প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 3 Aug 2026, 10:02 AM
চৌদ্দগ্রামে মহাসড়কের পাশে “আলোর দিশারী মানবিক কাফেলা”
চৌদ্দগ্রাম প্রতিনিধি:
“সমাজ সেবায় নিয়োজিত মন, আত্মতৃপ্তি সারাক্ষণ” এ মূলমন্ত্রকে বুকে ধারণ করে প্রতিষ্ঠিত আলোর দিশারী মানবিক কাফেলা এর উদ্যোগে ঢাকা-
চট্টগ্রাম মহাসড়কের মিয়াবাজারস্থ শামুকসার এলাকায় আড়াই লক্ষাধিক টাকা ব্যায়ে একটি আধুনিক যাত্রী ছাউনী নির্মাণ করা হয়েছে|
রবিবার (০২ আগস্ট) দুপুরে প্রধান অতিথি হিসেবেউ পস্থিত থেকে এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন চৌদ্দগ্রাম উপজেলা নির্বাহী অফিসার মো. শাহাদাৎ হোসেন| প্রধান অতিথির বক্তব্যে চৌদ্দগ্রাম উপজেলা নির্বাহী অফিসার মো. শাহাদাৎ হোসেন, স্থানীয় আলোর দিশারী মানবিক কাফেলার উদ্যোগে নির্মিত আধুনিক যাত্রী ছাউনীটির আজ শুভ উদ্বোধন হল| যারফলে এখানকার কোমলমতি শিক্ষার্থী সহ আশেপাশের সকল সাধারণ মানুষ এর সুফল ভোগ করবে| এটির সার্বিক রক্ষণাবেক্ষণ এর দায়িত্ব নিতে হবে সকলকে| এখানে যাতে কোনো প্রকার অপ্রীতিকর ঘটনা না
ঘটে সেদিকে বিশেষ খেয়াল রাখতে হবে সংশ্লিষ্ট সকল দায়িত্বশীলকে| এ সময় তিনি ‘শামুকসার আলোর দিশারী মানবিক কাফেলা’ এর সকল নেতৃবৃন্দসহ সংশ্লিষ্ট সকলকে আন্তরিক ধন্যবাদ জানিয়ে এর
উত্তরোত্তর সাফল্য কামনা করেন| আলোর দিশারী মানবিক কাফেলার প্রধান উপদেষ্টা ও প্রধান পৃষ্ঠপোষক গোলাম নবী মজুমদার রাসেল এর দিকনির্দেশনায় এবং সভাপতি মো. মিজানুর রহমানের সার্বিক তত্ত্বাবধায়নে উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন, আলোর দিশারী মানবিক কাফেলার সাধারণ সম্পাদক আব্দুল্লাহ শাহজাদা সুজন, বিশিষ্ট শিক্ষাবিদ ও সমাজসেবক মো. তোফায়েল আহমেদ তপন, বীর মুক্তিযোদ্ধা মো. জমির উদ্দিন, মিয়াবাজার আইডিয়াল একাডেমির প্রতিষ্ঠাতা ও পরিচালক মো. ওয়াছিম উদ্দিন, শামুকসার দারুল হুদা দাখিল মাদরাসার সুপার মাওলানা শাহজাহান কবির, শামুকসার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মোজাম্মেল হক, ইউপি সদস্য মো. নূরে আলম মজুমদার, সাবেক ইউপি সদস্য মো. ইমাম হোসেন মজুমদার রুবেল|
আলোর দিশারী মানবিক কাফেলার উপদেষ্টা সাইফুল ইসলামের সভাপতিত্বে ও মো. ফারুক আহমেদ এরসঞ্চাল নায় এ সময় অন্যান্যের মধ্যে আরও বক্তব্য রাখেন,বিশিষ্ট সমাজসেবক হাজী মো. ছেরু মিয়া, ইলাশপুরযুবসমাজের সেক্রেটারি ও বিশিষ্ট সমাজসেবক শরীফুল ইসলাম মজুমদার, বিশিষ্ট সমাজসেবক মো. আব্দুলরহিম, যুবনেতা মোহাম্মদ আবু হেনা রনি|
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
রোনালদোর সমর্থনে ছেয়ে গেছে লিসবন
কোচের সঙ্গে বিরোধের জের ধরে পর্তুগাল জাতীয় ফুটবল দলের ক্যাম্প ছেড়ে যান ক্রিশ্চিয়ানো রোনালদো। এ নিয়ে...
গেইলের ১৩ বছরের রেকর্ড ভাঙলেন প্রিটোরিয়াস
পুরুষদের টি-টোয়েন্টি ক্রিকেটে সর্বোচ্চ ব্যক্তিগত রানের রেকর্ড ভেঙেছেন দক্ষিণ আফ্রিকার ২০ বছর বয়সী ব...
দেশবাসীর কাছে ক্ষমা চাইলেন কোচ সালাউদ্দিন
বৃষ্টিতে চীনের বিপক্ষে বাংলাদেশের প্রথম ম্যাচ পরিত্যক্ত হয়েছিল। টি-টোয়েন্টি র্যাঙ্কিংয়ে এগিয়ে থাকায়...
কোনো পদক ছাড়াই দেশে ফিরছে টাইগাররা
অনেক আশা নিয়ে এসেছিলেন নাগোয়ার বাংলাদেশি প্রবাসীরা। লিটন-মুস্তাফিজরা সবাইকে হতাশ করেছেন। বেশ দুর্বল...
ইয়েমেনে ৪ কার্গো বিমানবোঝাই অস্ত্র পাঠাল পাকিস্তান
এফএনএস বিদেশ : সৌদি আরব-সমর্থিত ও আন্তর্জাতিকভাবে স্বীকৃত ইয়েমেন সরকারের পাশে দাঁড়াতে পাকিস্তান চারট...
রাশিয়ার ২০২৭ বাজেটে সামরিক খাতে বরাদ্দ বাড়বে, কমবে শিক্ষায়
এফএনএস বিদেশ : ইউক্রেনের সঙ্গে চলমান যুদ্ধের ব্যয় বাড়তে থাকায় রাশিয়া আগামী বছর প্রতিরক্ষা খাতে ব্যয়...