প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: আন্তর্জাতিক | প্রকাশ: 2 Aug 2026, 10:54 PM
ছয় বছর পর খুললো নাথু লা, ফিরলো ভারত-চীনের সিল্ক রুট বাণিজ্য
এফএনএস বিদেশ :
ছয় বছর বন্ধ থাকার পর সিকিমের নাথু লা পাস দিয়ে ভারত ও চীনের সীমান্ত বাণিজ্য গত শনিবার থেকে আবার শুরু হয়েছে| ২০২০ সালে করোনাভাইরাস মহামারির সময় বন্ধ হয়ে যাওয়া এই বাণিজ্যপথ পুনরায় চালুর মাধ্যমে দুই দেশ কয়েক বছরের টানাপোড়েনের পর ধীরে ধীরে অর্থনৈতিক ও জনগণের মধ্যে যোগাযোগ পুনঃস্থাপনের চেষ্টা করছে| ভারতের সংবাদমাধ্যম উইয়ন নিউজ এ খবর জানিয়েছে| ভারতের সিকিমের সঙ্গে তিব্বতের সংযোগকারী নাথু লা পাস দিয়ে প্রথমবার সীমান্ত বাণিজ্য পুনরায় চালু হয় ২০০৬ সালে| ১৯৬২ সালের ভারত-চীন যুদ্ধের পর ৪৪ বছর বন্ধ থাকার পর তখন এই পথ খুলে দেওয়া হয়েছিল| পুরোনো সিল্ক রুটের ঐতিহ্যবাহী বাণিজ্য পুনরুজ্জীবিত করা এবং পারস্পরিক আস্থা ˆতরির পদক্ষেপ হিসেবে তখন বিষয়টি দেখা হয়েছিল| তবে ২০২০ সালে করোনা মহামারির প্রাদুর্ভাবের পর আবারও বাণিজ্য স্থগিত করা হয়| দুই দেশের সম্মত স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিউর (এসওপি) অনুযায়ী, চলতি মৌসুমে মে থেকে নভে¤^র পর্যন্ত বাণিজ্য কার্যক্রম চলবে| আজ সোমবার থেকে আগামী বৃহস্পতিবার পর্যন্ত বাণিজ্য হবে এবং উভয় পক্ষ আগের মতোই অনুমোদিত ৩৬টি পণ্যের তালিকা বহাল রাখবে| ভারতের রফতানি তালিকায় রয়েছে হস্তশিল্প, হস্ততাঁতের পণ্য, মসলা, প্রক্রিয়াজাত খাদ্য, কৃষি সরঞ্জাম, পোশাক, বাসনপত্র ও ধর্মীয় সামগ্রীসহ ৩৬টি পণ্য| অন্যদিকে তিব্বত থেকে আমদানি করা হবে উলের পোশাক, জুতা, ইয়াকজাত পণ্য, মাখন, বোরাক্স, ছাগল ও ক¤^ল| বাণিজ্যপথ চালুর আগে নাথু লা সমšি^ত চেকপোস্টে মেরামত ও উন্নয়নকাজ করা হয়েছে| দীর্ঘদিন অব্যবহৃত থাকা এবং প্রতিকূল আবহাওয়ায় ক্ষতিগ্রস্ত হওয়া অবকাঠামো সংস্কার করা হয়| একই সঙ্গে নিরাপত্তা জোরদার করতে অতিরিক্ত সদস্য মোতায়েন করেছে ইন্দো-তিব্বত সীমান্ত পুলিশ (আইটিবিপি)| বাণিজ্য কার্যক্রমে সহায়তার জন্য প্রথমবারের মতো নাথু লায় নারী সদস্যদের একটি প্লাটুনও মোতায়েন করা হয়েছে| কর্মকর্তারা জানিয়েছেন, একটি মৌসুমে এই পথে সর্বোচ্চ ৪০০ জন ব্যবসায়ী বাণিজ্য করতে পারবেন| তবে এখন পর্যন্ত সীমিতসংখ্যক অনুমতিপত্র দেওয়া হয়েছে| জেলা প্রশাসন ও স্টেট ইন্টেলিজেন্স ব্রাঞ্চের যাচাই শেষে আরও ব্যবসায়ী অনুমোদন পাবেন বলে আশা করা হচ্ছে| কর্মকর্তাদের মতে, এই উদ্যোগ তাৎক্ষণিকভাবে ভারত-চীনের সামগ্রিক সম্পর্কের চিত্র বদলে না দিলেও সীমান্তে ¯^াভাবিক কার্যক্রম পুনরুদ্ধারের ক্ষেত্রে এটি একটি ছোট হলেও গুরুত্বপূর্ণ পদক্ষেপ|
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
কুমিল্লায় অক্টোবরে ১৩ খুন
কুমিল্লা জেলা সংবাদদাতা | ৮ নভেম্বরঃ কুমিল্লা জেলার ১৮টি থানায় গত এক মাসে বিভিন্ন অপরাধে ৬১৪টি মামলা...
কুরআনের শিক্ষা ছড়িয়ে দিতে শিশু-কিশোরদের মেধা বিকাশে এমন আয়োজ...
মো.জাকির হোসেনপবিত্র কুরআনের শিক্ষা ও হাফেজে কুরআন তৈরিতে উৎসাহ জোগাতে কুমিল্লার বুড়িচংয়ে অনুষ্ঠিত হ...
কুমিল্লায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের আলোচনা সভা, তিন আলেমকে...
মাহফুজ নান্টু, কুমিল্লা। কুমিল্লা সিটি করপোরেশনের প্রশাসক ইউসুফ মোল্লা টিপু বলেছেন, বন্দী থাকা...
বুড়িচংয়ে ৫৫তম জাতীয় সমবায় দিবসে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভ...
কাজী খোরশেদ আলমকুমিল্লার বুড়িচংয়ে ৫৫তম জাতীয় সমবায় দিবস উপলক্ষে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠ...
মুরাদনগরে জাতীয় সমবায় দিবস উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ...
বেলাল উদ্দিন আহাম্মদ, মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধি:‘করব সমবায়, গড়ব দেশ, সবার জন্য বাংলাদেশ’—এই প্রত...
হোমনায় নানা আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত!
হোমনা (কুমিল্লা) প্রতিনিধি:‘করব সমবায়, গড়ব দেশ, সবার জন্য বাংলাদেশ’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে কুমিল...