছে। বর্তমানে একটি শূন্য পদের জন্য গড়ে ২৮৭ জন আবেদন করছেন। মহামারির আগে এ সংখ্যা ছিল ১৭৩ জন।
প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: জাতীয় | প্রকাশ: 3 Aug 2026, 10:17 AM
চাকরির বাজারে চাপ, প্রতি পদে ২৮৭ আবেদনকারী
বাংলাদেশ ইনস্টিটিউট অব ডেভেলপমেন্ট স্টাডিজের (বিআইডিএস) এক গবেষণায় এ তথ্য উঠে এসেছে। সম্প্রতি এক সেমিনারে গবেষণা প্রতিবেদনটি উপস্থাপন করেন বিআইডিএসের গবেষণা পরিচালক অধ্যাপক অতনু রাব্বানী।
গবেষণায় বলা হয়েছে, স্থানীয় ও বৈশ্বিক অর্থনৈতিক ধাক্কার কারণে নিয়োগ কার্যক্রম সংকুচিত হওয়ায় শ্রমবাজারে প্রতিযোগিতা উল্লেখযোগ্যভাবে বেড়েছে।
২০১৫ সালের জুন থেকে ২০২৫ সালের ডিসেম্বর পর্যন্ত ৫৪৭ সপ্তাহের তথ্য বিশ্লেষণ করে দেশের অন্যতম বৃহৎ একটি অনলাইন চাকরির পোর্টালের তথ্যের ভিত্তিতে গবেষণাটি পরিচালনা করা হয়। এতে চাকরির বিজ্ঞপ্তি, শূন্য পদ, আবেদনকারীর সংখ্যা এবং করোনাভাইরাস মহামারি ও বাংলাদেশ ব্যাংকের রেপো রেট পরিবর্তনের মতো অর্থনৈতিক ঘটনার প্রভাব মূল্যায়ন করা হয়েছে।
গবেষণা অনুযায়ী, পর্যবেক্ষণকালজুড়ে প্রতি সপ্তাহে গড়ে ১ হাজার ১৫৪টি চাকরির বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে।
প্রতিবেদনে বলা হয়, ২০২০ সালের মার্চ থেকে জুন পর্যন্ত করোনাকালে দেশব্যাপী লকডাউনের সময় শ্রমবাজার সবচেয়ে বড় ধাক্কা খায়। ওই সময়ে চাকরির বিজ্ঞপ্তি ৭০ দশমিক ২ শতাংশ এবং শূন্য পদ ৭৫ দশমিক ২ শতাংশ কমে যায়। একই সময়ে আবেদনকারীর সংখ্যাও কমে, তবে তা ছিল তুলনামূলক কম।
এর ফলে চাকরির সুযোগ কমলেও চাকরিপ্রার্থীর সংখ্যা তুলনামূলক বেশি থাকায় প্রতি শূন্য পদের বিপরীতে আবেদনকারীর সংখ্যা বেড়ে দাঁড়ায় ২৮৭ দশমিক ৩ জনে।
গবেষণায় আরও বলা হয়, মহামারির সময় যুক্তরাষ্ট্রে শূন্য পদের সংখ্যা প্রায় ৪০ শতাংশ কমেছিল। যুক্তরাজ্যে এ হার ছিল ৬০ থেকে ৭০ শতাংশ। তবে বাংলাদেশে শূন্য পদ কমার হার ছিল আরও বেশি। মহামারির পর নিয়োগ কার্যক্রম ধীরে ধীরে স্বাভাবিক হলেও শ্রমবাজারে প্রতিযোগিতা এখনও উচ্চমাত্রায় রয়েছে।
গবেষণা পরিচালক অধ্যাপক অতনু রাব্বানী বলেন, ‘শ্রমবাজারের এই সূচকটি দেখায়, প্রতিটি শূন্য পদের বিপরীতে কতজন চাকরিপ্রার্থী প্রতিযোগিতা করছেন। এ সংখ্যা যত বেশি হবে, চাকরিপ্রার্থীদের জন্য শ্রমবাজার তত বেশি প্রতিযোগিতাপূর্ণ বলে বিবেচিত হবে।’
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
কিশোর গ্যাং: এক ভয়ংকর সামাজিক ব্যাধি, যেন ঘরে ঘরে জন্ম নিচ্ছ...
মোহাম্মদ আলী সুমন। গত এক মাসের খবরগুলো পড়লে বুক কেঁপে ওঠে। ঢাকার মোহাম্মদপুর থেকে কুমিল্লার লাল...
ব্রাহ্মণপাড়ায় অটোরিকশার চাপায় ৪ বছরের শিশুর মৃত্যু
মো. আনোয়ারুল ইসলাম, ব্রাহ্মণপাড়া (কুমিল্লা) প্রতিনিধি।।কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় ব্যাটারিচালিত অটোরিকশ...
কুমিল্লায় পরিকল্পিত সন্ত্রাসের বিরুদ্ধে যুবদল, স্বেচ্ছাসেবক...
আয়েশা আক্তারপরিকল্পিত সন্ত্রাস, নৈরাজ্য ও দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের প্রতিবাদে কুমিল্লায় বিক্ষ...
ব্রাহ্মণপাড়ায় পুলিশের অভিযানে গ্রেপ্তার ১১
মো. আনোয়ারুল ইসলামকুমিল্লার ব্রাহ্মণপাড়ায় পৃথক অভিযান চালিয়ে জিআর ও সাজা পরোয়ানাভুক্ত চার আসামি, ডাক...
ইভটিজিংয়ের প্রতিবাদ করায় বাড়িতে হামলা, নারীসহ ৩ জন আহত
কাজী খোরশেদ আলমকুমিল্লায় তৃতীয় শ্রেণির এক স্কুলছাত্রীকে ইভটিজিংয়ের প্রতিবাদ করায় একটি পরিবারের ওপর দ...
ব্রাহ্মণপাড়ায় একাদশ শ্রেণির ভর্তি ফরমে শেখ হাসিনার স্লোগান,...
মো. আনোয়ারুল ইসলাম, ব্রাহ্মণপাড়া (কুমিল্লা) প্রতিনিধি।।কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় একাদশ শ্রেণির ভর্তি ফ...