প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বিনোদন | প্রকাশ: 2 Aug 2026, 10:45 PM
বিবাহবার্ষিকীতে স্ত্রী মৌসুমীকে শুভেচ্ছা জানালেন ওমর সানী
ঢাকাই সিনেমার জনপ্রিয় জুটি ওমর সানী ও মৌসুমী| পর্দার রসায়ন থেকে বাস্তবের সংসার, দুই ভুবনেই সফল তারা| তিন দশকেরও বেশি সময় ধরে অটুট রয়েছে তাদের সম্পর্ক| গতকাল রোববার ছিলো এই তারকাজুটির বিবাহবার্ষিকী| বরাবরের মতো বিয়ের দিনে প্রিয়তমা স্ত্রীকে শুভেচ্ছা জানিয়েছেন সানী| ফেসবুকে একটি ছবি পোস্ট করে অভিনেতা লিখেছেন, ‘হ্যাপি অ্যানিভার্সারি মৌসুমী| আজ থেকে ৩১ বছর আগে তোমাকে ঘরে তুলেছিলাম| আলহামদুলিল্লাহ, তোমার-আমার ঘর আলোকিত করে এসেছে ফারদিন এবং ফাইজা| বেঁচে থাকুক আমাদের সম্পর্ক কবর পর্যন্ত; আমীন|’ চার ঘণ্টায় ওমর সানীর ওই পোস্টে প্রায় ৩৯ হাজার প্রতিক্রিয়া এসেছে| আর মন্তব্য প্রায় সাড়ে তিন হাজার| সকলেই তাদের শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়েছেন| ওমর সানী ও মৌসুমীর দেখা হয়েছিল ১৯৯২ সালে| তখন সানীর প্রথম সিনেমা মুক্তি পেয়েছে, আর মৌসুমীর প্রথম ছবি ‘কেয়ামত থেকে কেয়ামত’ মুক্তির অপেক্ষায়| নতুন একটি সিনেমায় সানী-মৌসুমীকে একসঙ্গে নেয়ার আগ্রহ প্রকাশ করেন পরিচালক শেখ নজরুল ইসলাম| সে বিষয়ে আলোচনার জন্যই মৌসুমীর বাসায় ˆবঠক হয়| তখনই তাদের প্রথম দেখা ও আলাপ হয়| যদিও সে ছবিটি করেননি মৌসুমী, অন্য ব্যস্ততায় ফিরিয়ে দিয়েছিলেন| ১৯৯৩ সালে প্রথমবার একসঙ্গে ছবি করেন সানী-মৌসুমী| নাম ‘দোলা’| এ ছবির শুটিংয়ে মৌসুমীর সঙ্গে মনোমালিন্য হয় সানীর| পরে সে ঘটনার রেশ ধরেই তার প্রতি মায়া জন্মে অভিনেতার| মনে মনে ভালোও বেসে ফেলেন| অতঃপর মৌসুমীর দিক থেকে সাড়া আসতেও বেশিদিন লাগেনি| ১৯৯৫ সালের ২ আগস্ট বিয়ে করেছিলেন তারা| এ বছরও বিবাহবার্ষিকীর দিনে মৌসুমী ও সানী একসঙ্গে নেই| কয়েক বছর ধরে যুক্তরাষ্ট্রে রয়েছেন মৌসুমী| তাই মুঠোফোনেই আপাতত ভালোবাসা বিনিময় চলছে তাদের|
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
কুমিল্লায় অক্টোবরে ১৩ খুন
কুমিল্লা জেলা সংবাদদাতা | ৮ নভেম্বরঃ কুমিল্লা জেলার ১৮টি থানায় গত এক মাসে বিভিন্ন অপরাধে ৬১৪টি মামলা...
কুরআনের শিক্ষা ছড়িয়ে দিতে শিশু-কিশোরদের মেধা বিকাশে এমন আয়োজ...
মো.জাকির হোসেনপবিত্র কুরআনের শিক্ষা ও হাফেজে কুরআন তৈরিতে উৎসাহ জোগাতে কুমিল্লার বুড়িচংয়ে অনুষ্ঠিত হ...
কুমিল্লায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের আলোচনা সভা, তিন আলেমকে...
মাহফুজ নান্টু, কুমিল্লা। কুমিল্লা সিটি করপোরেশনের প্রশাসক ইউসুফ মোল্লা টিপু বলেছেন, বন্দী থাকা...
বুড়িচংয়ে ৫৫তম জাতীয় সমবায় দিবসে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভ...
কাজী খোরশেদ আলমকুমিল্লার বুড়িচংয়ে ৫৫তম জাতীয় সমবায় দিবস উপলক্ষে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠ...
মুরাদনগরে জাতীয় সমবায় দিবস উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ...
বেলাল উদ্দিন আহাম্মদ, মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধি:‘করব সমবায়, গড়ব দেশ, সবার জন্য বাংলাদেশ’—এই প্রত...
হোমনায় নানা আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত!
হোমনা (কুমিল্লা) প্রতিনিধি:‘করব সমবায়, গড়ব দেশ, সবার জন্য বাংলাদেশ’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে কুমিল...