...
শিরোনাম
গাজী টায়ারস: বাজার বেহাত, কারখানা খুলবে? ⁜ ইরানের আশপাশে ৩ রণতরী, ২ উভচর সেনাদল পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র ⁜ প্রধানমন্ত্রী তারেক রহমানকে বরণে কুমিল্লার মহাসড়কজুড়ে উৎসবমুখর পরিবেশ ⁜ কুমিল্লায় প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে মহাসড়কের দুই পাশে হাজারো নেতাকর্মী ⁜ কুমিল্লার নিমসারে প্রধানমন্ত্রীকে সমাজসেবক গোলাম সারোয়ারের পক্ষে সহস্রাধিক জনতার বর্ণাঢ্য অভিবাদন ⁜ মানুষের জীবনের মূল্য মাত্র ৫ লাখ টাকা হতে পারে না: এমপি মনির চৌধুরী ⁜ নিমসারে হাজারো নেতাকর্মীর ঢল ⁜ কুমিল্লা পদুয়ার বাজারে নেতাকর্মীদের শুভেচ্ছায় সিক্ত প্রধানমন্ত্রী তারেক রহমান ⁜ বাঞ্ছারামপুরে জনপ্রতিনিধি না হয়েও নিজ অর্থায়নে আজমুল হুদার ছুটে চলা ⁜ অপ্রতিম হত্যাকাণ্ডকে পুঁজি করে নিরপরাধদের ফাঁসানোর অভিযোগ ⁜ কুবিতে একাডেমিক শৃঙ্খলা ফেরাতে ১৫ দিনের মধ্যে সব বিভাগের পরীক্ষা শুরু করার উদ্যোগ ⁜ প্রধানমন্ত্রী তারেক রহমানের ভার্চুয়াল উপস্থিতিতে বুড়িচংয়ে ১,৭৭৮ কৃষক পেলেন প্রণোদনা ⁜ আবদুস সামাদ ফাউন্ডেশন বালুতুপা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষা সামগ্রী বিতরন ⁜ প্রধান মত্রীর সফর উপলক্ষে মোকাম ইউনিয়ন নেতৃবৃন্দের মত বিনিময় সভা ⁜ লালমাইয়ে ২০ বছরের চলাচলের রাস্তায় বাঁশের বেড়া; অবরুদ্ধ সেনা সদস্য পরিবার। ⁜ সন্ত্রাস বিরোধী আইনে চৌদ্দগ্রামে সাবেক মেয়র মিজানকে প্রধান আসামী মামলা ⁜ বাঙ্গরা স্বাস্থ্য কেন্দ্রে ডাক্তার না পেয়ে ফিরছেন রোগী, ব্যাহত প্রায় ৫০ হাজার মানুষের চিকিৎসাসেবা ⁜ কুমিল্লায় আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ⁜ কুমিল্লায় শচীন দেব বর্মনের ১২৩তম জন্মবার্ষিকী পালিত ⁜ ব্রাহ্মণপাড়া আমির হোসেন জুবেদা ডিগ্রি কলেজে পরিচিতি সভা ও অভিভাবক সমাবেশ ⁜
Author Photo

প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 3 Aug 2026, 10:14 AM

...
ব্রাহ্মণপাড়ায় পানি বাড়ার সঙ্গে বেড়েছে নৌকার কদর, কর্মচাঞ্চল্যে মুখর মিস্ত্রিপাড়া News Image

মো. আনোয়ারুল ইসলাম।।

কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলায় বর্ষার পানি বাড়ার সঙ্গে সঙ্গে বেড়েছে নৌকার চাহিদা। ফলে উপজেলার বিভিন্ন এলাকায়, বিশেষ করে মিস্ত্রিপাড়াগুলোতে এখন চলছে নৌকা তৈরির ব্যস্ততম সময়। সকাল থেকে গভীর রাত পর্যন্ত কাজ করেও চাহিদা মেটাতে হিমশিম খাচ্ছেন কারিগররা। একদিকে ক্রেতাদের ভিড়, অন্যদিকে নৌকা তৈরির ধুম—সব মিলিয়ে জমজমাট হয়ে উঠেছে ব্রাহ্মণপাড়ার মিস্ত্রিপাড়া।
স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, বর্ষা মৌসুমে ব্রাহ্মণপাড়া উপজেলার প্রায় ৭২টি গ্রাম পানিতে প্লাবিত হয়। তখন নিম্নাঞ্চলের মানুষের যাতায়াতের প্রধান এবং অনেক ক্ষেত্রে একমাত্র ভরসা হয়ে ওঠে নৌকা। শুধু ব্রাহ্মণপাড়ার চাহিদাই নয়, পাশের বিভিন্ন উপজেলা থেকেও নৌকা কিনতে আসেন ক্রেতারা।
সরেজমিনে দেখা যায়, উপজেলার সদর ইউনিয়নের নাইঘর, শশীদল ইউনিয়নের নাগাইশসহ বিভিন্ন এলাকায় কাঠমিস্ত্রীরা ব্যস্ত সময় পার করছেন। কোথাও কাঠ কাটার শব্দ, কোথাও রং-তুলি, আবার কোথাও শেষ মুহূর্তের ফিনিশিংয়ের কাজ চলছে। ব্যস্ততার কারণে অনেকেরই কথা বলার সময় নেই।
নৌকা তৈরির কারিগর সুভাষ সূত্রধর বলেন, ‘ছোটবেলা থেকেই বর্ষা মৌসুমে নৌকা বানাচ্ছি। আমাদের তৈরি নৌকা উপজেলার বিভিন্ন নিম্নাঞ্চলসহ আশপাশের এলাকাগুলোতে বিক্রি হয়। বড় নৌকার তুলনায় কোশা নৌকার চাহিদা বেশি। একটি নৌকা তৈরি করতে ২ হাজার ২০০ থেকে ২ হাজার ৫০০ টাকা খরচ হয়। বিক্রি করা যায় সাড়ে ৩ হাজার থেকে ৪ হাজার টাকায়।’
একই এলাকার আরেক কাঠমিস্ত্রী জানান, সারা বছর ঘরবাড়ি নির্মাণ ও মেরামতের কাজ করলেও বর্ষার দুই-তিন মাস আগে থেকেই নৌকা তৈরিতে ব্যস্ত হয়ে পড়েন তাঁরা। তিনি বলেন, ‘বর্ষা এলেই নৌকার চাহিদা বেড়ে যায়। তখন অতিরিক্ত কিছু আয় করার সুযোগ হয়। কিন্তু কাঠের দাম ও শ্রমিকের মজুরি বেড়ে যাওয়ায় আগের মতো লাভ থাকে না।’
কারিগরদের ভাষ্য, প্রতিদিন গড়ে একটি নৌকা তৈরি করা সম্ভব হয়। একটি ছোট নৌকা বানাতে পাঁচ থেকে ছয় সেফটি কাঠ লাগে। প্রতি সেফটি কাঠের দাম প্রায় ৩০০ টাকা। অর্থাৎ শুধু কাঠেই খরচ হয় ১ হাজার ৫০০ থেকে ১ হাজার ৮০০ টাকা। একটি নৌকা তৈরিতে দুইজন কারিগরের একদিন সময় লাগে, যার শ্রমমূল্য প্রায় ১ হাজার টাকা। সপ্তাহজুড়ে নৌকা তৈরি করে বাজারে বিক্রি করেন তাঁরা।
কাঠমিস্ত্রী নরেশ সূত্রধর বলেন, ‘বর্ষার সময় এত কাজ থাকে যে খাওয়ারও সময় পাওয়া যায় না। কিন্তু পরিশ্রমের তুলনায় লাভ খুবই কম। কাঠের দাম, অন্যান্য উপকরণ ও শ্রমিকের মজুরি দেওয়ার পর হাতে তেমন কিছুই থাকে না। তারপরও এই মৌসুমে কিছু বাড়তি আয় হয়, সেটাই আমাদের সান্ত্বনা।’
উপজেলার দিনমজুর বিশ্বজিৎ বলেন, ‘বর্ষার সময় নৌকা ছাড়া চলা যায় না। গরুর জন্য ঘাস কাটতে, মাছ ধরতে কিংবা বিল এলাকায় যাতায়াত—সবকিছুতেই নৌকা প্রয়োজন। সংসারে অভাব থাকলেও বাধ্য হয়েই নৌকা কিনতে হচ্ছে। বর্ষার শুরুতে নৌকার দাম কিছুটা কম থাকলেও পরে চাহিদা বাড়ার সঙ্গে সঙ্গে দামও বেড়ে যায়।’
স্থানীয়দের মতে, ব্রাহ্মণপাড়ার নৌকা তৈরির ঐতিহ্য বহু বছরের। প্রতি বর্ষা মৌসুমে এই শিল্পকে ঘিরে অস্থায়ীভাবে অনেক মানুষের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হয়। তবে কাঁচামালের দাম বৃদ্ধি ও উৎপাদন ব্যয় বাড়ায় কারিগররা প্রত্যাশিত লাভ থেকে বঞ্চিত হচ্ছেন। তাঁদের দাবি, এই ঐতিহ্যবাহী কুটিরশিল্পকে টিকিয়ে রাখতে সরকারি পৃষ্ঠপোষকতা ও সহজ শর্তে ঋণের ব্যবস্থা করা হলে কারিগররা আরও উৎসাহ নিয়ে কাজ করতে পারবেন।



ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা
ট্যাগ: বৃহত্তর কুমিল্লা আন্তর্জাতিক রাজনীতি

এই সংবাদটি শেয়ার করুন

লিংক কপি হয়েছে!

অন্যান্য খবর

গাজী টায়ারস: বাজার বেহাত, কারখানা খুলবে?
গাজী টায়ারস: বাজার বেহাত, কারখানা খুলবে?

নারায়ণগঞ্জের রূপগঞ্জের রূপসী এলাকার গাজী টায়ারস লিমিটেড কারখানায় আট বছর চাকরি করেছেন শেরপুরের মো. ইপ...

ইরানের আশপাশে ৩ রণতরী, ২ উভচর সেনাদল পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র
ইরানের আশপাশে ৩ রণতরী, ২ উভচর সেনাদল পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র

চলতি বছর নভেম্বরের শেষ নাগাদ ইরানের আশপাশে তিনটি বিমানবাহী রণতরী এবং উপকূল আক্রমণকারী দুটি উভচর সেনা...

প্রধানমন্ত্রী তারেক রহমানকে বরণে কুমিল্লার মহাসড়কজুড়ে উৎসবমুখর পরিবেশ
প্রধানমন্ত্রী তারেক রহমানকে বরণে কুমিল্লার মহাসড়কজুড়ে উৎসবমু...

আয়েশা আক্তারপ্রধানমন্ত্রী তারেক রহমানের ফেনী সফরকে কেন্দ্র করে কুমিল্লায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের দাউ...

কুমিল্লায় প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে মহাসড়কের দুই পাশে হাজারো নেতাকর্মী
কুমিল্লায় প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে মহাসড়কের দুই পাশে হা...

মাহফুজ নান্টু কুমিল্লাপ্রধানমন্ত্রী তারেক রহমানের ফেনী সফরকে কেন্দ্র করে উৎসাহ-উদ্দীপনা দেখা দিয়েছে...

কুমিল্লার নিমসারে প্রধানমন্ত্রীকে সমাজসেবক গোলাম সারোয়ারের পক্ষে সহস্রাধিক জনতার বর্ণাঢ্য অভিবাদন
কুমিল্লার নিমসারে প্রধানমন্ত্রীকে সমাজসেবক গোলাম সারোয়ারের প...

সাদিক মামুনফেনী জেলা সফরের উদ্দেশ্যে ঢাকা থেকে রওনা হয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক পথে কুমিল্লা অতিক্রম ক...

মানুষের জীবনের মূল্য মাত্র ৫ লাখ টাকা হতে পারে না: এমপি মনির চৌধুরী
মানুষের জীবনের মূল্য মাত্র ৫ লাখ টাকা হতে পারে না: এমপি মনির...

মাহফুজ নান্টু, কুমিল্লাসড়ক দুর্ঘটনায় নিহতদের পরিবহন মালিকদের পক্ষ থেকে ক্ষতিপূরণ দেওয়া উচিত বলে মন্ত...

আজকের তারিখ
ইংরেজি তারিখ বাংলা সন
প্রিন্ট নিউজ
...
ছবির গ্যালারি
আমাদের Facebook Page
সর্বশেষ
➤ গাজী টায়ারস: বাজার বেহাত, কারখানা খুলবে?
➤ ইরানের আশপাশে ৩ রণতরী, ২ উভচর সেনাদল পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র
➤ প্রধানমন্ত্রী তারেক রহমানকে বরণে কুমিল্লার মহাসড়কজুড়ে উৎসবমুখর পরিবেশ
➤ কুমিল্লায় প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে মহাসড়কের দুই পাশে হাজারো নেতাকর্মী
➤ কুমিল্লার নিমসারে প্রধানমন্ত্রীকে সমাজসেবক গোলাম সারোয়ারের পক্ষে সহস্রাধিক জনতার বর্ণাঢ্য অভিবাদন
➤ মানুষের জীবনের মূল্য মাত্র ৫ লাখ টাকা হতে পারে না: এমপি মনির চৌধুরী
➤ নিমসারে হাজারো নেতাকর্মীর ঢল
➤ কুমিল্লা পদুয়ার বাজারে নেতাকর্মীদের শুভেচ্ছায় সিক্ত প্রধানমন্ত্রী তারেক রহমান
➤ বাঞ্ছারামপুরে জনপ্রতিনিধি না হয়েও নিজ অর্থায়নে আজমুল হুদার ছুটে চলা
➤ অপ্রতিম হত্যাকাণ্ডকে পুঁজি করে নিরপরাধদের ফাঁসানোর অভিযোগ
➤ কুবিতে একাডেমিক শৃঙ্খলা ফেরাতে ১৫ দিনের মধ্যে সব বিভাগের পরীক্ষা শুরু করার উদ্যোগ
➤ প্রধানমন্ত্রী তারেক রহমানের ভার্চুয়াল উপস্থিতিতে বুড়িচংয়ে ১,৭৭৮ কৃষক পেলেন প্রণোদনা
➤ আবদুস সামাদ ফাউন্ডেশন বালুতুপা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষা সামগ্রী বিতরন
➤ প্রধান মত্রীর সফর উপলক্ষে মোকাম ইউনিয়ন নেতৃবৃন্দের মত বিনিময় সভা
➤ লালমাইয়ে ২০ বছরের চলাচলের রাস্তায় বাঁশের বেড়া; অবরুদ্ধ সেনা সদস্য পরিবার।
➤ সন্ত্রাস বিরোধী আইনে চৌদ্দগ্রামে সাবেক মেয়র মিজানকে প্রধান আসামী মামলা
➤ বাঙ্গরা স্বাস্থ্য কেন্দ্রে ডাক্তার না পেয়ে ফিরছেন রোগী, ব্যাহত প্রায় ৫০ হাজার মানুষের চিকিৎসাসেবা
➤ কুমিল্লায় আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত
➤ কুমিল্লায় শচীন দেব বর্মনের ১২৩তম জন্মবার্ষিকী পালিত
➤ ব্রাহ্মণপাড়া আমির হোসেন জুবেদা ডিগ্রি কলেজে পরিচিতি সভা ও অভিভাবক সমাবেশ
গুরুত্বপূর্ণ লিঙ্কসমূহ
Logo

সম্পাদক, প্রকাশক ও মুদ্রাকর মুহম্মদ আসিফ তরুণাভ কর্তৃক ন্যাশনাল অফসেট প্রেস, আবদুর রশিদ সড়ক, বাগিচাগাঁও, কুমিল্লা থেকে প্রকাশিত। নির্বাহী সম্পাদক: আরিফ অরুণাভ,

ফোন: সম্পাদক: ০১৭১১-৩৩২৪৯৮, নির্বাহী সম্পাদক ০১৭১২-৭৬৭৮৬৬৬, ব্যবস্থাপক: ০১৭১১-৫৭০৬৯৪।

অফিসের ঠিকানা

২৪৬ রূপসী বাংলা ভবন

আব্দুর রশিদ সড়ক

বাগিচাগাঁও

কুমিল্লা।

যোগাযোগ

সম্পাদক: ০১৭১১-৩৩২৪৯৮, বার্তা বিভাগ: ০১৯৭১-৩৩২৪৯৮, নির্বাহী সম্পাদক: ০১৭১২-৭৬৭৮৬৬,  ব্যবস্থাপক: ০১৭১১-৫৭০৬৯৪

E-mail:rupashibangla42@gmail.com

website: www.dailyrupashibangla.com


আমাদের অনুসরন করুন :
© 2026 Daily Rupashi Bangla. All rights reserved.
Design & Developed by: alauddinsir