প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: খেলা | প্রকাশ: 20 Jul 2026, 10:36 AM
বিশ্বকাপের সেরা খেলোয়াড়ের পুরস্কার জিতলেন স্পেন অধিনায়ক রদ্রি
আর্জেন্টিনাকে ১-০ গোলে হারিয়ে স্পেনকে ইতিহাসের দ্বিতীয় বিশ্বকাপ শিরোপা জেতানোর পথে নেতৃত্ব দেওয়ার স্বীকৃতি হিসেবে ২০২৬ বিশ্বকাপের সেরা খেলোয়াড়ের ট্রফি গোল্ডেন বল জিতেছেন স্পেন অধিনায়ক রদ্রি।
৩০ বছর বয়সী এই ম্যানচেস্টার সিটি মিডফিল্ডার, যিনি ২০২৪ সালে বিশ্বের সেরা ফুটবলারের ব্যালন ডি'অর জিতেছিলেন, পুরস্কার গ্রহণের পর বলেন, পুরো দলই এখনও যেন বিস্ময়ের ঘোর কাটিয়ে উঠতে পারেনি।
তিনি বলেন, "এমনকি আমি নিজেও ভাষায় প্রকাশ করতে পারছি না। আমার মনে হচ্ছে, আমরা যেন এখনও স্বপ্নের জগতে ভাসছি।"
২০২৪ সালের সেপ্টেম্বরে আর্সেনালের বিপক্ষে ম্যানচেস্টার সিটির হয়ে খেলতে গিয়ে রদ্রি হাঁটুর এসিএল’র গুরুতর ইনজুরিতে পড়েন। দীর্ঘ পুনর্বাসনের পর পরের বছরের মে মাসে তিনি প্রতিযোগিতামূলক ফুটবলে ফিরে আসেন।
নিজের প্রত্যাবর্তনের প্রসঙ্গ টেনে রদ্রি বলেন, "সময়টা ছিল ভীষণ কঠিন। আমি চাই নতুন প্রজন্ম আমার উদাহরণ থেকে একটি বিষয় শিখুক, আপনি পড়ে গেলেও আবার উঠে দাঁড়াতে পারেন।"
তিনি আরও বলেন, "এটাই আমার সারাজীবনের দর্শন। অবশ্যই কখনও সবকিছু ভালো যায়, আবার কখনও খারাপও যায়।"
ফাইনালের আগে সতীর্থদের দেওয়া বার্তার কথা স্মরণ করে রদ্রি বলেন, "ম্যাচের আগে আমি ছেলেদের বলেছিলাম, আমাদের জয়ের লক্ষ্য নিয়েই খেলতে হবে।"
তিনি বলেন, "আমাদের প্রতিপক্ষের মুখোমুখি হতে হবে। তাদের চোখে চোখ রেখে লড়াই করতে হবে। এরপর আমরা যদি ম্যাচটি জিতি, জীবন আমাদের বিশ্বকাপ দেবে কি দেবে না, সেটি পরে দেখা যাবে। আমরা সাহস দেখিয়েছি, আর সেই মুহূর্তে আমিও সাহসী ছিলাম।"
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
কুমিল্লায় সরকারি মুরগি প্রজনন ও উন্নয়ন খামার পরিদর্শনে কৃষিম...
নিজস্ব প্রতিবেদককুমিল্লায় সরকারি মুরগি প্রজনন ও উন্নয়ন খামার পরিদর্শন করেছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ...
কুমিল্লার ১৬ নম্বর ওয়ার্ডে উন্নয়ন নিয়ে মতবিনিময় সভা করেন কুস...
আয়েশা আক্তারকুমিল্লা মহানগরের ১৬ নম্বর ওয়ার্ডে নগর উন্নয়ন, নাগরিক সেবা ও স্থানীয় বিভিন্ন সমস্যা নিয়ে...
বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতি ও সহাবস্থানের দেশ, শ্রীকৃষ্ণ...
নিজস্ব প্রতিবেদকমৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ ইয়াছিন বলেছেন, বাংলাদেশ সা...
গরুর খুরা রোগের পর্যাপ্ত ভ্যাকসিন উৎপাদন হচ্ছে, সারেরও মজুদ...
মাহফুজ নান্টু কুমিল্লাল্যাম্পি স্কিন ডিজিজ (এলএসডি) কিংবা খুরা রোগে কৃষকের আর কোনো গরু মারা যাবে না...
বাঞ্ছারামপুরে পাট চাষে অনিহা কৃষকের। "পাট দিয়া করমু কি?"
ফয়সল আহমেদ খান, বাঞ্ছারামপুর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি পাট চাষ কইরা কি করুম? ১মন পাট বেইচ্চা (...
কুমিল্লায় বিনামূল্যে স্বাস্থ্যসেবা পেল দুই শতাধিক প্রাতঃভ্রম...
নিজস্ব প্রতিবেদক কুমিল্লা নগরীতে প্রাতঃভ্রমণকারীদের অন্যতম সামাজিক সংগঠন 'আমরা তোমাদের ভুলবো না...