প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 25 Jul 2026, 9:56 AM
তিতাসে নবম শ্রেণির শিক্ষার্থী অপহরণের ১৪দিন পর মামলা
নাজমুল করিম ফারুক
কুমিল্লার তিতাসে নবম শ্রেণির এক শিক্ষার্থী অপহরণের ১৪ দিন পর মামলা রুজু করা হয়েছে| মামলার চারঘন্টা পর এক আসামীকে আটক করে তাৎক্ষণিক জেলহাজতে প্রেরণ করার পর ভিকটিমের আত্মীয়জনের মাধ্যমে লক্ষ্মীপুর রায়পুর থানা পুলিশের সহযোগিতায় দ্বিতীয়বার উদ্ধার করা হয়| ওই শিক্ষার্থী কাপাশকান্দি মডেল একাডেমির নবম শ্রেণির শিক্ষার্থী এবং না.গঞ্জ জেলার রূপগঞ্জ থানার রূপসী গ্রামের মৃত জমির আলী চৌধুরীর বড় মেয়ে| এর আগে রায়পুর থানায় একই অভিযোগের মাধ্যমে তাকে উদ্ধার করা হয়েছিল|
স্থানীয়, পুলিশ ও এজাহার সূত্রে জানা যায়, নারায়নগঞ্জ জেলার রূপগঞ্জ থানার পৌরসভার এলাকা দক্ষিণ রূপসী গ্রামের জমির আলী চৌধুরী মারা যাওয়ার পর প্রায় ১০ বছর আগে তার স্ত্রী তাদের দুই কন্যা সন্তানকে নিয়ে তিতাস উপজেলার কড়িকান্দি ইউনিয়নের কাপাশকান্দি গ্রামের পাঠান বাড়িতে (স্ত্রীর বাবার বাড়ি) চলে আসেন| ¯^ামী মৃত্যুর পর স্ত্রী রেখা আক্তার ওমান প্রবাসে চলে যাওয়ার কারণে তার দুই কন্যাকে একই গ্রামের বাসিন্দা বড় বোন সাহিনা আক্তার ও মা’ সুমি আক্তারের কাছে রেখে যান| বর্তমানে ছোট মেয়েটি কাপাশকান্দি মডেল একাডেমির ষষ্ঠ ও অপহরণকৃত বড় মেয়েটি একই বিদ্যালয়ের নবম শ্রেণির শিক্ষার্থী| নিজেদের নিকট আত্মীয়তার সুবাধে মেয়েটি গত ২রা জুলাই দুপুর ১২টায় লক্ষ্মীপুর জেলার রায়পুর থানার উত্তর চরবংশী ইউনিয়নের চরবংশি বক্তেগো বাড়ির মাসুদ আলমের ছেলে মো. মাছুম হোসেনের সাথে চলে যায়| এবং একই দিন লক্ষ্মীপুর জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট নোটারী পাবলিক হলফনামার মাধ্যমে আড়াই লাখ টাকা দেনমোহরে বিবাহবন্ধনে আবদ্ধ হয়| উক্ত ঘটনায় মেয়েটির খালা সাহিনা আক্তার বাদী হয়ে একইদিন ঔপরিবারের ৪জনকে আসামী করে রায়পুর থানায় একটি অপহরণের লিখিত অভিযোগ করেন| তাৎক্ষণিক রায়পুর থানা পুলিশ মেয়েটি উদ্ধার করে ঔরাতে বাদীর কাছে হস্তান্তর করেন| এসময় বাদী অভিযোগ প্রত্যাহার এবং ভিকটিমকে নিজ জিন্মায় গ্রহণের একটি অঙ্গীকারনামা দিয়ে আসেন|
এদিকে, মেয়েটিকে আনার ৫দিন পর পুনরায় সে আবার গত ৭ জুলাই পুনরায় রায়পুর ¯^ামীর বাড়ি চলে যায়| উক্ত ঘটনায় পুনরায় সাহিনা আক্তার বাদী হয়ে মেয়ের ¯^ামী মাছুম হোসেন ও বোন মোসা. নিশু আক্তার এবং তিতাসের টেগুরিয়াপাড়ার রফিক মিয়ার স্ত্রী মোসা. বেবী আক্তার ও কাপাশকান্দি গ্রামের আঃ লতিফের ছেলে মো. খুরশিদ আলমকে আসামী করে ২১ জুলাই রাত ১০:১০ মিনিটে তিতাস থানায় একটি অপহরণ মামলা করেন| একই রাত ২টায় থানা পুলিশ মামলার ৪ না¤^ার আসামী মো. খুরশিদ আলমকে গ্রেফতার করে ঐদিন অর্থ্যাৎ ২২ জুলাই দুপুরে জেলে প্রেরণ করেন| বিষয়টি নিয়ে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হলে বাদী আত্মগোপনে চলে যান| পরে ২৩ জুলাই ভিকটিমের খালা সাহিনা আক্তার, খালাতো ভাই শাহিন ও মামা তৌহিদ হোসেন তিতাস থানা পুলিশকে নিয়ে রায়পুর থানা পুলিশের সহযোগিতায় ভিকটিমকে উদ্ধার করে নিয়ে আসে| শুক্রবার ভিকটিমকে আদালতে হাজির করা হয়|
বিষয়টি সম্পর্কে জানতে বাদীর মোবাইলে একাধিক ফোন দিলেও বন্ধ পাওয়া যায়| আসামীপক্ষের একাধিক আত্মীয় অভিযোগ করেন, তাদের মেয়ে দুইবার চলে গেছে, প্রথমবার আমাদেরকে দায়ী করে নাই; দ্বিতীয়বার উদ্দেশ্যপ্রোণিতভাবে সামাজিকভাবে হেয় করার জন্য খুরশিদ আলমকে ধরিয়ে দেয়| তাদের দাবি, মেয়েপক্ষ ইচ্ছা করলে আগের মতো মেয়েটিকে উদ্ধার করতে পারতো|
তিতাস থানার অফিসার ইনচার্জ মো. মমিরুল হক জানান, মামলার আগে অভিযুক্তদের সামাজিকভাবে সময় দেওয়া হয়েছিল| তারা বিষয়টি মিমাংসা না করায়, মামলার পরিপ্রেক্ষিতে একজন আসামীকে গ্রেফতার করা হয়েছে| তিনি দাবি করেন, আসামী আটকের কারণে ভিকটিমকে উদ্ধার করতে সক্ষম হয়েছি| আইনী প্রক্রিয়া শেষে মেয়েটিকে তার অভিভাবকের কাছে হস্তান্তর করা হবে|
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
৫ বছরের মধ্যে সবচেয়ে কম পাশ কুমিল্লা বোর্ডে
অশোক বড়ুয়াকুমিল্লা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষাবোর্ডের অধীনে ২০২৬ সনের এইচএসসি পরীক্ষার ফলাফল বিপর...
কুমিল্লা শিক্ষা বোর্ডে ১৫ প্রতিষ্ঠানের কোনো শিক্ষার্থী পাস ক...
মাহফুজ নান্টু, কুমিল্লা৷ কুমিল্লা শিক্ষা বোর্ডের অধীনে ২০২৬ সালের এইচএসসি পরীক্ষায় ১৫টি শিক্ষাপ...
উচ্চমাধ্যমিকে ফলাফল বিপর্যয়ের মধ্যেও ভালো করেছে সোনার বাংলা...
কুমিল্লা জেলার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান সোনার বাংলা কলেজ ২০২৬ সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফলাফল...
কুমিল্লা বোর্ডে ১৫ কলেজে শূন্য পাস; শতভাগ পাস মাত্র ৪টিতে
আয়েশা আক্তারকুমিল্লা শিক্ষা বোর্ডের ২০২৬ সালের এইচএসসি পরীক্ষার ফলাফলে শিক্ষার মান নিয়ে এবার উদ্বেগজ...
নগরীকে ডেঙ্গুমুক্ত রাখতে মাঠে সিটি করপোরেশন, নগরবাসীর সহযোগি...
আয়েশা আক্তারনগরবাসীর স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করা এবং ডেঙ্গুর বিস্তার রোধে কুমিল্লা সিটি করপোরেশনের...
লালমাইয়ে নিয়ন্ত্রণ হারিয়ে ফসলি জমিতে পড়ল ‘লাল-সবুজ’ বাস, আহত...
মাসুদ রানা কুমিল্লা-নোয়াখালী আঞ্চলিক মহাসড়কের লালমাই এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে এক যাত্রীবাহী বাস...