প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 21 Jul 2026, 8:29 AM
কুমিল্লায় জমজম ট্রাভেলস বিডি'র হজ্জ সেমিনার- অনুষ্ঠিত
আবুল কালাম আজাদ
জমজম ট্রাভেলস বিডি'র আয়োজনে হজ্জ সেমিনার-২০২৭ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২০জুলাই) কুমিল্লা নগরীর হোটেল গ্র্যান্ড ক্যাসেলে অনুষ্ঠিত সেমিনারে হজ্জ ও ওমরাহ বিষয়ে প্রধান অতিথির আলোচনা করেন জমজম হজ্জ গ্রুপের চীফ শরীয়াহ কনসালটেন্ট শাহ মোহাম্মদ ওয়ালী উল্লাহ।
এসময় তিনি বলেন -হজ্জ ইসলামের একটি অন্যতম স্তম্ভ। মুসলমানরা বছরের নির্দিষ্ট সময়ে এ হজ্জ পালন করে থাকেন।এ গুরুত্বপূর্ণ ইবাদতটি পালন করতে হলে পরিচ্ছন্ন মন নিয়ে বাইতুল্লাহ শরীফে উপস্থিত হতে হবে।
পবিত্র হজ্জ বা ওমরাহ পালন করতে গিয়ে কোন পাপাচারে নিমজ্জিত হলে,ইবাদতটি কবুলে সন্দেহ তৈরি হয়।
তিনি বলেন-বাংলাদেশসহ পুরো পৃথিবী থেকে মুসলমানগন সরকারি -বেসরকারি এজেন্সিগুলোর মাধ্যমে হজ্জ ও ওমরাহ পালন করতে আসেন।জমজম ট্রাভেলস বিডি বাংলাদেশসহ পৃথিবীর অনেকগুলো দেশ থেকে প্রায় ২দশক ধরে সুনামের সাথে হজ্জ ও ওমরা পালনকারীদের সেবা দিয়ে আসছেন। আমি জমজম ট্রাভেলস বিডি এর সাথে যুক্ত থাকার পর থেকে তাদের কথা,কাজে ও সেবায় পূর্ণতা দেখেছি।
পরে তিনি সেমিনারে অংশগ্রহনকারীদের সামনে হজ্জ ও ওমরাহ পালনের গুরুত্ব ও নিয়মগুলো কুরআন হাদিসের আলোকে আলোকপাত করেন।
তিনি আরো বলেন -
জমজম ট্রাভেলস বিডি প্রতি বছরই কুমিল্লায় হজ্জ ও ওমরাহ পালনে ইচ্ছুকদের নিয়ে একাধিক ফ্রি সেমিনার আয়োজন করে থাকেন। আজকের আয়োজন তারই ধারাবাহিকতার একটি অংশ বিশেষ।
জমজম ট্রাভেলস বিডি'র কুমিল্লা অঞ্চলের প্রধান সমন্বয়ক ডা: মিজানুর রহমান সবুজের পরিচালনায় বিশেষ অতিথি ছিলেন জমজম ট্রাভেলস বিডি'র ব্যবস্থাপনা পরিচালক মো.মিজানুর রহমান।
প্রধান আলোচক ছিলেন জমজম ট্রাভেলস বিডি'র সিইও শেখ মোহাম্মদ শাকিল। সেমিনারে অভিব্যক্তি প্রকাশ করে বক্তব্য রাখেন জমজম ট্রাভেলস বিডি থেকে বিগত সালে হজ্জ পালনকারী কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের নিউরোসার্জারী বিভাগের বিভাগীয় প্রধান সহযোগী অধ্যাপক ডাঃসাইফুল হক, মাস্টার সফি উল্লাহসহ ৫/৬জন। পরে দোয়া ও মুনাজাতের মাধ্যমে সেমিনারের সমাপ্তি করা হয়।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
জনগণের দাবি পূরণ না হওয়া পর্যন্ত রাজপথে থাকব ডা.শফিকুর রহমা...
মাহফুজ নান্টুজাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা ওবাংলাদেশ জামাযাতে ইসলামীর আমীর ডা.সফিকুর রহমান বলেছেন,...
১১ দলীয় ঐক্যের লংমার্চে কুমিল্লায় জনতার ঢল
নিজস্ব প্রতিবেদক ১১ দলীয় ঐক্যের লংমার্চকে কেন্দ্র করে কুমিল্লায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বিভিন্...
কুমিল্লায় ধানকাটা শ্রমিক সেজে বৃদ্ধাকে হত্যা-লুট: মূল পরিকল্...
কুমিল্লা প্রতিনিধিকুমিল্লার চান্দিনায় ধানকাটা শ্রমিকের পরিচয়ে বাড়িতে ঢুকে ছমিরন খাতুন (৬০) নামের এক...
এই সরকার ইঞ্জিনিয়ারিং করে জনগণের সাথে প্রতারণার মাধ্যমে ক্ষম...
এমরান হোসেন বাপ্পিবাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানএমপি...
মৎস্যচাষীদের প্রণোদনা প্রদান ও উন্মুক্ত জলাশয়গুলোকে মাছ চাষে...
কাজী খোরশেদ আলমকুমিল্লার বুড়িচংয়ে ২০২৬-২০২৭ অর্থবছরে মৎস্য অধিদপ্তরের রাজস্ব খাতের আওতায় সরকারি খাস...
কান্দিরপাড় মোবাইল ব্যবসায়ীদের দুই পক্ষে মারামারি: পাল্টা সংব...
কুমিল্লার প্রাণকেন্দ্র কান্দিরপাড় আমানিয়া হোটেলের দ্বিতীয় তলায় কাস্টমার ডাকাডাকিকে কেন্দ্র করে দুই ম...