প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 29 Jul 2026, 9:06 AM
চৌদ্দগ্রামে পূবালী ব্যাংকের “বাংলা কিআর ক্যাশলেস” ক্যাম্পেইন
চৌদ্দগ্রাম প্রতিনিধি
‘লেনদেন হচ্ছে ক্যাশলেস, এগিয়ে যাবে বাংলাদেশ’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে মঙ্গলবার সকালে চৌদ্দগ্রামে “ক্যাশলেস চৌদ্দগ্রাম” ক্যাম্পেইন এর উদ্বোধন করা হয়েছে| উদ্বোধনী অনুষ্ঠানে র্যালি, আলোচনা সভা ও ফিতা কেটে আনুষ্ঠানিক ভাবে &য়ঁড়ঃ; বাংলা কিউ আর&য়ঁড়ঃ; এর এই কার্যক্রমের শুভ সূচনা করা হয়| অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে পূবালী ব্যাংকের কুমিল্লা অঞ্চলের রিজিওনাল প্রধান ও উপ-মহাব্যবস্থাপক মোঃ মাইনুল ইসলাম| এই সময়ে তিনি বলেন, বাংলাদেশ সরকারের অন্যতম পরিকল্পনা আধুনিক ও প্রযুক্তি নির্ভর ব্যাংকিং সেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে পূবালী ব্যাংক কাজ করে যাচ্ছে| পূবালী বাংকের &য়ঁড়ঃ;বাংলা কিউ আর&য়ঁড়ঃ; কোডের মাধ্যমে গ্রাহকরা দ্রুত, নিরাপদ ও সহজে বিভিন্ন ব্যাংকিং সেবা গ্রহণ করতে পারবেন|
পূবালী ব্যাংক পিএলসি, চৌদ্দগ্রাম শাখার ব্যবস্থাপক মোশাররফ হোসেনের সভাপতিত্বে ও চৌদ্দগ্রাম শাখার এডভান্স ইনচার্জ মোঃ সাইফুল ইসলামের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পূবালী ব্যাংক কুমিল্লা আঞ্চলিক কার্যালয়ের আর,আর,এম ও সহকারী মহা-ব্যবস্থাপক ধুর্জটি প্রসাদ ভর্ট্টাচার্য| চৌদ্দগ্রাম বাজারস্থ কাজী রাজ্জাক টাওয়ারে অনুষ্ঠিত সভায় আরো বক্তব্য রাখেন
চৌদ্দগ্রাম বাজারের জনতা ফিসারীজ ¯^ত্ত্বাধিকারী ইঞ্জিঃ শামীম আহম্মেদ, নিউ আল আমিন মেডিকেল হলের ¯^ত্বাধিকারী আব্দুল কাইয়ুম, প্রমি ফরেন ফার্নিচার এর ¯^ত্বাধিকারী শাহজালাল, ভাই ভাই ট্রেডার্সের ¯^ত্বাধিকারী ¯^পন মিয়া, কাজী ট্রেডার্সের কাজী বাবুল| উক্ত অনুষ্ঠানে চৌদ্দগ্রামের আরো বিভিন্ন প্রতিষ্ঠানের মালিক ও ব্যাংকের গ্রাহকরা উপস্থিত ছিলেন|
বক্তারা বলেন, ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণে আধুনিক ব্যাংকিং সেবার সম্প্রসারণ অত্যন্ত গুরুত্বপূর্ণ| অনুষ্ঠানের এক পর্যায়ে চৌদ্দগ্রাম বাজারের কয়েকজন ব্যবসায়ীদের মাঝে &য়ঁড়ঃ;বাংলা কিউ আর&য়ঁড়ঃ; এর কোড তুলে দেয়া হয়| প্রবাসী পরিবারের সদস্য ও সাধারণ গ্রাহকরা ২৪ ঘণ্টা বিভিন্ন ব্যাংকিং সুবিধা গ্রহণ করতে পারবেন| এতে সময় ও খরচ সাশ্রয়ের পাশাপাশি নগদ অর্থ বহনের ঝুঁকিও কমবে| আলোচনা শেষে ফিতা কেটে “ক্যাশলেস” এর কার্যক্রম আনুষ্ঠানিক ভাবে উদ্বোধন করা হয়|
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
কুমিল্লায় বেড়েছে খুন, চাঁদাবাজি চুরি
অশোক বড়ুয়াকুমিল্লার ১৮টি থানায় গত আগস্ট মাসে ৫৮৫টি মামলা হয়েছে। এর মধ্যে খুন, চাঁদাবাজি, চুরি, অপহরণ...
কুমিল্লায় বাস-ড্রাম ট্রাকের মুখোমুখি সংঘর্ষ, আহত ৩০
মাহফুজ নান্টু কুমিল্লাঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার আটগ্রাম রাস্তার মাথায় যাত...
বা্ইউস্টে পাঁচ দিনব্যাপী স্কিল ডেভেলপমেন্ট প্রোগ্রাম সম্পন্ন
বাংলাদেশ আর্মি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি (ইঅওটঝঞ)-এর ডিপার্টমেন্ট অব ব...
কুমিল্লয় সৎ ভাই থেকে জমি উদ্ধার প্রতিবন্ধী বোন ইতি রানীকে বু...
কুমিল্লা নগরীর ৩নং ওয়ার্ড কালিয়াজুরী শীলবাড়ির বাসিন্দা মৃত গোপাল চন্দ্র শীল এর শারীরিক প্রতিবন্ধী সন...
জামায়াত মানুষের মনে ভয় ডুকিয়ে ফায়দা লুটার চেষ্টা করছে -বিএনপ...
এমরান হোসেন বাপ্পিবিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব এড. রুহুল কবির রিজভী বলেছেন, জামায়াত মানুষের মনে ভয় ডুক...
বাঙ্গরায় গণপিটুনিতে আওয়ামীলীগ নেতা নিহত
বাঙ্গরা প্রতিনিধিকুমিল্লার বাঙ্গরা বাজার থানা এলাকায় লুকিয়ে স্ত্রী-সন্তানকে দেখতে এসেছিলেন আনো...