প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বিনোদন | প্রকাশ: 19 Jul 2026, 9:14 PM
এবার ভিন্ন কারণে আলোচনায় এলেন বলিউডের ভাইজান
বলিউড সুপারস্টার সালমান খান এবার আলোচনায় এলেন ভিন্ন এক কারণে| অভিনয়ের ব্যস্ততার মাঝেও সমাজসেবামূলক উদ্যোগে অংশ নিয়ে মু¤^াইয়ের বস্তি পুনর্বাসন প্রকল্পের ৫০টিরও বেশি সুবিধাভোগীর হাতে নতুন স্থায়ী বাড়ির চাবি তুলে দিয়েছেন তিনি| এক শুভেচ্ছা সফরে মু¤^াইয়ের বস্তি পুনর্বাসন কর্তৃপক্ষের (এসআরএ) কার্যালয়ে যান সালমান খান| সেখানে সংস্থাটির নতুন ডেটা সংগ্রহ ও যাচাইকরণ সহায়তা কেন্দ্র এবং আধুনিক আইটি সার্ভার রুমের উদ্বোধন করেন এই অভিনেতা| এসআরএর প্রধান নির্বাহী কর্মকর্তা ড. মহেন্দ্র কল্যাণকরের উপস্থিতিতে আয়োজিত অনুষ্ঠানে পুনর্বাসন প্রকল্পের ৫০ জনের বেশি উপকারভোগীর হাতে নতুন বাড়ির চাবি তুলে দেন সালমান| দীর্ঘ প্রতীক্ষার পর স্থায়ী আবাসনের চাবি পেয়ে আনন্দে উচ্ছ্বসিত হয়ে ওঠেন সুবিধাভোগীরা| অনুষ্ঠানে এসআরএর প্রকাশিত নতুন কফি টেবিল বুকেরও মোড়ক উন্মোচন করেন সালমান খান| বইটিতে সংস্থার বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্প, সফল পুনর্বাসনের গল্প, উল্লেখযোগ্য অর্জন এবং ভবিষ্যৎ পরিকল্পনার বিস্তারিত তুলে ধরা হয়েছে| এসআরএর দাবি, নতুন আইটি সার্ভার রুম চালু হওয়ার ফলে সংস্থাটির ডিজিটাল সেবা আরও নিরাপদ, ¯^চ্ছ ও কার্যকর হবে| পাশাপাশি ই-গভর্ন্যান্স কার্যক্রমের গতি বাড়বে এবং নাগরিক সেবার মানও উন্নত হবে| সফরকালে সালমান খানকে এসআরএর বিভিন্ন কার্যক্রম ও চলমান পুনর্বাসন প্রকল্প সম্পর্কে অবহিত করা হয়| তিনি সংস্থাটির উদ্যোগের প্রশংসা করেন| আয়োজকদের মতে, তার উপস্থিতি আধুনিক ও জনবান্ধব পুনর্বাসন কার্যক্রমকে আরও উৎসাহিত করবে এবং সরকারের এই উদ্যোগ সম্পর্কে সাধারণ মানুষের মধ্যে ইতিবাচক বার্তা পৌঁছে দেবে| এদিকে পেশাগত ব্যস্ততাও কম নয় সালমান খানের| বর্তমানে তিনি তার নতুন সিনেমা ‘মাতৃভূমি: মে ওয়ার রেস্ট ইন পিস’র মুক্তির প্রস্তুতি নিচ্ছেন| পাশাপাশি আরও কয়েকটি নতুন প্রকল্প নিয়েও কাজ করছেন, যেগুলোর আনুষ্ঠানিক ঘোষণা আগামী কয়েক মাসের মধ্যে আসতে পারে|
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
ভাঙা আঙুলে ১১ সেভ, ফাইনালে ট্র্যাজিক হিরো মার্তিনেজ
লিওনেল মেসির ‘লাস্ট ড্যান্স’-এ বিশ্বকাপ জয়ের স্বপ্ন শেষ পর্যন্ত অধরাই থেকে গেল। একপেশে ম্যাচে আর্জে...
কানাডায় প্রবেশে নতুন নিয়ম, মানতে হবে যেসব নির্দেশনা
ইবোলার বিস্তার ঠেকাতে কানাডায় প্রবেশে সাময়িক নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। নতুন এই নিষেধাজ্ঞার আওতায়,...
আর্জেন্টিনা হারতেই পরীমণির স্বস্তির পোস্ট
আর্জেন্টিনা বিশ্বকাপ জিতলে আবার বিয়ে করবেন—এমন ঘোষণা দিয়েছিলেন ঢাকাই সিনেমার অভিনেত্রী পরীমণি। তবে ফ...
বেনজীরকে ফেরত দিতে ৪ বিষয়ে ব্যাখ্যা চাইল দুবাই পুলিশ
দুর্নীতির মামলায় অভিযুক্ত পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদকে দেশে ফেরানোর বিষয়ে নীতিগ...
সেবার বিশ্বকাপ জিতে কেঁদেছিলেন মেসি, এবার কাঁদলেন হেরে
শেষটা আর রূপকথার মতো হলো না। আর্জেন্টিনাকে আরেকটি বিশ্বকাপ উপহার দিয়ে বিদায় নেওয়ার স্বপ্ন অপূর্ণই...
লাল ঢেউয়ে ভেসে গেল আকাশি-সাদা
রেফারির শেষ বাঁশি বাজতেই উৎসবে মেতে ওঠেন স্পেনের ফুটবলাররা। দ্বিতীয়বারের মতো বিশ্বকাপ জিতেছে লা ফুরি...