প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 29 Jul 2025, 10:41 AM
দাউদকান্দিতে ইউপি চেয়ারম্যানের জিম্বায় তিন ইভটিজিংকারীকে ছেড়ে দিয়েছে পুলিশ
নিজস্ব প্রতিবেদক
কুমিল্লার দাউদকান্দি উপজেলার সুন্দলপুর মডেল ইউনিয়ন পরিষদের প্যনেল চেয়ারম্যান আশরাফ উদ্দিন ভূঁইয়ার জিম্মায় আটককৃত তিন ইভটিজিংকারীকে ছেড়ে দেওয়া হয়েছে। গত রোববার দিবাগত রাত ১২টার দিকে দাউদকান্দি মডেল থানা পুলিশ তিন ইভটিজিংকারীকে ইউপি চেয়ারম্যানের জিম্মায় ছেড়ে দেয়।
দাউদকান্দি মডেল থানার উপ-পরিদর্শক (এস আই) মো. আবু বকর সিদ্দিক সত্যতা নিশ্চিত করে বলেন, অভিযোগকারী না থাকায় আটককৃত তিন ইভটিজিংকারীকে ইউপি চেয়ারম্যানের জিম্মায় ছেড়ে দেওয়া হয়েছে ।
দাউদকান্দি মডেল থানা পুলিশ জানায়, সুন্দলপুর উচ্চ বিদ্যলয়ে পাঠদান চলাকালীন শুরু হওয়ার আগে এবং বিদ্যালয় ছুটির পর কয়েক দল বখাটে ছাত্রীদের নিয়মিত ইভটিজিং করছে। এমন অভিযোগের ভিত্তিতে গতকাল রোববার বিদ্যালয় ছুটির পর অভিযান চালানো হয়। অভিযানে বিদ্যালয়ের পাশে দাঁড়িয়ে থাকা তিন ইভটিজিংকারী সুন্দলপুর গ্রামের মো. ইমরান মিয়াজী, মো. বাধন, টামটা গ্রামের ( নানার বাড়ি সুন্দলপুর সংলগ্ন সুকিপুর গ্রামে) মো. সাইদুলকে অটক করে থানা হাজতে আটকে রাখা হয়।
স্থানীয় তিনজন বাসিন্দা জানান, থানা পুলিশের হাতে আটকৃত তিন ইভটিজিং কারী স্থানীয় টেষ্টার গ্রুপের সদস্য। এলাকার বিভিন্ন অপরাধ কাজের সঙ্গে যুক্ত।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
লাইসেন্স জালিয়াতি-অনিয়মে কুমিল্লার ৫ হাসপাতাল-ডায়াগনস্টিকের...
মাহফুজ নান্টু কুমিল্লা।কুমিল্লা নগরীতে স্বাস্থ্য অধিদপ্তরের নীতিমালা লঙ্ঘন ও নানা অনিয়মের অভিযোগে পা...
কুমিল্লায় ডেঙ্গুর প্রকোপ বৃদ্ধি প্রতিদিনই বাড়ছে আক্রান্তের...
মাহফুজ নান্টু, কুমিল্লা।বর্ষার বৃষ্টিপাত বাড়ার সঙ্গে সঙ্গে কুমিল্লায় উদ্বেগজনক হারে বৃদ্ধি পাচ্ছে ডে...
নিমসারে পিকআপচালক ইব্রাহীম হত্যা মামলার প্রধান আসামি দ্বিতীয়...
মো.জাকির হোসেন কুমিল্লার বুড়িচং উপজেলার মোকাম ইউনিয়ন এর নিমসার বাজার এলাকার একটি ভাড়া বাসায় পিক...
কুমিল্লায় বিশেষ অভিযানে ১৭ বস্তা ফেনসিডিল উদ্ধার
সুজন মজুমদারকুমিল্লার বরুড়া উপজেলায় বিশেষ অভিযান চালিয়ে ১৭ বস্তা ফেনসিডিল উদ্ধার করেছে পুলিশ। তবে এ...
দেবিদ্বারে জুলাই গেজেটে নাম ওঠেনি আহত ছাত্রদল নেতা ও সাংবা...
মোঃ আক্তার হোসেন, দেবিদ্বার (কুমিল্লা) থেকেঃজুলাইয়ের ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানে রাজপথে রক্ত ঢেলে দিয়...
পূবালী ব্যাংক বুড়িচং উপ-শাখার উদ্যোগে ক্যাশলেস বাংলাদেশ বিষয়...
কাজী খোরশেদ আলমপূবালী পূবালী ব্যাংক বুড়িচং উপ-শাখার উদ্যোগে ক্যাশলেস বাংলাদেশ বিষয়ক মতবিনিময় সভ...