প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 29 Jul 2025, 10:33 AM
বেজুরা শেখ মুজিবুর রহমান উচ্চ বিদ্যালয়ের সভাপতি হলেন গোলাম কিবরিয়া ভূইঁয়া
মো. আনোয়ারুল ইসলাম
কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান বেজুরা শেখ মুজিবুর রহমান উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির (এডহক) সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন বিশিষ্ট সমাজসেবক ও শিক্ষানুরাগী মো. গোলাম কিবরিয়া ভূইঁয়া।
গত ২৭ জুলাই (রবিবার) মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, কুমিল্লা তাঁকে ছয় মাসের জন্য এ পদে নিযুক্ত করে। তিনি উপজেলার বেজুরা গ্রামের কৃতি সন্তান ও শিক্ষানুরাগী হিসেবে স্থানীয়ভাবে সুপরিচিত।
কমিটির অন্যান্য সদস্যরা হলেন—সদস্য সচিব ও বিদ্যালয়ের প্রধান শিক্ষক গিয়াস উদ্দিন মাষ্টার, শিক্ষক প্রতিনিধি মো. আবদুল কাদের ভূইঁয়া এবং অভিভাবক প্রতিনিধি মো. সফিকুল ইসলাম।
সভাপতি নির্বাচিত হওয়ার পর মো. গোলাম কিবরিয়া ভূইঁয়া বলেন, “বেজুরা শেখ মুজিবুর রহমান উচ্চ বিদ্যালয় একটি গৌরবময় প্রতিষ্ঠান। আমি এই বিদ্যালয়ের শিক্ষার মানোন্নয়ন এবং অবকাঠামোগত উন্নয়নে অগ্রাধিকার দিয়ে কাজ করবো। যাঁরা আমাকে এ দায়িত্ব দিয়েছেন, তাঁদের প্রতি আমি কৃতজ্ঞ।” স্থানীয় শিক্ষানুরাগী মহল নতুন সভাপতির নেতৃত্বে বিদ্যালয়ের উন্নয়নে আশাবাদ প্রকাশ করেছেন।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
লাইসেন্স জালিয়াতি-অনিয়মে কুমিল্লার ৫ হাসপাতাল-ডায়াগনস্টিকের...
মাহফুজ নান্টু কুমিল্লা।কুমিল্লা নগরীতে স্বাস্থ্য অধিদপ্তরের নীতিমালা লঙ্ঘন ও নানা অনিয়মের অভিযোগে পা...
কুমিল্লায় ডেঙ্গুর প্রকোপ বৃদ্ধি প্রতিদিনই বাড়ছে আক্রান্তের...
মাহফুজ নান্টু, কুমিল্লা।বর্ষার বৃষ্টিপাত বাড়ার সঙ্গে সঙ্গে কুমিল্লায় উদ্বেগজনক হারে বৃদ্ধি পাচ্ছে ডে...
নিমসারে পিকআপচালক ইব্রাহীম হত্যা মামলার প্রধান আসামি দ্বিতীয়...
মো.জাকির হোসেন কুমিল্লার বুড়িচং উপজেলার মোকাম ইউনিয়ন এর নিমসার বাজার এলাকার একটি ভাড়া বাসায় পিক...
কুমিল্লায় বিশেষ অভিযানে ১৭ বস্তা ফেনসিডিল উদ্ধার
সুজন মজুমদারকুমিল্লার বরুড়া উপজেলায় বিশেষ অভিযান চালিয়ে ১৭ বস্তা ফেনসিডিল উদ্ধার করেছে পুলিশ। তবে এ...
দেবিদ্বারে জুলাই গেজেটে নাম ওঠেনি আহত ছাত্রদল নেতা ও সাংবা...
মোঃ আক্তার হোসেন, দেবিদ্বার (কুমিল্লা) থেকেঃজুলাইয়ের ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানে রাজপথে রক্ত ঢেলে দিয়...
পূবালী ব্যাংক বুড়িচং উপ-শাখার উদ্যোগে ক্যাশলেস বাংলাদেশ বিষয়...
কাজী খোরশেদ আলমপূবালী পূবালী ব্যাংক বুড়িচং উপ-শাখার উদ্যোগে ক্যাশলেস বাংলাদেশ বিষয়ক মতবিনিময় সভ...