প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 3 Aug 2026, 10:07 AM
এমপিও ভূক্ত শিক্ষকদের বদলির বিধানে প্রথমবারের মত সুযোগ পেলেন চৌদ্দগ্রামের শিক্ষক খাইরুল ইসলাম
এমরান হোসেন বাপ্পি
বেসরকারি স্কুল-কলেজ, মাদরাসা ও কারিগরি শিক্ষকদের বদলির উদ্যোগ নিয়েছে শিক্ষা মন্ত্রণালয়| প্রথমবারের মতো এ সুযোগ পেয়েছেন চৌদ্দগ্রাম উপজেলার শ্রীপুর ইউনিয়নের গোপালনগর মহিলা আলিম মাদরাসার শিক্ষক খাইরুল ইসলাম| তাকে চাঁদপুরের কচুয়ায় বদলি করা হয়েছে| রোববার (২ আগস্ট) শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদরাসা বিভাগের উপসচিব মো. রাহাত মান্নান ¯^াক্ষরিত অফিস আদেশে খাইরুল ইসলামকে বদলি বিষয়টি চুড়ান্ত করা হয়| আদেশ উল্লেখ করা হয়, চৌদ্দগ্রামের গোপালনগর মহিলা আলিম মাদরাসায় কর্মরত বাংলা শিক্ষক খাইরুল ইসলামকে চাঁদপুরের কচুয়া উপজেলার নিশ্চিন্তপুর ডিএস আলিয়া মাদরাসায় বদলি করা হয়েছে| এমপিওভুক্ত শিক্ষক বদলি নীতিমালা ২০২৬-এর বিধি ৩.১৯ অনুযায়ী তাকে বদলি করা হয়েছে| চলতি বছরের এপ্রিলে কথা কাটাকাটির জেরে ওই মাদ্রাসার ইবতেদায়ী শিক্ষক জাহাঙ্গীর হোসেন কর্তৃক শিক্ষক খাইরুল ইসলামকে মারধর ও শারিরীক ভাবে লাঞ্চিত করার অভিযোগ ওঠে| এ সময়ে শিক্ষার্থীদের সামনে শিক্ষক খাইরুল ইসলামের শার্টের কলার ধরে টানাহেঁচড়াও করা হয়| এ ঘটনার একটি ভিডিও ফেসবুকে ছড়িয়ে পড়ে ব্যাপক ভাইরাল হলে দেশজুড়ে সমালোচনার জড় উঠে| তখন থেকেই এমপিও ভূক্ত শিক্ষকরা তাদের বদলির দাবিটি জোরালো ভাবে সরকারের নিকট তুলে ধরে| অবশেষে সেই মাদরাসা থেকে বদলির প্রথম সুযোগ পেলেন খাইরুল ইসলাম| শিক্ষক খাইরুল ইসলাম বলেন, ‘আল্লাহর কাছে অশেষ শুকরিয়া| শিক্ষামন্ত্রী ড. এহছানুল হক মিলন আমাকে চাঁদপুরে শিক্ষকতার কথা বলেছিলেন| অবশেষে আমাকে চাঁদপুরেই বদলি করা হয়েছে| আমি অত্যন্ত আনন্দিত|’ তবে আমাকে নির্যাতনকারী সেই জাহাঙ্গীরের বিচারের দাবিও করে যাচ্ছি|
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
পূবালী ব্যাংক বুড়িচং উপ-শাখার উদ্যোগে ক্যাশলেস বাংলাদেশ বিষয়...
কাজী খোরশেদ আলমপূবালী পূবালী ব্যাংক বুড়িচং উপ-শাখার উদ্যোগে ক্যাশলেস বাংলাদেশ বিষয়ক মতবিনিময় সভ...
কুসিক এর নতুন অর্জন: সলিড ওয়েস্ট ম্যানেজমেন্টে দেশসেরা
আয়েশা আক্তারকুমিল্লা সিটি কর্পোরেশন (কুসিক) আরও একটি গুরুত্বপূর্ণ সাফল্যের মুকুটে যুক্ত করল নতুন পাল...
জেলা প্রশাসনের পরিচয় ব্যবহার করে প্রতারণা: কুমিল্লাবাসীকে সত...
আয়েশা আক্তার।। জেলা প্রশাসনের কর্মকর্তাদের নাম, পদবি ও পরিচয় ব্যবহার করে একটি সংঘবদ্ধ প্রতারক চ...
নিমসার জুনাব আলী ডিগ্রি কলেজ ছাত্রদলের কমিটি ঘোষণা করয় প্রধ...
মো.জাকির হোসেন, কুমিল্লা উত্তর প্রতিনিধি। সোমবার ৩ আগষ্ট কুমিল্লার বুড়িচং উপজেলার ম...
ব্রাহ্মণপাড়ায় সাংবাদিকদের সঙ্গে নবাগত ইউএনও মুন্নী ইসলামের ম...
মো. আনোয়ারুল ইসলাম।।কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুন্নী ইস...
ব্রাহ্মণপাড়ায় পুলিশের অভিযানে ১৫ জন গ্রেপ্তার, শিশু উদ্ধার
মো. আনোয়ারুল ইসলাম।।কুমিল্লার ব্রাহ্মণপাড়া থানা পুলিশের টানা পৃথক অভিযানে মাদক বিক্রেতা, বিশেষ ক্ষমত...