...
শিরোনাম
কুমিল্লায় সরকারি মুরগি প্রজনন ও উন্নয়ন খামার পরিদর্শনে কৃষিমন্ত্রী ⁜ কুমিল্লার ১৬ নম্বর ওয়ার্ডে উন্নয়ন নিয়ে মতবিনিময় সভা করেন কুসিক ্প্রশাসক ⁜ বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতি ও সহাবস্থানের দেশ, শ্রীকৃষ্ণের জন্মাষ্টমীতে কৃষিমন্ত্রী ⁜ গরুর খুরা রোগের পর্যাপ্ত ভ্যাকসিন উৎপাদন হচ্ছে, সারেরও মজুদ রয়েছে: কৃষিমন্ত্রী ⁜ বাঞ্ছারামপুরে পাট চাষে অনিহা কৃষকের। "পাট দিয়া করমু কি?" ⁜ কুমিল্লায় বিনামূল্যে স্বাস্থ্যসেবা পেল দুই শতাধিক প্রাতঃভ্রমণকারী ⁜ নাঙ্গলকোটে অবৈধ ভাবে গাছ কাটার অভিযোগ, আদালতে মামলা দায়ের ⁜ মুরাদনগরে মাঝরাতে ভ্রাম্যমাণ আদালতে দুই মাদকসেবীকে সাজা ⁜ বুড়িচংয়ে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা ⁜ বুড়িচং সাবেক উপজেলা চেয়ারম্যান সাজ্জাদ হোসেন গ্রেফতার ⁜ কুমিল্লায় ২৪ ঘণ্টায় ১৬ জনের হাম শনাক্ত, হাসপাতালে ভর্তি ১৮ ⁜ ব্রাহ্মণপাড়ায় পাটের আঁশ ছাড়াতে ব্যস্ত কৃষক, ভালো দামের প্রত্যাশা ⁜ বিএনপি কাহারো পৈতৃক সম্পত্তি নয়,এটা একটি আদর্শের নাম-মো.আবুল কালাম এমপি ⁜ কুমিল্লার পদুয়ার বাজার বিশ্বরোড পথসভা আজ ⁜ চান্দিনায় জন্মাষ্টমী উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা ও সাংস্কৃতি অনুষ্ঠান ⁜ কুমিল্লা-মিরপুর সড়কে যানজট, নিরসনের দাবিতে মানববন্ধন ⁜ মুরাদনগরে ইলিশবাহী পিকআপে ডাকাতি ⁜ নিষিদ্ধ সংগঠনের নেতাদের দিয়ে ১৪ নম্বর ওয়ার্ড কমিউনিটি পুলিশিংয়ের দায়িত্ব দেওয়ার পাঁয়তারা, তৃণমূলে ক্ষোভ ⁜ তিতাসে বাড়ির সীমানা নিয়ে বিরোধে খুনের ঘটনায় ২০জনকে আসামী করে মামলা : আটক-৪ ⁜ শ্রীকৃষ্ণের জন্মতিথিতে লালমাইয়ে প্রীতি ও সম্প্রীতির বার্তা: বর্ণাঢ্য আয়োজনে জন্মাষ্টমী পালন ⁜
Author Photo

প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: খেলা | প্রকাশ: 20 Jul 2026, 10:38 AM

...
লাল ঢেউয়ে ভেসে গেল আকাশি-সাদা News Image

রেফারির শেষ বাঁশি বাজতেই উৎসবে মেতে ওঠেন স্পেনের ফুটবলাররা। দ্বিতীয়বারের মতো বিশ্বকাপ জিতেছে লা ফুরিয়া রোজা। গত রাতে নিউজার্সির মেটলাইফ স্টেডিয়ামের ফাইনালে লিওনেল মেসির আর্জেন্টিনাকে ১-০ গোলে হারিয়েছে স্পেন। ২০১০ সালের পর ফের বিশ্বকাপ ঘরে তুলল স্প্যানিশরা। বিশ্বকাপ শিরোপা নিশ্চিত হওয়ার পর স্পেনের ফুটবলাররা একে একে লিওনেল মেসিকে জড়িয়ে ধরে সান্ত্বনা দিতে এগিয়ে এলেন।

ফিফা র‌্যাঙ্কিংয়ের শীর্ষে থেকে বিশ্বকাপ খেলতে এলে ট্রফি জেতা যায় না, এই মিথটা গতকালও টিকে রইল। অতীতে কেউ পারেনি। আর্জেন্টিনাও পারেনি। অধিনায়ক হিসেবে দুটি বিশ্বকাপ কেউ জিততে পারেনি। লিওনেল মেসিও পারেননি। তবে মেসি একটি রেকর্ড গড়েছেন ফাইনাল খেলেই। তিনটি ফাইনালে অধিনায়কত্ব করেছেন আর্জেন্টাইন তারকা। যে রেকর্ড নেই অন্য কারও। তবে গোল্ডেন বুট জেতা হলো না মেসির। কিলিয়ান এমবাপ্পে ১০টি গোল ও চারটি অ্যাসিস্ট নিয়ে টানা দ্বিতীয়বারের মতো এই বুট জয় করলেন। নতুন মাইলফলক স্থাপন করলেন। দুবার এই ট্রফি জয়ের রেকর্ড নেই অন্য কারও।

গতকাল ফাইনালের প্রথমার্ধ শেষ হয় স্প্যানিশ আধিপত্যে। একসময় যেমন স্প্যানিশ আর্মাডা আধিপত্য দেখাত আটলান্টিক কোস্টে, ঠিক তেমনি। গত রাতে মেটলাইফ স্টেডিয়ামে আর্জেন্টিনার আকাশি-সাদা জার্সি নিষ্প্রভ ছিল। প্রথমার্ধে একবারও যুতসই কোনো আক্রমণ করতে পারেনি আর্জেন্টিনা। বিপরীতে স্পেন অন্তত তিনবার অন টার্গেটে শট নিয়েছে। অবশ্য স্পেন আক্রমণে যতটা ভালো করেছে প্রথমার্ধে ডিফেন্ডিংয়ে ততটাই ভালো করেছে আর্জেন্টিনা। প্রবল স্রোতের মতো ধেয়ে আসা স্প্যানিশ আক্রমণগুলো রুখে দিয়েছেন ওতামেন্দি, ট্যাগলিয়াফিকো, রোমেরোরা। বাকিগুলো রুখে দিয়েছেন আর্জেন্টাইন গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজ।

প্রথমার্ধের বিরতিতে মেটলাইফের দর্শকরা মনোমুগ্ধকর এক অনুষ্ঠান দেখেন। সেখানে শাকিরা, জাস্টিন বিবার এবং বিটিএস পারফর্ম করেন। মিউজিকের তালে তালে ফাইনালের উন্মাদনা যেন বেড়ে যায় বহুগুণে।

দ্বিতীয়ার্ধে খেলতে নেমে বল দখলের লড়াইয়ে কিছুটা ফিরলেও আক্রমণে ফিরতে পারেনি আর্জেন্টিনা। স্পেনের গোলমুখে প্রথম শট নেওয়ার অপেক্ষা যেন শেষই হচ্ছিল না আলবেসিলেস্তদের! অন্যদিকে লামিনে ইয়ামাল, কুবারসি, ওয়াইয়ারজাবাল, কুকুরেয়ারা একের পর এক আক্রমণ করেই যাচ্ছিলেন। স্পেনের গতি আর টিকিটাকা কৌশল বারবারই ভেঙে দিচ্ছিল আর্জেন্টিনার ডিফেন্স লাইন। দারুণ সব সুযোগ তৈরি করছিলেন ইয়ামালরা। সেসব বারবারই আটকে যাচ্ছিল। ম্যাচের নির্ধারিত ৯০ মিনিটে ১৪ বার আর্জেন্টিনার গোলমুখে আক্রমণ করে ৯ বারই অন টার্গেটে শট রাখে স্পেন। তারপরও গোলের দেখা পায়নি তারা। অন্যদিকে তখনো আর্জেন্টিনা প্রথম শটই নিতে পারেনি। যোগ করা সময়ের তৃতীয় মিনিটে দ্বিতীয় হলুদ কার্ডের পর লাল কার্ড দেখেন এনজো ফার্নান্দেজ। কুবারসির পায়ে আঘাত করায় মাঠ ছাড়তে হয় তাকে। ১০ জনের দল নিয়ে খেলতে থাকে আর্জেন্টিনা। ম্যাচের নির্ধারিত সময়ে ১০টি সেভ করে ইতিহাস গড়েন আর্জেন্টিনার গোলরক্ষক। বিশ্বকাপ ফাইনালে কোনো গোলরক্ষকই এতগুলো সেভ করতে পারেননি এর আগে। অতিরিক্ত ৩০ মিনিটে খেলতে নেমে নিকো উইলিয়ামসের হেডে বল ছুটে যাচ্ছিল জালের দিকে। পাখির মতো উড়ে গিয়ে সেই বল ফিরিয়ে দেন এমি মার্টিনেজ। যাকে আর্জেন্টাইনরা দিবু বলে ডাকে। ৯৬ মিনিটে স্পেন একটা গোল করে। তবে বল জাল স্পর্শ করার আগেই ফাউল করেন মেরিনো। গোলটা এ কারণে বাতিল করেন রেফারি। অবশ্য অতিরিক্ত সময়ের ১০৬ মিনিটে ফেরান তোরেসের গোলে শেষ পর্যন্ত এগিয়ে যায় স্পেন। নিকো উইলিয়ামসের অ্যাসিস্টে গোলটা করেন তিনি। ১২টা গোল বাঁচানোর পর পরাস্ত হন এমিলিয়ানো মার্টিনেজ। এরপর ফেরান তোরেস আরও একটা গোল করেছিলেন। তবে অফসাইডের কারণে তা বাতিল হয়।

গতকাল শুধু একটি ট্রফির লড়াই ছিল না। এ লড়াই ছিল ৯৬ বছরের বিশ্বকাপ ইতিহাসের আরেকটি নতুন অধ্যায়। ১৯৩০ সালে উরুগুয়েতে শুরু হয়েছিল ফুটবল বিশ্বকাপের যাত্রা। প্রথম শিরোপা জিতেছিল স্বাগতিক উরুগুয়ে। এরপর কেটে গেছে প্রায় এক শতাব্দী। বদলেছে ফুটবল, বদলেছে কৌশল, বদলেছে নায়ক। কিন্তু বিশ্বকাপের আবেদন একটুও কমেনি। বরং দিনে দিনে বেড়েছে দলের সংখ্যা। পৃথিবীর প্রায় সবাইকেই ফুটবলের সুতোয় বেঁধেছে বিশ্বকাপ।

ফুটবলের এ বিশ্ব আসরে এ পর্যন্ত সবচেয়ে সফল দল ব্রাজিল। সেলেসাও খ্যাত দলটি পাঁচবার বিশ্বকাপ জয় করেছে (১৯৫৮, ১৯৬২, ১৯৭০, ১৯৯৪ ও ২০০২)। জার্মানি ও ইতালি চারবার করে শিরোপা জিতেছে। আর্জেন্টিনা বিশ্বকাপ জয় করেছে তিনবার। দুবার করে বিশ্বকাপ জেতা ফ্রান্স ও উরুগুয়ের পাশে স্থান নিয়েছে স্পেনও। ইংল্যান্ডেরও আছে একটি বিশ্বকাপ শিরোপা।

এবারের বিশ্বকাপে নতুন প্রজন্মের প্রতিনিধিত্ব করেছেন লামিনে ইয়ামাল, জুড বেলিংহাম, আরলিং হলান্ডদের মতো তারকারা। ফুটবল যেন এক প্রজন্ম থেকে আরেক প্রজন্মে মশাল হস্তান্তরের গল্প লিখে চলেছে। গতকালের ফাইনালেও সেই গল্পেরই নতুন এক অধ্যায় লেখা হলো। যেখানে লিওনেল মেসির কাছ থেকে আলো কেড়ে নিলেন লামিনে ইয়ামাল। পেলে ও এমবাপ্পের পর আরও একজন তরুণ ফুটবলার হিসেবে বিশ্বকাপ জয় করার গৌরব অর্জন করলেন তিনি।



ক্যাটেগরি: খেলা
ট্যাগ: বৃহত্তর কুমিল্লা জাতীয় আন্তর্জাতিক খেলাধুলা রাজনীতি বিনোদন

এই সংবাদটি শেয়ার করুন

লিংক কপি হয়েছে!

অন্যান্য খবর

কুমিল্লায় সরকারি মুরগি প্রজনন ও উন্নয়ন খামার পরিদর্শনে কৃষিমন্ত্রী
কুমিল্লায় সরকারি মুরগি প্রজনন ও উন্নয়ন খামার পরিদর্শনে কৃষিম...

নিজস্ব প্রতিবেদককুমিল্লায় সরকারি মুরগি প্রজনন ও উন্নয়ন খামার পরিদর্শন করেছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ...

কুমিল্লার ১৬ নম্বর ওয়ার্ডে উন্নয়ন নিয়ে মতবিনিময় সভা করেন কুসিক ্প্রশাসক
কুমিল্লার ১৬ নম্বর ওয়ার্ডে উন্নয়ন নিয়ে মতবিনিময় সভা করেন কুস...

আয়েশা আক্তারকুমিল্লা মহানগরের ১৬ নম্বর ওয়ার্ডে নগর উন্নয়ন, নাগরিক সেবা ও স্থানীয় বিভিন্ন সমস্যা নিয়ে...

বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতি ও সহাবস্থানের দেশ, শ্রীকৃষ্ণের জন্মাষ্টমীতে কৃষিমন্ত্রী
বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতি ও সহাবস্থানের দেশ, শ্রীকৃষ্ণ...

নিজস্ব প্রতিবেদকমৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ ইয়াছিন বলেছেন, বাংলাদেশ সা...

গরুর খুরা রোগের  পর্যাপ্ত ভ্যাকসিন উৎপাদন হচ্ছে, সারেরও মজুদ রয়েছে: কৃষিমন্ত্রী
গরুর খুরা রোগের পর্যাপ্ত ভ্যাকসিন উৎপাদন হচ্ছে, সারেরও মজুদ...

মাহফুজ নান্টু কুমিল্লাল্যাম্পি স্কিন ডিজিজ (এলএসডি) কিংবা খুরা রোগে কৃষকের আর কোনো গরু মারা যাবে না...

বাঞ্ছারামপুরে পাট চাষে অনিহা কৃষকের। "পাট দিয়া করমু কি?"
বাঞ্ছারামপুরে পাট চাষে অনিহা কৃষকের। "পাট দিয়া করমু কি?"

ফয়সল আহমেদ খান, বাঞ্ছারামপুর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি পাট চাষ কইরা কি করুম? ১মন পাট বেইচ্চা (...

কুমিল্লায় বিনামূল্যে স্বাস্থ্যসেবা পেল দুই শতাধিক প্রাতঃভ্রমণকারী
কুমিল্লায় বিনামূল্যে স্বাস্থ্যসেবা পেল দুই শতাধিক প্রাতঃভ্রম...

নিজস্ব প্রতিবেদক কুমিল্লা নগরীতে প্রাতঃভ্রমণকারীদের অন্যতম সামাজিক সংগঠন 'আমরা তোমাদের ভুলবো না...

আজকের তারিখ
ইংরেজি তারিখ বাংলা সন
প্রিন্ট নিউজ
...
ছবির গ্যালারি
আমাদের Facebook Page
সর্বশেষ
➤ কুমিল্লায় সরকারি মুরগি প্রজনন ও উন্নয়ন খামার পরিদর্শনে কৃষিমন্ত্রী
➤ কুমিল্লার ১৬ নম্বর ওয়ার্ডে উন্নয়ন নিয়ে মতবিনিময় সভা করেন কুসিক ্প্রশাসক
➤ বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতি ও সহাবস্থানের দেশ, শ্রীকৃষ্ণের জন্মাষ্টমীতে কৃষিমন্ত্রী
➤ গরুর খুরা রোগের পর্যাপ্ত ভ্যাকসিন উৎপাদন হচ্ছে, সারেরও মজুদ রয়েছে: কৃষিমন্ত্রী
➤ বাঞ্ছারামপুরে পাট চাষে অনিহা কৃষকের। "পাট দিয়া করমু কি?"
➤ কুমিল্লায় বিনামূল্যে স্বাস্থ্যসেবা পেল দুই শতাধিক প্রাতঃভ্রমণকারী
➤ নাঙ্গলকোটে অবৈধ ভাবে গাছ কাটার অভিযোগ, আদালতে মামলা দায়ের
➤ মুরাদনগরে মাঝরাতে ভ্রাম্যমাণ আদালতে দুই মাদকসেবীকে সাজা
➤ বুড়িচংয়ে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা
➤ বুড়িচং সাবেক উপজেলা চেয়ারম্যান সাজ্জাদ হোসেন গ্রেফতার
➤ কুমিল্লায় ২৪ ঘণ্টায় ১৬ জনের হাম শনাক্ত, হাসপাতালে ভর্তি ১৮
➤ ব্রাহ্মণপাড়ায় পাটের আঁশ ছাড়াতে ব্যস্ত কৃষক, ভালো দামের প্রত্যাশা
➤ বিএনপি কাহারো পৈতৃক সম্পত্তি নয়,এটা একটি আদর্শের নাম-মো.আবুল কালাম এমপি
➤ কুমিল্লার পদুয়ার বাজার বিশ্বরোড পথসভা আজ
➤ চান্দিনায় জন্মাষ্টমী উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা ও সাংস্কৃতি অনুষ্ঠান
➤ কুমিল্লা-মিরপুর সড়কে যানজট, নিরসনের দাবিতে মানববন্ধন
➤ মুরাদনগরে ইলিশবাহী পিকআপে ডাকাতি
➤ নিষিদ্ধ সংগঠনের নেতাদের দিয়ে ১৪ নম্বর ওয়ার্ড কমিউনিটি পুলিশিংয়ের দায়িত্ব দেওয়ার পাঁয়তারা, তৃণমূলে ক্ষোভ
➤ তিতাসে বাড়ির সীমানা নিয়ে বিরোধে খুনের ঘটনায় ২০জনকে আসামী করে মামলা : আটক-৪
➤ শ্রীকৃষ্ণের জন্মতিথিতে লালমাইয়ে প্রীতি ও সম্প্রীতির বার্তা: বর্ণাঢ্য আয়োজনে জন্মাষ্টমী পালন
গুরুত্বপূর্ণ লিঙ্কসমূহ
Logo

সম্পাদক, প্রকাশক ও মুদ্রাকর মুহম্মদ আসিফ তরুণাভ কর্তৃক ন্যাশনাল অফসেট প্রেস, আবদুর রশিদ সড়ক, বাগিচাগাঁও, কুমিল্লা থেকে প্রকাশিত। নির্বাহী সম্পাদক: আরিফ অরুণাভ,

ফোন: সম্পাদক: ০১৭১১-৩৩২৪৯৮, নির্বাহী সম্পাদক ০১৭১২-৭৬৭৮৬৬৬, ব্যবস্থাপক: ০১৭১১-৫৭০৬৯৪।

অফিসের ঠিকানা

২৪৬ রূপসী বাংলা ভবন

আব্দুর রশিদ সড়ক

বাগিচাগাঁও

কুমিল্লা।

যোগাযোগ

সম্পাদক: ০১৭১১-৩৩২৪৯৮, বার্তা বিভাগ: ০১৯৭১-৩৩২৪৯৮, নির্বাহী সম্পাদক: ০১৭১২-৭৬৭৮৬৬,  ব্যবস্থাপক: ০১৭১১-৫৭০৬৯৪

E-mail:rupashibangla42@gmail.com

website: www.dailyrupashibangla.com


আমাদের অনুসরন করুন :
© 2026 Daily Rupashi Bangla. All rights reserved.
Design & Developed by: alauddinsir