প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 29 Jul 2026, 9:03 AM
ব্রাহ্মণপাড়ায় সন্ত্রাসী হামলায় স্বামী-স্ত্রী গুরুতর আহত টাকা ছিনতাই
কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলায় চান্দলা এলাকায় সন্ত্রাসী হামলার শিকার হয়েছেন এক দম্পতি। দুর্বৃত্তরা কুপিয়ে ও পিটিয়ে স্বামী-স্ত্রীকে গুরুতর আহত করে নগদ ১ লাখ টাকা ও একটি মোবাইল ফোন ছিনতাই করে নিয়ে গেছে বলে অভিযোগ উঠেছে।
গত ২৭ জুলাই রাত সাড়ে আটটার দিকে উপজেলার উত্তর চান্দলা গ্রামে এই হামলার ঘটনা ঘটে। আহত ব্যক্তিরা হলেন—উত্তর চান্দলা গ্রামের মৃত খোরশেদ আলমের ছেলে মোঃ মহসিন (৫৪) ও তাঁর স্ত্রী শাহনা আক্তার।
আহত ও স্থানীয় সূত্রে জানা গেছে, ২৭ জুলাই সন্ধ্যায় চান্দলা বাজারের ব্যবসায়ী সেন্টু মিয়ার কাছ থেকে নগদ ১ লাখ টাকা নিয়ে বাড়ি ফিরছিলেন মহসিন। রাত সাড়ে আটটার দিকে উত্তর চান্দলা গ্রামে পৌঁছেই তিনি সন্ত্রাসী হামলার মুখে পড়েন। একই গ্রামের মৃত ছোবান আলীর ছেলে মোঃ হাফিজুর রহমান (২৯)-সহ অজ্ঞাতনামা ৪-৫ জন দুর্বৃত্ত তাঁর গতিরোধ করে। সন্ত্রাসীরা তাকে জোরপূর্বক তুলে পাশের জঙ্গলে নিয়ে যায়। সেখানে তাঁকে গলায় চেপে ধরে শ্বাসরোধ করে হত্যার চেষ্টা চালানো হয় এবং ধারালো অস্ত্র দিয়ে মাথায় কোপ দেওয়া হয়। এসময় তাঁর কাছে থাকা নগদ ১ লাখ টাকা ছিনিয়ে নেয় তারা।
মহসিনের ডাকচিৎকার শুনে তাঁর স্ত্রী শাহনা আক্তার ঘটনাস্থলে ছুটে এলে দুর্বৃত্তরা তাঁকেও পিটিয়ে আহত করে। এ সময় তাঁর সঙ্গে থাকা একটি মোবাইল ফোন ছিনিয়ে নেওয়া হয়। পরবর্তীতে দম্পতির চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে হামলাকারীরা পালিয়ে যায়।
স্থানীয় বাসিন্দারা উদ্ধার করে তাঁদের ব্রাহ্মণপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক মোঃ মহসিনের শারীরিক অবস্থার অবনতি দেখে প্রাথমিক চিকিৎসা শেষে তাঁকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরের (রেফার) পরামর্শ দেন। বর্তমানে মহসিন কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
কুমিল্লায় বেড়েছে খুন, চাঁদাবাজি চুরি
অশোক বড়ুয়াকুমিল্লার ১৮টি থানায় গত আগস্ট মাসে ৫৮৫টি মামলা হয়েছে। এর মধ্যে খুন, চাঁদাবাজি, চুরি, অপহরণ...
কুমিল্লায় বাস-ড্রাম ট্রাকের মুখোমুখি সংঘর্ষ, আহত ৩০
মাহফুজ নান্টু কুমিল্লাঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার আটগ্রাম রাস্তার মাথায় যাত...
বা্ইউস্টে পাঁচ দিনব্যাপী স্কিল ডেভেলপমেন্ট প্রোগ্রাম সম্পন্ন
বাংলাদেশ আর্মি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি (ইঅওটঝঞ)-এর ডিপার্টমেন্ট অব ব...
কুমিল্লয় সৎ ভাই থেকে জমি উদ্ধার প্রতিবন্ধী বোন ইতি রানীকে বু...
কুমিল্লা নগরীর ৩নং ওয়ার্ড কালিয়াজুরী শীলবাড়ির বাসিন্দা মৃত গোপাল চন্দ্র শীল এর শারীরিক প্রতিবন্ধী সন...
জামায়াত মানুষের মনে ভয় ডুকিয়ে ফায়দা লুটার চেষ্টা করছে -বিএনপ...
এমরান হোসেন বাপ্পিবিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব এড. রুহুল কবির রিজভী বলেছেন, জামায়াত মানুষের মনে ভয় ডুক...
বাঙ্গরায় গণপিটুনিতে আওয়ামীলীগ নেতা নিহত
বাঙ্গরা প্রতিনিধিকুমিল্লার বাঙ্গরা বাজার থানা এলাকায় লুকিয়ে স্ত্রী-সন্তানকে দেখতে এসেছিলেন আনো...