প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 31 Jul 2025, 9:02 AM
নাঙ্গলকোটের বক্সগঞ্জ উচ্চ বিদ্যালয়ের আয়োজনে বৃক্ষ রোপন অভিযান উদ্বোধন
নিজস্ব প্রতিবেদক
নাঙ্গলকোটের বক্সগঞ্জ উচ্চ বিদ্যালয়ের আয়োজনে বৃক্ষ রোপন অভিযান উদ্বোধন করা হয়েছে। বুধবার বিদ্যালয়ের আঙ্গিনায় গাছের চারা রোপনের মাধ্যমে কর্মসূচীর শুভ উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আল আমিন সরকার।
"পৃথিবীকে বাসযোগ্য করে গড়ে তুলতে আসুন গাছ লাগাই, পরিবেশ বাছাই" এ স্লোগানকে বাস্তবায়নের লক্ষে বিদ্যালয়ের সভাপতি ও নাঙ্গলকোট প্রেসক্লাব সভাপতি মজিবুর রহমান মোল্লার সভাপতিত্বে বিদ্যালয় মিলনায়তন অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আল আমিন সরকার। বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলী আশ্রাফ, সহকারী প্রধান শিক্ষক আখতারুজ্জামান বিএসসি, বক্সগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ওমর ফারুক, অভিভাবক সদস্য মনির হোসেন প্রমুখ।
বিদ্যালয় সভাপতি মজিবুর রহমান মোল্লা বলেন, বন সম্পদ উজাড় করার কারণে বিশ্বে আজ জলবায়ু পরিবর্তন হয়ে গেছে। তাই এখন বেশি করে গাছ লাগানো দরকার। শিক্ষার্থীদের এ ব্যাপারে ভূমিকা রাখতে হবে। শিক্ষার মানোন্নয়নে বিষয়ে তিনি বলেন, তোমাদের কাছে আমার একটাই প্রত্যাশা তোমরা নিয়মিত পড়াশোনা করে ভালো রেজাল্ট করে বিদ্যালয় এবং তোমাদের পিতা মাতার সুনাম রক্ষা করবে। তোমাদের যে কোন সমস্যা আমরা সমাধানের চেষ্টা করব।
প্রধান অতিথি মোহাম্মদ আল আমিন সরকার তার বক্তব্যে বিদ্যালয়ের শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, তোমরা রীতিমতো বিদ্যালয় আসবে এবং ভালো ভাবে পড়াশোনা করে মানবিক মানুষ হয়ে দেশ ও জাতির কল্যাণে কাজ করবে। পরিবেশের ভারসাম্য রক্ষার্থে তোমরা তোমাদের বাড়ির আঙ্গিনায় বৃক্ষরোপণ করবে এতে তোমাদের পরিবারের আর্থিক সুবিধা হবে এবং পরিবেশের ভারসাম্য রক্ষা পাবে। পরে বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে ফলদ, বনজ ও ওষুধি গাছের চারা বিতরণ করা হয়।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
নেপালে বন্যায় নিখোঁজদের খোঁজে মরিয়া তল্লাশি
নেপালের তিব্বত সীমান্তে হিমবাহ ধসে সৃষ্ট ভয়াবহ বন্যা ও ভূমিধসে মৃতের সংখ্যা ১৭০ ছাড়িয়েছে; ধ্বংসস্তূ...
তিন সাংবাদিকের ওপর হামলার প্রতিবাদে কুমিল্লা টেলিভিশন সাংব...
নিজস্ব প্রতিবেদক কুমিল্লার সদর দক্ষিণ উপজেলার শ্রীমন্তপুর এলাকায় দায়িত্ব পালনকালে যমুনা ট...
নোয়াখালী-ফেনীর আইনশৃঙ্খলা ও উন্নয়ন তদারকির দায়িত্ব পেলেন গণপ...
আয়েশা আক্তারনোয়াখালী ও ফেনী জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং উন্নয়ন কর্মকাণ্ড তদারকির দায়িত্ব পেয়েছেন...
নগরবাসীর সেবায় গতি আনতে কুসিকের মাসিক সভা
আয়েশা আক্তারনগরবাসীর নাগরিক সেবা আরও সহজ, দ্রুত ও কার্যকর করার লক্ষ্যে কুমিল্লা সিটি করপোরেশনের (কুস...
কুমিল্লায় নানা আয়োজনে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৫০তম মৃত্...
নানা কর্মসূচির মধ্য দিয়ে কুমিল্লায় যথাযোগ্য মর্যাদায় জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৫০তম মৃত্যুবার্ষিক...
কুমিল্লা জেলা আহলে সুুন্নাত ওয়াল জামাতের উদ্যোগে জশনে জুলুছে
ধর্মীয় ভাবগাম্বির্জের মধ্যদিয়ে কুমিল্লা জেলা আহলে সুুন্নাত ওয়াল জামাত-এর ১২ই রবিউল আউয়াল ঈদ-ই-...