প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 28 Jul 2026, 12:28 AM
ব্রাহ্মণপাড়ায় পুলিশের অভিযানে তিন পলাতক আসামি গ্রেপ্তার
মো. আনোয়ারুল ইসলাম।।
কুমিল্লার ব্রাহ্মণপাড়া থানা পুলিশের পৃথক অভিযানে নিয়মিত মামলার এক পলাতক আসামি ও দুই পরোয়ানাভুক্ত আসামিসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। পরে তাদের আদালতে পাঠানো হলে আদালত জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন।
রোববার (২৬ জুলাই) দিবাগত রাতে উপজেলার চান্দলা ইউনিয়নের খলিফাপাড়া, শিদলাই ইউনিয়নের শিদলাই এবং মাধবপুর ইউনিয়নের কান্দুঘর এলাকায় পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
পুলিশ জানায়, ব্রাহ্মণপাড়া থানার উপপরিদর্শক (এসআই) মো. শামীম হোসেনের নেতৃত্বে পরিচালিত অভিযানে নিয়মিত মামলার পলাতক আসামি মো. তোফাজ্জুল ওরফে তোফাইদুল (২৩) কে নিজ এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। সে উপজেলার চান্দলা ইউনিয়নের খলিফাপাড়া এলাকার মৃত নোয়াব মিয়ার ছেলে।
একই কর্মকর্তা পৃথক আরেক অভিযানে মাধবপুর ইউনিয়নের কান্দুঘর গ্রামের বাসিন্দা তনু মিয়ার ছেলে পরোয়ানাভুক্ত আসামি মো. বাচ্চু মিয়াকে গ্রেপ্তার করেন।
এদিকে, ব্রাহ্মণপাড়া থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) লিংকন কুমার নাথের নেতৃত্বে পরিচালিত অভিযানে শিদলাই ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের বাসিন্দা নুরুল ইসলামের ছেলে পরোয়ানাভুক্ত আসামি মো. ফারুকুল ইসলামকে গ্রেপ্তার করা হয়।
ব্রাহ্মণপাড়া থানা পুলিশ জানায়, গ্রেপ্তার তিন আসামিকে সোমবার আদালতে সোপর্দ করা হলে বিচারক তাদের জেলহাজতে পাঠানোর আদেশ দেন।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
কুমিল্লা মুরাদনগরের বাবুটিপাড়ায় জমি নিয়ে বিরোধে ফুফু-ভাতিজাক...
মাহফুজ নান্টু কুমিল্লা কুমিল্লার মুরাদনগর উপজেলায় জমি সংক্রান্ত বিরোধের জেরে খালেদা আক্তার (৭০)...
চান্দিনায় চালুর আগেই ফ্যামিলি কার্ডে ‘বাণিজ্য’ টাকা তুলেছেন...
সোহেল রানা:চান্দিনা (কুমিল্লা) উপজেলা সংবাদদাতা। সরকারের ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচি চালুর আগেই ক...
কুমিল্লায় সরকার ও বিরোধী দলের এমপিদের মতবিনিময় কুমিল্লা বিভা...
কুমিল্লা জেলা সংবাদদাতা, ১৪ সেপ্টেম্বর:প্রথমবারের মতো কুমিল্লায় বর্তমান সরকার ও বিরোধী দলের সংসদ সদস...
বাঙ্গরায় পুলিশ পাহারায় নিহত আনোয়ার মেম্বারের লাশ দাফন সম্পন্...
বাঙ্গরা প্রতিনিধি কুমিল্লা বাঙ্গরা উপজেলার এক নং শ্রীকাইল ইউনিয়ন এর উত্তর পেন্নই গ্রামের আনোয়ার...
ঝলম দক্ষিণ ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী ফখরুল ইসলাম জসিমের উঠ...
মনোহরগঞ্জ প্রতিনিধি:আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলার ৫ নম্বর দক্...
ABPC এর ৩য় প্রতিষ্ঠা বার্ষিকীতে " ব্যাংকার্স বন্ধন–২০২৬"-এর...
বর্ণীল আয়োজন আর উৎসবমুখর পরিবেশে আমরা ব্যাংকার্স পরিবার কুমিল্লা-এর তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উ...