প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বিনোদন | প্রকাশ: 2 Aug 2026, 10:47 PM
বক্স অফিসে ইতিহাস গড়লো ‘স্পাইডারম্যান: ব্র্যান্ড নিউ ডে’
মুক্তির প্রথম দিনেই বক্স অফিসে ইতিহাস গড়েছে ‘স্পাইডারম্যান: ব্র্যান্ড নিউ ডে’| উত্তর আমেরিকায় প্রথম দিনেই সিনেমাটি আয় করেছে ১৬ কোটি ৮০ লাখ ডলার, যা দেশটির ইতিহাসে কোনো সিনেমার সর্বোচ্চ উদ্বোধনী দিনের আয়| এর আগে এই রেকর্ড ছিল অ্যাভেঞ্জার্স: এন্ডগেম-এর দখলে| ২০১৯ সালে মুক্তি পাওয়া সিনেমাটি প্রথম দিনে আয় করেছিল ১৫ কোটি ৭০ লাখ ডলার| সেই রেকর্ড এবার ভেঙে দিয়েছে নতুন স্পাইডারম্যান| প্রযোজনা প্রতিষ্ঠান সনি জানিয়েছে, গতকাল রোববার পর্যন্ত সিনেমাটির মোট আয় ৩২ কোটি ৫০ লাখ ডলার ছাড়াতে পারে| তবে বাজার বিশ্লেষকদের ধারণা, আয় ৩৫ কোটি ৮০ লাখ ডলার পর্যন্ত পৌঁছাতে পারে| সেটি হলে উত্তর আমেরিকায় সর্বকালের সবচেয়ে বড় উদ্বোধনী আয় করা সিনেমার নতুন রেকর্ড গড়বে এটি| এর আগে উত্তর আমেরিকায় সর্বোচ্চ উদ্বোধনী সপ্তাহান্তের রেকর্ড ছিল অ্যাভেঞ্জার্স: এন্ডগেম-এর, যার আয় ছিল ৩৫ কোটি ৭০ লাখ ডলার| দ্বিতীয় স্থানে রয়েছে স্পাইডারম্যান: নো ওয়ে হোম, যার আয় ছিল ২৬ কোটি ডলার| নতুন সিনেমাটিতে পিটার পার্কারকে এবার একেবারেই একা লড়াই করতে দেখা যাবে| আগের সিনেমার ঘটনার পর পৃথিবীর কেউই আর তাকে চিনতে পারে না| ফলে প্রেমিকা এমজে ও বন্ধু নেড-এর সাহায্য ছাড়াই নতুন চ্যালেঞ্জের মুখোমুখি হতে হয় তাকে| সিনেমাটিতে টম হল্যান্ড ছাড়াও অভিনয় করেছেন স্যাডি সিঙ্ক, জন বার্নথাল, মার্ক রাফালো, লিজা কোলন-জায়াস এবং ট্রামেল টিলম্যান|
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
নকশার কাগজ দেখতে চাওয়ায় ক্ষুব্ধ ডেলমনের ইঞ্জিনিয়ার,
আয়েশা আক্তার।।কুমিল্লা নগরীতে অনুমোদনহীন ও নিয়মবহির্ভূত বহুতল ভবনের বিরুদ্ধে অভিযান চালিয়েছে কুমিল্ল...
সরকারের কঠোর নির্দেশনার বিপরীতে ডেলমন!
আয়েশা আক্তার।।ডেঙ্গুর বিস্তার ঠেকাতে সরকার যখন দেশের সব সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান ও সংশ্লিষ্ট দপ্তর...
কুমিল্লায়া বোন-ভাতিজা হত্যা: ট্রেন থেকে মূল আসামি গ্রেপ্তার
মাহফুজ নান্টু কুমিল্লাকুমিল্লার মুরাদনগরে জায়গা-সংক্রান্ত বিরোধের জেরে বোন ও ভাতিজাকে কুপিয়ে হত্যার...
ডেঙ্গুতে প্রাণ গেল ভিক্টোরিয়া কলেজের বাংলা বিভাগের শিক্ষার্থ...
মাহফুজ নান্টু কুমিল্লা। কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের বাংলা বিভাগের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের শি...
কুমিল্লার যে মসজিদে কোন দিন আজান ও নামাজ আদায় করা হয় নি
কাজী খোরশেদ আলমকুমিল্লা সদর উপজেলার গোমতী নদীর উত্তর তীরঘেঁষা মাঝিগাছা গ্রামে প্রায় তিনশ বছর ধরে নীর...
ব্রাহ্মণপাড়ায় আমন ধান রোপণে ব্যস্ত কৃষক, অনুকূল আবহাওয়ায় ভা...
মোঃ আবদুল আলীম খানকুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলায় আমন ধান চাষাবাদ নিয়ে ব্যস্ত সময় পার করছেন কৃষকরা। ব...