দেশে এনজিও, ফাউন্ডেশন, ট্রাস্ট এবং কমিউনিটিভিত্তিক অলাভজনক প্রতিষ্ঠানের অর্থনৈতিক কর্মকাণ্ড ও কর্মসংস্থান ধারাবাহিক বাড়ছে। উৎপাদন, মূল্য সংযোজন (জিভিএ) ও শ্রমব্যয় সূচকেও ইতিবাচক প্রবৃদ্ধি দেখা গেছে।
প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: জাতীয় | প্রকাশ: 28 Jul 2026, 8:38 AM
অর্থনৈতিক কর্মকাণ্ড বাড়লেও নেতৃত্ব বাড়েনি নারীদের
চলতি মাসে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) প্রকাশিত জরিপের বরাতে বাংলাদেশ প্রতিদিন এক প্রতিবেদনে জানায়, জরিপভুক্ত ৪৭৬ অলাভজনক প্রতিষ্ঠানের মধ্যে মাত্র ২০টিতে প্রধান হিসেবে রয়েছেন নারী। বিপরীতে ৪৫৬ প্রতিষ্ঠানের নেতৃত্বে রয়েছেন পুরুষ। অর্থাৎ প্রতিষ্ঠানপ্রধানের মধ্যে নারীর অংশ মাত্র ৪ দশমিক ২০ শতাংশ, যেখানে পুরুষের অংশ ৯৫ দশমিক ৮০ শতাংশ।
প্রতিবেদন অনুযায়ী, ২০২৩-২৪ অর্থবছরে এ খাতে মোট কর্মসংস্থান দাঁড়িয়েছে ৭ হাজার ৪০২ জন, যা আগের অর্থবছরে ছিল ৭ হাজার ২২৭ জন। অর্থাৎ এক বছরে কর্মসংস্থান বেড়েছে ১৭৫ জন।
অন্যদিকে ২০২২-২৩ অর্থবছরে প্রথম থেকে চতুর্থ প্রান্তিকে কর্মসংস্থান ছিল যথাক্রমে ৭ হাজার ২০৬, ৭ হাজার ১৩৩, ৭ হাজার ৩১০ ও ৭ হাজার ২৫৯ জন। দুই অর্থবছরের তথ্য বিশ্লেষণে দেখা যায়, শেষ প্রান্তিকে কর্মসংস্থান সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে।
জরিপ অনুযায়ী, ২০২৩-২৪ অর্থবছরে অলাভজনক প্রতিষ্ঠানগুলোর মোট আউটপুট দাঁড়িয়েছে ২ হাজার ৫৩ দশমিক ৯৮ মিলিয়ন টাকা, যা আগের অর্থবছরে ছিল ১ হাজার ৯৯২ দশমিক ২৩ মিলিয়ন। একই সময়ে মোট মূল্য সংযোজন (জিভিএ) বেড়ে ১ হাজার ৫৬৩ দশমিক ৫৫ মিলিয়ন টাকায় পৌঁছেছে, যা আগের অর্থবছরে ছিল ১ হাজার ৫২৮ দশমিক ২৭ মিলিয়ন। ২০২৩-২৪ অর্থবছরের চার প্রান্তিকেই জিভিএ ৩৮২ থেকে ৪০৭ মিলিয়ন টাকার মধ্যে ছিল, যার মধ্যে সর্বোচ্চ মূল্য সংযোজন হয়েছে চতুর্থ প্রান্তিকে। প্রতিবেদনে আরও বলা হয়েছে, এ খাতে শ্রমব্যয়ের অংশ অত্যন্ত বেশি। ২০২৩-২৪ অর্থবছরে শ্রমব্যয় মোট মূল্য সংযোজনের ৮৮ দশমিক ৮৪ শতাংশ, যা আগের অর্থবছরের ৮৭ দশমিক ৩ শতাংশের চেয়ে বেশি। এটি ইঙ্গিত করে যে অলাভজনক প্রতিষ্ঠানগুলোর অর্থনৈতিক কর্মকাণ্ড মূলত জনবলনির্ভর।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
কুমিল্লায় বেড়েছে খুন, চাঁদাবাজি চুরি
অশোক বড়ুয়াকুমিল্লার ১৮টি থানায় গত আগস্ট মাসে ৫৮৫টি মামলা হয়েছে। এর মধ্যে খুন, চাঁদাবাজি, চুরি, অপহরণ...
কুমিল্লায় বাস-ড্রাম ট্রাকের মুখোমুখি সংঘর্ষ, আহত ৩০
মাহফুজ নান্টু কুমিল্লাঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার আটগ্রাম রাস্তার মাথায় যাত...
বা্ইউস্টে পাঁচ দিনব্যাপী স্কিল ডেভেলপমেন্ট প্রোগ্রাম সম্পন্ন
বাংলাদেশ আর্মি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি (ইঅওটঝঞ)-এর ডিপার্টমেন্ট অব ব...
কুমিল্লয় সৎ ভাই থেকে জমি উদ্ধার প্রতিবন্ধী বোন ইতি রানীকে বু...
কুমিল্লা নগরীর ৩নং ওয়ার্ড কালিয়াজুরী শীলবাড়ির বাসিন্দা মৃত গোপাল চন্দ্র শীল এর শারীরিক প্রতিবন্ধী সন...
জামায়াত মানুষের মনে ভয় ডুকিয়ে ফায়দা লুটার চেষ্টা করছে -বিএনপ...
এমরান হোসেন বাপ্পিবিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব এড. রুহুল কবির রিজভী বলেছেন, জামায়াত মানুষের মনে ভয় ডুক...
বাঙ্গরায় গণপিটুনিতে আওয়ামীলীগ নেতা নিহত
বাঙ্গরা প্রতিনিধিকুমিল্লার বাঙ্গরা বাজার থানা এলাকায় লুকিয়ে স্ত্রী-সন্তানকে দেখতে এসেছিলেন আনো...