...
শিরোনাম
কুমিল্লায় সিরিয়াল কিলার মানিক গ্রেপ্তার, দুই হত্যার রহস্য উদঘাটন ⁜ কুমিল্লায় মাদক ও চোরাচালানবিরোধী অভিযান অব্যাহত ⁜ হাজিদের কোনো কষ্ট, অবহেলা বা জুলুম সহ্য করা হবে না,বেসরকারি হজ এজেন্সিগুলোকে ধর্মমন্ত্রীর হুশিয়ারী ⁜ কুমিল্লায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের পাশে জামায়াত ⁜ যুক্তির লড়াইয়ে বাজিমাত, গ্রাম আদালত বিতর্কে সেরা চারিপাড়া আইডিয়াল স্কুল ⁜ দাওয়াতি মাস উপলক্ষে বুড়িচংয়ে জামায়াতের গণসংযোগ ⁜ সরকারের নীতিমালা অনুযায়ী সবাইকে দায়িত্ব পালন করতে হবে - হুুইপ আশরাফ উদ্দিন নিজান ⁜ সাংবাদিক কামাল আতাতুর্ক মিসেলের জানাজা ও দাফন সম্পন্ন, চান্দিনা প্রেস ক্লাবের শ্রদ্ধা ⁜ ব্রাহ্মণপাড়ায় পুলিশের অভিযানে ২০০ ইয়াবা উদ্ধার, গ্রেপ্তার ৬ ⁜ লালমাইয়ে মরা মুরগি বিক্রির দায়ে ব্যবসায়ীকে ১৫ হাজার টাকা অর্থদন্ড ⁜ বাঞ্ছারামপুরে শিক্ষিকার নির্মম বেত্রাঘাতে হাতের হাড় ভাঙলো ছাত্রীর ⁜ সবুজ মুরাদনগর গড়তে ধর্মমন্ত্রীর উদ্যোগে আবারও ১০ হাজার চারা বিতরণ ⁜ লাকসামে সাংবাদিকদের সাথে এডভোকেট বদিউল আলম সুজনের মতবিনিময় ⁜ তিতাস উপজেলা প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটি গঠন ⁜ বুড়িচং প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটিকে ছাত্রদলের ফুলেল শুভেচ্ছা ⁜ সারের গুদাম বন্ধ রাখায় সদর দক্ষিণে ব্যবসায়ীকে ৩০ হাজার টাকা জরিমানা ⁜ মনোহরগঞ্জে বিএনপির চেয়ারম্যান মনোনয়ন প্রত্যাশী শামছুল আলম মানিকের উঠান বৈঠক ⁜ কুমিল্লা মিডিয়া ফোরামের বিশেষ সভায় ভবিষ্যৎ পরিকল্পনার তাগিদ ⁜ কুমিল্লার আড়াইওড়ায় সম্পত্তি নিয়ে বিরোধ ভাইকে কুপিয়ে জখমের অভিযোগ ⁜ কুমিল্লা মুরাদনগরের বাবুটিপাড়ায় জমি নিয়ে বিরোধে ফুফু-ভাতিজাকে কুপিয়ে হত্যা ⁜
Author Photo

প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 28 Jul 2026, 12:34 AM

...
তিতাসের চরবাটেরা গ্রাম পুরুষশূন্য ৩০টি ঘরে লুটপাটের অভিযোগ : আটক-৪ News Image

নাজমুল করিম ফারুক :

কুমিল্লার তিতাস ও মেঘনা উপজেলার সীমান্তবর্তী চরাঞ্চলের বিরোধের জেরে এক নারী

নিহতের ঘটনায় তিতাসের চরবাটেরা গ্রাম পুরুষশূন্য| সোমবার সকাল সাড়ে ৭টা

থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত গ্রামের ৩০টি ঘরে লুটপাট করে মালামাল নিয়ে যাওয়ার

অভিযোগ উঠেছে| নিহতের ঘটনায় মেঘনার চরবিনোদপুরে লোকজন তিতাসের

চরবাটেরা গ্রামের ৪জনকে আটক করে পুলিশে দিয়েছে| নিহতের মরদেহ গ্রামে

পৌঁছানোকে কেন্দ্র করে এলাকায় নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়ার আশংকায়

ঘটনাস্থলে দুই থানার পুলিশ মোতায়েন রয়েছে|

গত রবিবার সকালে তিতাসের চরবাটেরা গ্রামের প্রবাসী মো. শাহবাজ ও মজনু মিয়া

মেঘনা সাব রেজিস্ট্রার অফিসে গেলে চরবিনোদপুর গ্রামের আলী আকবর ও তার লোকজন

চর দখলের জেরে তাদের মারধর করে আটকিয়ে রাখে| দুপুরে মেঘনা নদী পাড়ি দিয়ে

তিতাসের চরবাটেরার লোকজন গিয়ে আটককৃত দুইজনকে উদ্ধার করে আনে এবং

বিকালে চরবিনোদপুর ও চরবাটেরা গ্রামবাসী সংঘর্ষে লিপ্ত হয়| প্রায় দুই ঘন্টাব্যাপি

টেটাযুদ্ধে উভয়পক্ষের প্রায় ৪০জন আহত হয়| পরে মেঘনা নদী থেকে টেটাবিদ্ধ এক নারীর

লাশ উদ্ধার করা হয়| নিহত মহিলা মেঘনার চরবিনোদপুর গ্রামের ট্রলারচালক কাবিল

হোসেনের স্ত্রী কোহিনুর বেগম (৩৫)|

স্থানীয় সূত্রে জানা যায়, রবিবারের ঘটনার জের ধরে সোমবার সকাল সাড়ে ৭টায়

ট্রলারযোগে মেঘনা নদীর ঐপাড় আলীপুর, বিনোদপুর, করিমবাজের লোকজন এপাড়ে এসে

চরবিনোদপুরবাসীকে সাথে নিয়ে চরবাটেরা গ্রামের ব্যাপারী বাড়ি, প্রধান বাড়ি,

মুন্সিবাড়ী ও শিকদার বাড়িতে পর্যায়ক্রমে ভাংচুর ও লুটপাট চালায়| লুটপাটের সময়

ব্যাপারী বাড়ির রুবেল হোসেন ব্যাপারী, আবুল মিয়া ব্যাপারী, আবুল হোসেন ব্যাপারী,

ইব্রাহিম ব্যাপারী, প্রধান বাড়ির শাহ আলম প্রধান, ইব্রাহিম প্রধান, রফিক প্রধান,

সালামত প্রধান, হাবুল প্রধান, মুন্সি বাড়ির শুক্কুর আলী মুন্সি, শাহ মুন্সি, মজিবুর

মুন্সি, জামাল মুন্সি এবং শিকদার বাড়ির কবির হোসেন শিকদার, মাধবর আলী শিকদার,

নূর মোহাম্মদ শিকদার, মাইনুদ্দিন শিকদার ও ছবির হোসেন শিকদারের ঘরের আসবাবপত্র ও

মালামাল নিয়ে যায়|

এদিকে, রবিবার বিকালে নিহত কোহিনুর বেগমের লাশ বাড়িতে আনলে ¯^জনদের

আহাজারিতে এলাকা ভারি হয়ে উঠে| পরে জানাজা শেষে তাকে পারিবারিক গোরস্থানে

দাফন করা হয়| এসময় মেঘনার উপজেলার বিভিন্ন গ্রামের লোকজন ছিল| চরবাটেরা

গ্রাম পুরুষশূন্য থাকায় কোন অপ্রীতিকর ঘটনা ঘটেনি|

তিতাসের চরবাটেরা গ্রামের ওয়ার্ড মে¤^ার (মজিদপুর ইউপি সদস্য) মো. শাহ আলম

প্রধান মুঠোফোনে জানান, রাত থেকে গ্রামে কোন পুরুষলোক নেই| তারা আমার

বাড়ির টিনের বেড়া ভাংচুর করেছে প্রতিটি ঘর থেকে আসবাবপত্র, মালামালসহ

বিদ্যুতের তারগুলোও খুলে নিয়ে গিয়ে| মসজিদের একমাত্র ইমাম সাহেবকে মসজিদ থেকে

তাড়িয়ে দিয়েছে| মসজিদে আযান দেওয়ার লোক নাই|

একই গ্রামের মো. রুবেল হোসেন ব্যাপারী মুঠোফোনে বলেন, আমার একাধিক ঘরের

আসবাবপত্র নিয়ে গেছে| ঘরের মধ্যে পোনে ৪ ভরি ¯^প্ন ও নগদ ৮০ হাজার ৩শ টাকা ছিল|

সেটিও নিয়ে গেছে| হালচাষের ট্রাক্টর, ধান ভাঙ্গার মেশিন ও একটি বালুবোটসহ প্রায়

২৮/২৯ লাখ টাকার মালামাল নিয়ে গেছে| তিনি আরো বলেন, সকাল সাড়ে ৭টায় ঐপাড়ের

তিনটি গ্রামের লোকজন এপাড়ের মেঘনার চরবিনোদপুর গ্রামবাসীকে সাথে নিয়ে

প্রায় দুই থেকে আড়াইশ লোক দুপুর পর্যন্ত এই লুটপাট চালায়| গ্রামে কিছু মহিলা

থাকলেও প্রথমে তারা গ্রাম থেকে ঐসব মহিলাদের বের করে দিয়ে তারপর পর্যায়ক্রমে

বিভিন্ন বাড়িতে লুটপাট করে|


মেঘনার থানার অফিসার ইনচার্জ মো. শহীদুল ইসলাম মুঠোফোনে জানান, স্থানীয়

লোকজন তিতাসের চরবাটেরা গ্রামের মাইনুদ্দিন (৪০), মো. হান্নান (২৬), কাশেম

ব্যাপারী (৬০) ও মো. রানা (২১)কে আটক করে| পরে থানা পুলিশ তাদেরকে পুলিশ হেফাজতে

নিয়ে আসে| নিহতের পরিবারের পক্ষ থেকে অভিযোগ প্রস্তুত করা হচ্ছে| মামলা হলে

পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে|

তিতাস থানার অফিসার ইনচার্জ মো. মমিরুল হক জানান, ঘটনার পর থেকে তিতাস

থানা পুলিশ পর্যায়ক্রমে সেখানে টিউটি করছেন| লাশের কবরখুড়া নিয়ে কিছুটা

উত্তেজনা ছিল; তবে লুটপাটের বিষয়টি আমার পুলিশ আমাকে অবগত করেনি; বিস্তারিত

জেনে বলা যাবে|



ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা
ট্যাগ: বৃহত্তর কুমিল্লা জাতীয় আন্তর্জাতিক রাজনীতি

এই সংবাদটি শেয়ার করুন

লিংক কপি হয়েছে!

অন্যান্য খবর

কুমিল্লায় সিরিয়াল কিলার মানিক গ্রেপ্তার, দুই হত্যার রহস্য উদঘাটন
কুমিল্লায় সিরিয়াল কিলার মানিক গ্রেপ্তার, দুই হত্যার রহস্য উদ...

মাহফুজ নান্টু, কুমিল্লা।।কুমিল্লার নাঙ্গলকোট ও মনোহরগঞ্জে পৃথক দুটি হত্যাকাণ্ডের রহস্য উদঘাটনের পাশা...

কুমিল্লায় মাদক ও চোরাচালানবিরোধী অভিযান অব্যাহত
কুমিল্লায় মাদক ও চোরাচালানবিরোধী অভিযান অব্যাহত

কুমিল্লা জেলা সংবাদদাতা, ১৫ সেপ্টেম্বরঃমাদকদ্রব্যের ব্যবহার ও পাচার বৃদ্ধি পাওয়ায় সারাদেশের মতো কুমি...

হাজিদের কোনো কষ্ট, অবহেলা বা জুলুম সহ্য করা হবে না,বেসরকারি হজ এজেন্সিগুলোকে ধর্মমন্ত্রীর হুশিয়ারী
হাজিদের কোনো কষ্ট, অবহেলা বা জুলুম সহ্য করা হবে না,বেসরকারি...

মহিউদ্দিন আকাশ ।।ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন (কায়কোবাদ) বলেছেন, আল্লাহ...

কুমিল্লায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত  ব্যবসায়ীদের পাশে জামায়াত
কুমিল্লায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের পাশে জামায়াত

সংবাদ বিজ্ঞপ্তি কুমিল্লা নগরীতে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের মাঝে নগদ অর্থ সহায়তা দিয়েছে...

যুক্তির লড়াইয়ে বাজিমাত, গ্রাম আদালত বিতর্কে সেরা চারিপাড়া আইডিয়াল স্কুল
যুক্তির লড়াইয়ে বাজিমাত, গ্রাম আদালত বিতর্কে সেরা চারিপাড়া আই...

. আনোয়ারুল ইসলাম।।যুক্তি, তথ্য ও সাবলীল উপস্থাপনায় প্রতিপক্ষকে পেছনে ফেলে গ্রাম আদালত বিষয়ে বিতর্ক প...

দাওয়াতি মাস উপলক্ষে বুড়িচংয়ে জামায়াতের গণসংযোগ
দাওয়াতি মাস উপলক্ষে বুড়িচংয়ে জামায়াতের গণসংযোগ

কাজী খোরশেদ আলমদাওয়াতি মাস উপলক্ষে বাংলাদেশ জামায়াতে ইসলামী বুড়িচং উপজেলা শাখার উদ্যোগে গণসংযোগ অনুষ...

আজকের তারিখ
ইংরেজি তারিখ বাংলা সন
প্রিন্ট নিউজ
...
ছবির গ্যালারি
আমাদের Facebook Page
সর্বশেষ
➤ কুমিল্লায় সিরিয়াল কিলার মানিক গ্রেপ্তার, দুই হত্যার রহস্য উদঘাটন
➤ কুমিল্লায় মাদক ও চোরাচালানবিরোধী অভিযান অব্যাহত
➤ হাজিদের কোনো কষ্ট, অবহেলা বা জুলুম সহ্য করা হবে না,বেসরকারি হজ এজেন্সিগুলোকে ধর্মমন্ত্রীর হুশিয়ারী
➤ কুমিল্লায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের পাশে জামায়াত
➤ যুক্তির লড়াইয়ে বাজিমাত, গ্রাম আদালত বিতর্কে সেরা চারিপাড়া আইডিয়াল স্কুল
➤ দাওয়াতি মাস উপলক্ষে বুড়িচংয়ে জামায়াতের গণসংযোগ
➤ সরকারের নীতিমালা অনুযায়ী সবাইকে দায়িত্ব পালন করতে হবে - হুুইপ আশরাফ উদ্দিন নিজান
➤ সাংবাদিক কামাল আতাতুর্ক মিসেলের জানাজা ও দাফন সম্পন্ন, চান্দিনা প্রেস ক্লাবের শ্রদ্ধা
➤ ব্রাহ্মণপাড়ায় পুলিশের অভিযানে ২০০ ইয়াবা উদ্ধার, গ্রেপ্তার ৬
➤ লালমাইয়ে মরা মুরগি বিক্রির দায়ে ব্যবসায়ীকে ১৫ হাজার টাকা অর্থদন্ড
➤ বাঞ্ছারামপুরে শিক্ষিকার নির্মম বেত্রাঘাতে হাতের হাড় ভাঙলো ছাত্রীর
➤ সবুজ মুরাদনগর গড়তে ধর্মমন্ত্রীর উদ্যোগে আবারও ১০ হাজার চারা বিতরণ
➤ লাকসামে সাংবাদিকদের সাথে এডভোকেট বদিউল আলম সুজনের মতবিনিময়
➤ তিতাস উপজেলা প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটি গঠন
➤ বুড়িচং প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটিকে ছাত্রদলের ফুলেল শুভেচ্ছা
➤ সারের গুদাম বন্ধ রাখায় সদর দক্ষিণে ব্যবসায়ীকে ৩০ হাজার টাকা জরিমানা
➤ মনোহরগঞ্জে বিএনপির চেয়ারম্যান মনোনয়ন প্রত্যাশী শামছুল আলম মানিকের উঠান বৈঠক
➤ কুমিল্লা মিডিয়া ফোরামের বিশেষ সভায় ভবিষ্যৎ পরিকল্পনার তাগিদ
➤ কুমিল্লার আড়াইওড়ায় সম্পত্তি নিয়ে বিরোধ ভাইকে কুপিয়ে জখমের অভিযোগ
➤ কুমিল্লা মুরাদনগরের বাবুটিপাড়ায় জমি নিয়ে বিরোধে ফুফু-ভাতিজাকে কুপিয়ে হত্যা
গুরুত্বপূর্ণ লিঙ্কসমূহ
Logo

সম্পাদক, প্রকাশক ও মুদ্রাকর মুহম্মদ আসিফ তরুণাভ কর্তৃক ন্যাশনাল অফসেট প্রেস, আবদুর রশিদ সড়ক, বাগিচাগাঁও, কুমিল্লা থেকে প্রকাশিত। নির্বাহী সম্পাদক: আরিফ অরুণাভ,

ফোন: সম্পাদক: ০১৭১১-৩৩২৪৯৮, নির্বাহী সম্পাদক ০১৭১২-৭৬৭৮৬৬৬, ব্যবস্থাপক: ০১৭১১-৫৭০৬৯৪।

অফিসের ঠিকানা

২৪৬ রূপসী বাংলা ভবন

আব্দুর রশিদ সড়ক

বাগিচাগাঁও

কুমিল্লা।

যোগাযোগ

সম্পাদক: ০১৭১১-৩৩২৪৯৮, বার্তা বিভাগ: ০১৯৭১-৩৩২৪৯৮, নির্বাহী সম্পাদক: ০১৭১২-৭৬৭৮৬৬,  ব্যবস্থাপক: ০১৭১১-৫৭০৬৯৪

E-mail:rupashibangla42@gmail.com

website: www.dailyrupashibangla.com


আমাদের অনুসরন করুন :
© 2026 Daily Rupashi Bangla. All rights reserved.
Design & Developed by: alauddinsir